eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৫০৬

মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি উপন্যাস। কারবালার মর্মান্তিক বিষাদময় কাহিনীই এ উপন্যাসের বিষয়বস্তু। নিয়তি – লাঞ্ছিত মানবভাগ্যের বেদনাবহ পরিণতিই এ কাব্যে পরিস্ফুটিত হয়েছে।
২৬৫০৭

বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি। অত্যন্ত অল্প বয়সে তার কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত।
২৬৫০৮

কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা:
‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধূসূদন দত্ত রচিত একটি ঐতিহাসিক নাটক। ১৮৬১ সালে এটি প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - প্রহসনগুলো হলোঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) ইত্যাদি।
২৬৫০৯

”রাজসিংহ” উপন্যাস কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাজসিংহ। এ উপন্যাসে দ্বন্দ্বহীন অনুরাগ প্রকাশ পেয়েছে। নায়কের ভাগ্য অদৃশ্য নিয়তির হাতে নিয়ন্ত্রিত হয়েছে। মানব হৃদয়ের ‍দ্বিধাদ্বন্দ্বের বিশ্লেষণ করা হয়েছে এ উপন্যাস।
২৬৫১০

”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে”? -”ভিখারী রাঘব” কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাম
ব্যাখ্যা:
প্রদত্ত উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনি নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকরি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
২৬৫১১

মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” কোন ছন্দে রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যে আধুনিকতার জনক। কবি পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব কাব্য ও মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচনা - করেন।
২৬৫১২

কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা:
সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর বলা হয়।
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি - বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।
২৬৫১৩

বীরবল কোন লেখকের ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা:
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
২৬৫১৪

”পদ্মরাগ” লিখেছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা:
মুস্লিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপ্ন্যাস ‘পদ্মরাগ’। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী,
২৬৫১৫

”মাগো ওরা বলে” কবিতাটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা:
কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো, ওরা বলে’ কবিতার এই পঙ্‌ক্তিগুলো বাংলাদেশের চিরায়ত জীবনযাপনের সঙ্গে মিলেমিশে একাকার। চিরায়ত বাঙালি খাবার নিয়ে সন্তানের জন্য এক মায়ের অপেক্ষার কথাগুলো পাঠকের মনে তৈরি করে গভীর দ্যোতনা। ছেলে মাকে, মায়ের মুখের ভাষাকে ভালোবেসে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। আর মা ছেলেকে চিঠি লেখেন, নারকেলের চিড়া কোটেন। উড়কি ধানের মুড়কি ভাজেন। ছেলের প্রিয় সব খাবার নিয়ে অপেক্ষায় থাকেন মা।
২৬৫১৬

বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা:
‘আনোয়ারা’ ১৯১৪ সালে রচিত নজিবর রহমানের একটি উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করেন পঞ্চদশ শতকের প্রথম শতকে। ফারসি কবি জামীর কাব্য অনুসারে ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে দৌলত উজির বাহরাম খান রচনা করেন ‘লাইলী - মজনু’ কাব্য। কালগত দিক থেকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর রচিত ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮)।
২৬৫১৭

”আনন্দের মৃত্যু” উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা:
লেখক সৈয়দ সামসুল হক প্রকাশিত গল্পগ্রন্থগুলো হলো তাস, শিত বিকেল, আনন্দের মৃত্যু, প্রচীন বংশের নিঃস্ব সন্তান, উলেশ্বরীর গল্পগুলো। সৈয়দ শ্মসুল হকের প্রেমের গল্প, শ্রেষ্ঠগল্প, রক্তগোলাপ।
২৬৫১৮

”হ্ম” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হ্‌+ম
ব্যাখ্যা:
কিছু সংযুক্ত ধ্বনি নিম্নরূপঃ ঞ + চ = ঞ্চ, ঞ + জ = ঞ্জ, জ + ঞ = জ্ঞ, ত + ম = ত্ন, হ + ন = হ্ন, হ + ণ = হ্ণ।
২৬৫১৯

কোনটি নজরুলের রচনা নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শেষ প্রশ্ন
ব্যাখ্যা:
অপ্রাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্ক প্রধান ও সমস্যামুলক উপন্যাস ‘শেষ প্রশ্ন’। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কমল, শিবনাথ, মনোরমা, অজিত, নীলিমা, আশুবাবু প্রভৃতি।
২৬৫২০

এক কথায় প্রকাশ করুন, “যার স্ত্রী মারা গিয়েছে”

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিপত্নীক
ব্যাখ্যা:
যার স্ত্রী মারা গিয়েছে - বিপত্নীক।
যার স্বামী মারা গিয়েছে - বিধবা।
পত্নীসহ বর্তমান - সপত্নীক।
তাই সঠিক উত্তর - বিপত্নীক।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।