'ব্রজবুলি’ বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা।
ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক।
তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা।
’পদ’ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু।
বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে।
পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ।
সব্যয় পদ আবার ৪ প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।
অর্থাৎ, পদ মোট ৫ প্রকার -
১. বিশেষ্য,
২. বিশেষণ,
৩. সর্বনাম,
৪. ক্রিয়া,
৫. অব্যয়।
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে - এ বাক্যে সুন্দর শব্দটি বিশেষ্য পদ।
কোন কিছুর নামকেই বিশেষ্য বলে।
যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
বিশেষ্য পদ ৬ প্রকার -
১. নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য,
২. জাতিবাচক বিশেষ্য,
৩. বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য,
৪. সমষ্টিবাচক বিশেষ্য,
৫. ভাববাচক বিশেষ্য,
৬. গুণবাচক বিশেষ্য।
২৬৬৬০
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে না এর ব্যবহার কি অর্থে?
’যেই তার দর্শন পেলাম, সে - ই আমরা প্রস্থান করলাম’ - এটি মিশ্র জাতীয় বাক্য।
জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।
’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি ফেরদৌসীর।
শাহনামা অথবা শাহ্ - নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য।
ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।
ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে।
এ কাহিনীতে রাজাদের গুণগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমানে ইরান, তার পার্শ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
২৬৬৬৩
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন-
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন - প্রমথ চৌধুরী।
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
২৬৬৬৪
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন-
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ - এ প্রার্থনাটি করেছেন - ঈশ্বরী পাটনী।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” – এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
রায়গুনাকর ভারত চন্দ্র রায়ের বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল - এ প্রধান চরিত্র ঈশ্বরী পাটনী এই কথা বলেছিল ছদ্মবেশী দেবী অন্নপূর্ণা কে।
২৬৬৬৫
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে - দ্বিগু সমাস।
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য বৈয়াকরণ পাণিনি তাঁর 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণে দ্বিগু সমাসকে অর্থ ও পদ সন্নিবেশের ভিত্তিতে তিন ভাগে ভাগ করেছেন। দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায় - i) তদ্বিতার্থক দ্বিগু ii) সমাহার দ্বিগু
২৬৬৬৬
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন?
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়।
অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ‘সংসদ সমার্থশব্দকোষ’ পরিচিতি।
সমান অর্থ রয়েছে এমন শব্দগুলো একত্রিত করে যে বই তার নাম সমার্থশব্দকোষ। সংস্কৃত ভাষাতে এই জাতীয় অভিধান ছিল ‘অমরকোষ’ (অমরসিংহ রচিত 'নামলিঙ্গানুশাসন’)। এই অভিধানের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো ছিল। ফলে প্রয়োজনের সময় চট করে যথাযথ শব্দ খুঁজে পাওয়া দুস্কর ছিল। সম্পূর্ণ ‘অমরকোষ’ মুখস্থ না থাকলে শিক্ষার্থীর পক্ষে কাঙ্ক্ষিত শব্দসন্ধান সহজসাধ্য হত না। ১৮৫৩ সালে ‘শব্দাম্বুধি’ নামে একটি বাংলা অভিধান প্রকাশিত হয়। এখানে পর্যায়শব্দ শিরোনামে কিছু সমার্থকশব্দ প্রকাশিত হয়েছিল।
‘সংসদ সমার্থশব্দকোষ’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। আঠারোটি পুনর্মুদ্রণসহ বর্তমানের তৃতীয় সংস্করণ বাজারে এসেছে ২০১৩ সালে। এই অভিধান তৈরিতে রজে'র নীতিকে সামনে রেখে কিছুটা পরিবর্তিত আকারে শব্দ সংকলন করা হয়েছে।
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি।
নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা । প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি । বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে , যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে । এগুলাে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান।
হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
’বনফুল’ বলাইচাঁদ মখোপাধ্যায়ের ছদ্মনাম।
বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি।
তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷
বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ - মাইকেল মধুসূদন দত্ত।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।
তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
MCQ পরীক্ষা সেটিংস
বাংলা
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।