’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত জীবন - বন্দনা কবিতার অংশ।
জীবন বন্দনা
কাজী নজরুল ইসলাম
কাব্যগ্রন্থ - সন্ধ্যা
ছন্দ - মাত্রাবৃত্ত; ৬ মাত্রা, শেষ অপূর্ণ পর্ব ২ মাত্রার (নজরুলের প্রিয় ছন্দ ৬ মাত্রার মাত্রাবৃত্ত,তিনি বহু কবিতা এই ছন্দে লিখেছেন।)
এই কবিতায় কবি ৩ ধরনের মানুষের জয়গান গেয়েছেন/ উল্লেখ করেছেন/ প্রশংসা করেছেন - (ক্রমানুসারে)
১. চাষী ও শ্রমিক, যারা কঠিন শ্রমে পৃথিবীকে ভরিয়ে দেয় ফল ও ফসলে, যারা মৃত্যু সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম ও সুন্দর
২. অভিযাত্রী, যারা যুগে যুগে দুঃসাহসিক সব অভিযানের মাধ্যমে মানুষের সামর্থ্যের সীমারেখাকে বহু দূরে নিয়ে গেছে
৩. বিপ্লবী, যারা মানব - কল্যাণে আত্মাহুতি দিয়েছে দেশে দেশে কালে কালে (কূপমণ্ডুক, অসংযমী)
সমুদ্র শব্দের সমার্থক শব্দ - অর্ণব, জলধি,জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি।
নদী শব্দের সমার্থক শব্দ - তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি।
’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ।
'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি।
রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না।
এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।
’একাদশে বৃহস্পতি’এর অর্থ সৌভাগ্যের বিষয়।
একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’ - বহুবচন।
বহুবচন: যখন কোন শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন - ছেলেগুলো, গরচগুলো, কলমগুলি, ইত্যাদি।
কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। কখনোই বিশেষণ পদের বচনভেদ হয় না।
বাংলায় বহুবচন বোঝানোর জন্য কতগুলো শব্দ বা শব্দাংশ (বিভক্তি) ব্যবহৃত হয়। এগুলোর অধিকাংশই এসেছে সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ, বলা যায়, এগুলোর বেশিরভাগই তৎসম শব্দ বা শব্দাংশ।
যেমন - রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের (শব্দাংশ বা বিভক্তি); সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি (শব্দ)।
’আজ রবিবার’ নাটকটি রচনা করেন হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।
তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়।
বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
ড. মুহম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় ভাষাতত্ত্ববিদ।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
MCQ পরীক্ষা সেটিংস
বাংলা
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।