eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৭১৬

কোনটির অর্থ ভিন্ন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায়
২৬৭১৭

’চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি + আরবি
ব্যাখ্যা:
চৌ - হদ্দি ( ফারসি + আরবি)
পকেট - মার ( ইংরেজি + বাংলা)
ডাক্তার খানা ( ইংরেজি + ফারসি)
হেড মৌলভি ( ইংরেজি + ফারসি)
রাজা বাদশা ( তৎসম + ফারসি)
২৬৭১৮

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ হামজা
ব্যাখ্যা:
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক - সৈয়দ হামজা।
সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
২৬৭১৯

’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা:
’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কর্ম কারকে শূন্য বিভক্তির উদাহরণ।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
কর্ম কারকে শূন্য বিভক্তি:
অর্থ অনর্থ ঘটায়।
আমার ভাত খাওয়া হলো না।
সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
২৬৭২০

’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা:
’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।
ধ্বনিতত্ত্বঃ
ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
২৬৭২১

’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্‌+গীত
ব্যাখ্যা:
’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ - সম্‌ + গীত।
‘ম’ - এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়।
অর্থাৎ, ‘ম’ - এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়।
সম + চয় = সঞ্চয়,
সম + দর্শন = সন্দর্শন।
উল্লেখ্য, আধুনিক বাংলায় ‘ম’ - এর পরে ক - বর্গীয় ধ্বনি থাকলে ক - বর্গের নাসিক্য/ পঞ্চম ধ্বনি ‘ঙ’ - র বদলে ‘ং’ হয়। যেমন, ‘সম + গত’ - এ ‘ম’ ও ‘গ (ক - বর্গীয় ধ্বনি)’ সন্ধি হয়ে ‘ম’, ‘ঙ’ না হয়ে ‘ং’ হয়ে ‘সংগত’।
২৬৭২২

বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রবচন, ছড়া ও ধাঁধা
২৬৭২৩

"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ করুন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্ধ+এক
ব্যাখ্যা:
"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ অর্ধ + এক।
এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়।
২৬৭২৪

যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অলুক সমাস
ব্যাখ্যা:
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে - অলুক সমাস।
যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে।
যেমন: দুধে - ভাতে, জলে - স্থলে, দেশে - বিদেশে, হাতে - কলমে, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, গায়ে পড়া, গায়ে হলুদ, হাতেখড়ি, মুখে - ভাত,কানে - কলম ইত্যাদি।
২৬৭২৫

বিজ্ঞান শব্দটিতে বি উপসর্গটি কি অর্থে ব্যবহিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ
২৬৭২৬

’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা:
’হুতোম প্যাঁচা’ ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের।
কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন।
সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্‌শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা - সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন।
মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রিয় পাত্র ছিলেন তিনি।
২৬৭২৭

বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ’ পুরস্কার লাভ করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মুতি
ব্যাখ্যা:
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ’ পুরস্কার লাভ করেন - আবদুল্লাহ আল মুতি।
আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত।
বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
২৬৭২৮

অপু ও দুর্গা- চরিত্র দুটি কোন উপন্যাসের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পথের পাঁচালী
ব্যাখ্যা:
অপু ও দুর্গা - চরিত্র দুটি পথের পাঁচালী উপন্যাসের।
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস।
বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
২৬৭২৯

যেসব সংস্কৃত কোন্রুপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা:
যেসব সংস্কৃত কোন্রুপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে তৎসম শব্দ বলে।
সংস্কৃত ভাষার যে - সব শব্দ অপরিবর্তিত রূপে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ,ভাষা ইত্যাদি
২৬৭৩০

’বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি ও ইংরেজী শব্দে
ব্যাখ্যা:
মিশ্র শব্দ: কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়,একে মিশ্র শব্দ বলে।যেমন:
বে ( ফারসি) + টাইম (ইংরেজি) = বেটাইম।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।