eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯১৯৬

বাংলাদেশের কোন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল Chairman of the United Nations Board of Auditors নির্বাচিত হয়েছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উসমান গনি খান
ব্যাখ্যা:
উসমান গনি খান ১৯৭৬-৮২ সাল পর্যন্ত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন। তিনি ১৯৮০-৮২ সাল মেয়াদে জাতিসংঘের বোর্ড অব অডিটরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, দেশের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
৯১৯৭

কোন শিল্পী The Concert for Bangladesh-এ সক্রিয় অংশগ্রহণ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এরিক ক্ল্যাপটন
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১ আগস্ট ১৯৭১ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় 'দা কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠান। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার, রিঙ্গো স্টার প্রমুখ নামকরা সঙ্গীতশিল্পী।
৯১৯৮

বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মিল্লাত
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে 'মিল্লাত' পত্রিকার কথা বলা হয়েছে। এটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। ২০১২ সালের জুন মাসে বইটি প্রকাশিত হয়। ইংরেজি, আরবি, উর্দূ, জাপানি, চীনাসহ বিশ্বের আরো অনেক ভাষায় বইটি প্রকাশ হয়েছে।
৯১৯৯

বাংলাদেশে কত তারিখে P4G তে যোগদান করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৪ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে গঠিত বৈশ্বিক জোট P4G (Partnering for Green Growth and the Global Goals 2030)। ২৪ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ জোটে যোগদান করে। এ জোটের অংশীদার দেশ ১২টি।
৯২০০

জাতিসংঘের Resident Coordinator হিসেবে কতজন বাংলাদেশি কাজ করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2
৯২০১

মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা:
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। আর ১৭ এপ্রিল ১৯৭১ এই সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন ৪ জন। এরা হলেন তাজউদ্দীন আহমদ, এম. মনসুর আলী, এ. এইচ. এম. কামরুজ্জামান এবং খন্দকার মোশতাক আহমেদ।
৯২০২

পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
41
ব্যাখ্যা:
মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরার মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি ও প্রস্থ ১৮.১০ মি। এ সেতুর পিলার ও স্প্যানের সংখ্যা যথাক্রমে ৪২টি ও ৪১টি।
৯২০৩

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত জন ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩৫ জন
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি ১৯৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯। বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন।
৯২০৪

নিচে কোনটি মুক্তিযুদ্ধের ১নং সেক্টর ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা:
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী নদীর পূর্বাংশের সমস্ত এলাকা নিয়ে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর গঠিত হয়। এ সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর
৯২০৫

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র বলা হয় যে, প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেস-এর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সুপ্রিম কমান্ডারের সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক।
৯২০৬

ঢাকা গেট নির্মাণ করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মীর জুমলা
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত মীর জুমলা গেট একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা। এটি ঢাকা গেট বা ময়মনসিংহ গেট নামেও পরিচিত। মুঘল সুবাদার মীর জুমলা রমনা এলাকায় গেটটি নির্মাণ করেন। তবে বর্তমানে গেটের অবশিষ্ট অংশটি ইংরেজ আমলে নির্মিত বলে মনে করা হয়।
৯২০৭

১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের ৮নং অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৪টি। যথা : ক. জাতীয়তাবাদ, খ. সমাজতন্ত্র ও শোষণমুক্তি, গ. গণতন্ত্র ও মানবাধিকার এবং ঘ. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
৯২০৮

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৭৫, ২০২৬
ব্যাখ্যা:
১৯৭১ সালের ১৮ নভেম্বর প্রথম স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা করা হয়। ১৯৭৫ সালে বাংলাদেশ এ তালিকায় অন্তর্ভুক্ত হয়। এলডিসি থেকে উত্তরণের তিনটি শর্ত রয়েছে। বাংলাদেশ সবগুলো শর্তই পূরণ করায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে।
৯২০৯

বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্য পদ লাভ করে কত তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২ নভেম্বর ১৯৭৩
ব্যাখ্যা:
Food and Agricultural πrganization (FAO) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর গঠিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর এ সংস্থার সদস্যপদ লাভ করে। সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
৯২১০

বাংলাদেশের মানুষের পোলট্রিডার সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
7892991
ব্যাখ্যা:
[Note: পঞ্চম আদমশুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশ মোঠ পোলট্রিডার সংখ্যা ৭,৮৯,২৯৯১। উল্লেক্ষ্য, এনিমার বুড়ঙ গ্রাম খাসিয়াচার (হরিগঞ্জ লোনাস অবস্থিত)।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।