eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৪৬৬

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসর্মপণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্যাপ্টেন এ কে খন্দকার
ব্যাখ্যা:
1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাকবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। পাকিস্তানের পক্ষে পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডারে অধিনায়ক লে. জেনারেল এ কে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা প্রতিনিধিত্ব করেন ।
৯৪৬৭

কোনটি অধাতব খনিজ পদার্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চীনামাটি
ব্যাখ্যা:
চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ - পৃষ্ঠে অথবা অন্তর্ভূ - পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ - পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
৯৪৬৮

বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যমুনা সার কারখানা
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হলো যমুনা সার কারখানায়, যা জামালপুরের তারাকান্দিতে নদীতে অবস্থিত। এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদন কারখানা।
৯৪৬৯

জয়পুর হাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কয়লা
ব্যাখ্যা:
জয়পুরহাটের জামালগঞ্জে এ পাওয়া যায় কয়লা । খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় । চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে । প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুরে ।
৯৪৭০

কোনটি বিশেষণের বিশেষণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
"অতিশয় " মন্দ কথা
ব্যাখ্যা:
মন্দ নিজেই একটি বিশেষন। আবার অতিশয় তাকে আরও বিশেষায়িত করেছে। তাই এটি বিশেষনের বিশেষন
৯৪৭১

কোন বাক্যটি সঠিক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
The Meghna is a big river
ব্যাখ্যা:
নদী, খাল, জলপ্রপাত, সাগর, মহাসাগর, প্রণালী ইত্যাদির পূর্বে The বসে।
৯৪৭২

'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৭ নং
ব্যাখ্যা:
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ ভাগের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে ' আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান'।
৯৪৭৩

বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪৬৫ মার্কিন ডলার
ব্যাখ্যা:
বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ, দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
৯৪৭৪

কবি আলাওলের প্রথম রচনা--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পদ্মাবতী
ব্যাখ্যা:
কবি আলাওল ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। এ পর্যন্ত আলাওল এর ৫ টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে , পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দার নামা, ও তেয়াফা বা তত্ত্বোপদেশ, .....এর মধ্যে তার প্রথম রচনা হলো
" পদ্মাবতী "
৯৪৭৫

”ওয়াল স্ট্রিট” কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা:
”ওয়াল স্ট্রিট” নিউইয়র্ক অবস্থিত।
ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া।
অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক। মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত।
৯৪৭৬

অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
31.50%
ব্যাখ্যা:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, উচ্চ দারিদ্র‍্য রেখা ব্যবহার করে দেশে দারিদ্রের হার ৩১.৫%।
৯৪৭৭

বিচার বিভাগের কাজ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দন্ড বিধান
ব্যাখ্যা:
নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর... বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য দরকার স্বাধীন বিচার বিভাগ । নিরপেক্ষ বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ।
৯৪৭৮

”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
ব্যাখ্যা:
১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় "The Liberation of Bangladesh " গ্রন্থটি রচনা করেন।
মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।
৯৪৭৯

'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এগার দফা
ব্যাখ্যা:
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে।
১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন।
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
পরবর্তীতে ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। অতঃপর তারা ১৯৬৮ সালের ডিসেম্বর হতে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্ররা যে এক সুসংবদ্ধ ও সফল আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে বিরল যা তারা ঐতিহাসিক ১১ দফা দাবি পেশ করে তার সূচনা করেছিল।
৯৪৮০

বাংলাদেশে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী শুরু হয়

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা:
বাংলাদেশে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী শুরু হয় ১৯৮৫ সালে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৭৪ সালের মে মাসে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করে বিশ্বব্যাপী শিশুদের টিকা কর্মসূচির অংশ হিসেবে।
পরবর্তী ১০ বছর পরে ১৯৮৪ সালে বিশ্বব্যাপী শিশুদের টিকা কর্মসূচীর একটি কর্মপরিকল্পনা প্রনয়ণ করে।
১৯৯৯ সালের মধ্যে সমগ্র গরিব দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে GAVI (Global Alliance for Vaccines and Immunization)গঠিত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।