eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ১৩৭০ টি
সকল বিষয়
জীববিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১৩৬৬

আনারস কোন জাতীয় ফল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক ফল
ব্যাখ্যা:
যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন- আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন- আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন- আম, জাম, মটর ইত্যাদি। রসালে ফলের ফলত্বক পুরু ও রসালো থাকে। যেমন- কলা, আপেল, শসা ইত্যাদি।
১৩৬৭

কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফসফরাস
ব্যাখ্যা:
ফসফরাসের অভাবে গাছের পাতা, ফুল ও ফল অপরিপণ অবস্থায় ঝরে পড়ে, পাতা ও ফলে বাদামি দাগ পড়ে। গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।
১৩৬৮

ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অ্যাডরেনালিন
ব্যাখ্যা:
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় 'অ্যাডরেনালিন' হরমোনের প্রভাবে। লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে 'গ্লুকাগন'। ডায়াবেটিস এর চিকিৎসায় 'ইনসুলিন' ব্যবহৃত হয়।
১৩৬৯

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রেনিন
ব্যাখ্যা:
রেনিন দুধের আমিষ জাতীয় খাদ্য কাসিনকে প্যারাকাসিনে পরিণত করে। পাকস্থলীর সংকোচন প্রসারণে গ্যাস্ট্রিক রস খাদ্যের সাথে মিশ্ৰণ ও ক্রিয়ার ফলে খাদ্য বস্তু নরম ও তরল অবস্থায় পরিণত হয়। এটি পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়।
১৩৭০

নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধমনীর ভেতর দিয়ে
ব্যাখ্যা:
ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরা দেহের ভেতরের দিকে অবস্থিত। ধমনীর প্রাচীর পুরু এবং ধমনী গহ্বরে কপাটিকা থাকে না। ধমনীর ভেতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...