eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৩৬ টি
সকল বিষয়
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২১১

নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হালদা
ব্যাখ্যা:
হালদা নদী খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটাহাজারী, চাদগাও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
২১২

চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কৃষ্ণদাস কবিরাজ
ব্যাখ্যা:
প্রশ্ন : চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তৱ: কৃষ্ণদাস কবিরাজ।
বর্ণনা : বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান দখল করে আছে । শ্রীচৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্য সৃষ্টি হয়েছে । এ ধরনের বাস্তব কাহিনী নিয়ে সাহিত্য রচনার বাংলা সাহিত্যে এই প্রথম। চৈতন্যদেবেৱ জীবনী হিসেবে যে বইটি সবচেয়ে শ্রেষ্ঠ তাহলো "চৈতন্যচরিতামৃত" এটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ।
২১৩

একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা:
ঘণ্টাপ্রতি গড় মজুরি = (৮x১০ + ২x১৫)/১০ = ১১ টাকা
২১৪

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাজিং ডং
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো - তাজিং ডং।
তাজিংডং (বিজয় নামেও পরিচিত) বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত।
এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারি হিসেবে তাজিংডং পর্বতের উচ্চতা ১, ২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট) হলেও এর প্রকৃত উচ্চতা ৭৯০ মিটার ।
পূর্বে কেওক্রাডংকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে।
বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারিভাবে স্বীকৃত নয়।
২১৫

সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নির্বাচকমন্ডলী
ব্যাখ্যা:
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় - - নির্বাচকমন্ডলী।
২১৬

On which date we observe the Victory Day of Bangladesh?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
16th December
ব্যাখ্যা:
Victory day (Bengali: বিজয় দিবস Bijôy Dibôs) is a national holiday in Bangladesh celebrated on December 16 to commemorate the victory of the allied forces over the Pakistani forces in the Bangladesh Liberation War in 1971. The Commanding officer of the Pakistani Forces General AAK Niazi surrendered with his forces to the Allied forces of India and Bangladesh, which marked the end of the 9 month - long Bangladesh Liberation War and 1971 Bangladesh genocide and official secession of East Pakistan into Bangladesh.

This day and event is also commemorated across India as the Vijay Diwas (Hindi: विजय दिवस) to honor Indian and Bangladeshi martyrs who laid down their lives to liberate Bangladesh from Pakistan.
২১৭

Which is the largest?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Not possible to say
ব্যাখ্যা:
There is nothing to find the value of the largest.
২১৮

”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা:
অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
২১৯

আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
ব্যাখ্যা:
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কারণটি গ্রহণযোগ্য হবে না তা হলো -
আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত।
২২০

বাংলা গীতি কবিতায় “ভোরের পাখি” কে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিহারী লাল চক্রবর্তী
ব্যাখ্যা:
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
২২১

ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা:
সিআরপিসি৫৪ ধারা অনুসারে  যেকোন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটেরআদেশ অথবা পরোয়ানা ব্যতীতনিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারবেন-১।কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনব্যক্তি অথবা এরুপ জড়িতআছে বলে যার বিরুদ্ধেযুক্তিসংগত অভিযোগ করা হয়েছেঅথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছেঅথবা যুক্তিসংগত সন্দেহ রয়েছে।২। আইনসংগত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার কোন সরঞ্জাম রয়েছে সেরুপ ব্যক্তি; এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার;৩। এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে;৪। চোরাই বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে, এরুপ মাল যার নিকট রয়েছে এবং যে এরুপ মাল সম্পর্কে কোন অপরাধ করেছে বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে।৫। পুলিশ অফিসারকে তার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসংগত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে;৬। বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে;৭। বাংলাদেশে করা হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো এমন কোনো কাজের সাথে জড়িত ব্যক্তি বা জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ রয়েছে ;৮ । কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ৫৬৫ (৩) ধারা অনুসারে প্রণীত কোন নিয়ম লংঘন করে।৯। যাকে গ্রেফতার করার জন্য কোন পুলিশ অফিসার হতে অনুরোধ পাওয়া গেছে; এমন ব্যক্তি যাকে উক্ত পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।
২২২

গোলকৃমির কোন অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডিম্বনালী
ব্যাখ্যা:
গোলকৃমি (Roundworm)  এটি Nematoda পর্বের সদস্যদের সাধারণ নাম হলেও মানুষের অন্ত্রবাসী Ascaris lumbricoides কৃমিকেই বোঝায়। তবে মানুষের গোলকৃমির মধ্যে আছে চাবুককৃমি Trichuris trichura, কুচোকৃমি Enterobius vermicularis, হুককৃমি Ancylostoma duodenale, সুতাকৃমি Strongyloides stercoralis ইত্যাদি। দেখা গেছে, গোলকৃমির প্রকোপ পুষ্টির অভাব, কম ওজন ও কম হিমোগ্লোবিনের সাথে সংশ্লিষ্ট। A. lumbricoides কৃমির সংক্রমণের হার সর্বোচ্চ ৯২% ও সর্বনিম্ন ২৫% হতে পারে। গোলকৃমির ডিম্বনালী অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয় । ডিম উদরস্থ হলেও সংক্রমণ ঘটে। মলের সঙ্গে ডিম নির্গত ও পানিতে পরিবাহিত হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে খোলা পায়খানা থেকেই প্রধানত সংক্রমণ ছড়ায়। এদের ডিম মাটি ও শাকসবজিতে লেগে থাকে। কাঁচা সবজি, পানি ও না-ধোয়া হাত সংক্রমণের উৎস হতে পারে। প্রতিটি স্ত্রী A. lumbricoides প্রতিদিন ২ লক্ষ ৫০ হাজার পর্যন্ত ডিম পাড়ে এবং ডিমগুলি মাটিতে কয়েক মাস জীবন্ত থাকে। চাবুক কৃমির লেজের দিক চওড়া ও মাথার দিকের দুই-তৃতীয়াংশ সুতার মতো হওয়ার জন্যই এ নাম। এগুলি ৩০-৫০ মিমি লম্বা, পুরুষ কৃমি স্ত্রী কৃমির চেয়ে সামান্য খাটো। এ জাতের স্ত্রী কৃমি প্রতিদিন ৩০০০-৫০,০০০ ডিম পাড়ে। খাবার বা পানির সঙ্গে ডিম উদরস্থ হলে সংক্রমণ ঘটে।
২২৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য 'বীর বিক্রম' উপাধি লাভ করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৭৪ জন
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য 'বীর বিক্রম' উপাধি লাভ করেন - ১৭৫ জন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী বিশেষ বিশেষ মুক্তিযোদ্ধাদেরকে তাদের অবদানের ভিত্তিতে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ, বীর - উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীরবিক্রম তৃতীয় সর্বোচ্চ উপাধি। মোট ১৭৫ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়।
২২৪

নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেআইনী উদ্দেশ্যে কোনো শিশুকে বিদেশ থেকে আনা , বিদেশে পাচার করা বা কোনো শিশুকে ক্রয়-বিক্রয় করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃত্যুদন্ড
ব্যাখ্যা:
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৬(১) ধার অনুসারে যদি কোন ব্যক্তি কোন বেআইনী বা নীতিবহির্ভূত উদ্দেশ্যে কোন শিশুকে বিদেশ হইতে আনয়ন করেন বা বিদেশে প্রেরণ বা পাচার করেন অথবা ক্রয় বা বিক্রয় করেন বা উক্তরুপ কোন উদ্দেশ্যে কোন শিশুকে নিজ জিম্মায় বা হেফাজতে রাখেন, তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডনীয় হইবেন।
২২৫

ণ-ত্ব বিদান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুরণো
ব্যাখ্যা:
ব্যখ্যাঃ ণ - ত্ব বিধানের প্রধান নিয়মগুলো এখানে দেয়া হল :

১. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর মূর্ধণ্য ণ হয়। যেমন :

ঋণ ক্ষরণ আকীর্ণ কৃষাণ

ঋণী উচ্চারণ জীর্ণ কর্ষণ

ঘৃণা দারুণ পূর্ণিমা ভূষণ

তৃণ চারণ শীর্ণ বিকর্ষণ

‘ক’ ও ‘ষ’ যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন ক্ষ হয়। এই যুক্তব্যঞ্জনে মূর্ধন্য ষ আছে বলে ক্ষ - এর পরে ন - ধ্বনি থাকলে তা মূর্ধন্য ণ হয়। যেমন : ক্ষণ, দক্ষিণ, ক্ষুণ্ণ, দূরবীক্ষণ, প্রশিক্ষণ, রক্ষণ।

২. ট - বর্গ (ট ঠ ড ঢ) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয়। যেমন :

কণ্টক অকুণ্ঠিত মন্ডলি বণ্টিত

ঘণ্টা উৎকণ্ঠা প্রচন্ড কণ্ঠাস্থি

নিষ্কণ্টক ভুলুণ্ঠিত গন্ড অকালকুষ্মান্ড

৩. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর যদি স্বরবর্ণ, ক - বর্গ (ক খ গ ঘ ঙ), প - বর্গ (প ফ ব ভ ম) এবং য য় হ ং - এই সব অনুকূল বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তার পরে দন্ত্য - ন থাকলে তা মূর্ধন্য - ণ হয়। যেমন:

কৃপণ প্রবণ প্রাঙ্গণ নিরূপণ

দর্পণ চর্বণ সর্বাঙ্গীণ দ্রবণ

সমর্পণ শ্রাবণ গ্রহণ ক্ষেপণ

নির্মাণ রোপণ শ্রাবণ ব্রাহ্মণ

উপরের নিয়ম অনুযায়ী আয়ন শব্দটি থাকলে আয়ন শব্দের দন্ত্য - ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য - ণ হয়। যেমন:

উত্তরায়ণ চন্দ্রায়ণ

পরায়ণ রবীন্দ্রায়ণ

সংস্কৃত ব্যাকরণের নিয়মে কিছু সাধিত শব্দে এসব বিধান কার্যকর হয় না। ফলে ঐ ধরনের তৎসম শব্দে দন্ত্য - ন বহাল থাকে। যেমন:

অগ্রনায়ক ছাত্রীনিবাস নির্নিমেষ

হরিনাম ত্রিনেত্র বহির্গমন

প্রনষ্ট পরান্ন দুর্নীতি

৪. প্র, পরি, পরা, নির্ - এ চারটি উপসর্গের পর দন্ত্য - ন মূর্ধণ্য - ণ হয়। যেমন:

পরিণত পরিবহণ প্রণত প্রণিপাত

পরিণতি নির্ণয় প্রণয় প্রণীত

প্রবীণ নির্ণীত প্রবণ প্রণিধান

ব্যতিক্রম : পরিনির্বাণ, নির্নিমেষ, প্রঘণ্ট। পরিবহন বানানও শুদ্ধ। অপর, পরা, পূর্ব, প্র - এই কটি পূর্বপদের পর অহ্ন শব্দ ণত্ব বিধান অনুসারে দন্ত্য ন - এর জায়গায় মূর্ধণ্য ণ হয়। যেমন : প্র + অহ্ন + প্রাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ্ণ, পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ।

৫. সংস্কৃত ভাষায় দীর্ঘকাল থেকে কিছু শব্দে মূর্ধন্য - ণ চলে আসছে। এ সব তৎসম শব্দে নিত্য মূর্ধন্য - ণ হয়। যেমন:

অণু গণনা তৃণ আণবিক

গণিত বাণ কণা গৌণ

গণক জীবাণু স্থাণু বেণু

৬. বাংলা ভাষায় মূল সংস্কৃত (তৎসম) শব্দের মত সংস্কৃত শব্দের পরিবর্তিত রূপেরও ব্যবহার প্রচলিত আছে। এ ধরনের শব্দকে তদ্ভব বা প্রাকৃতজ শব্দ বলা হয়। এ ধরনের শব্দের মূল সংস্কৃত বানানের মূর্ধন্য - ণ এর জায়গায় দন্ত্য ন হবে। যেমন :

তৎসম তদ্ভব তৎসম তদ্ভব

এক্ষণ এখন কর্ণ কান

কোণ কোনো গৃহিণী গিন্নি

প্রণাম পেন্নাম ঘৃণা ঘেন্না

৭. বিদেশি শব্দে মূর্ধন্য - ণ ব্যবহৃত হয় না। যেমন : ইরান, তুরান, জার্মান, কোরান। বিদেশি শব্দে ট - বর্গের নিয়মও অকার্যকর। যেমন :

অ্যাকসিডেন্ট কন্ট্রোল

এজেন্ট ক্যান্টিন

পেশেন্ট সিমেন্ট

৮. ত বর্গ (ত থ দ ধ ন) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: গ্রন্থ, বৃন্দ, বৃন্ত।

৯. সম্মানসূচক ক্রিয়াপদের শেষে মূর্ধন্য - ণ হয় না। যেমন : করেন, ধরেন, করুন, ভরুন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।