eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৩৩১

'বজন' শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাখা
ব্যাখ্যা:
বজন অর্থ ১. বাতাস দেয়া বা পাখা করার কাজ, বজন। ২. বাতাস করার জন্য ব্যবহৃত পাখা, চামর প্রভৃতি।
৬৩৩২

কোনটি দেশি শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
টেঁকি
ব্যাখ্যা:
টেঁকি দেশি শব্দ। আরও কয়েকটি দেশি শব্দ হলো : কুলা, গঞ্জ, ঢোলা, টোপর, ডাব, ডাগর ইত্যাদি। পেঁপে, আসন ও চেহারা যথাক্রমে পর্তুগিজ, সংস্কৃত ও ফারসি শব্দ।
৬৩৩৩

'বানি' শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্বর্ণকারের মজুরি
ব্যাখ্যা:
বানি দেশি শব্দ। এর অর্থ অলংকারাদি তৈরির পারিশ্রমিক বা মজুরি।
৬৩৩৪

নিত্য সমাসের উদাহরণ:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দর্শনমাত্র
ব্যাখ্যা:
যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। যেমন— কেবল দর্শন = দর্শনমাত্র, অন্যগ্রাম = গ্রামান্তর ইত্যাদি। প্রতিপক্ষ, প্রতিবাদ হলো অব্যয়ীভাব সমাস। সেতার হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
৬৩৩৫

'ফুলে ফুলে ভরেছে বাসর'-কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন—ফুলে ফুলে ভরেছে। চেষ্টায় সব হয়।
৬৩৩৬

'অহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অহ + অহ
ব্যাখ্যা:
পূর্বপদের বিসর্গের সঙ্গে পর পদের ব্যঞ্জন ধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন- অন্তঃ + স্ত = অন্তস্তু, অহঃ + অহ = অহরহ, আবিঃ + কার = আবিষ্কার।
৬৩৩৭

পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পৎ + ধতি
ব্যাখ্যা:
ত ও দ এর পর হ থাকলে ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়। যেমন : পদ + হতি = পদ্ধতি, উৎ + হার = উদ্ধার।
৬৩৩৮

'হজযাত্রা' কোন সমাসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪র্থ তৎপুরুষ
ব্যাখ্যা:
পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন- হজের জন্যে যাত্রা = হজযাত্রা, ছাত্রের জন্যে আবাস = ছাত্রাবাস।
৬৩৩৯

'গাছ হতে ফলটি পড়ল'- কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপাদানে ৬ষ্ঠী
ব্যাখ্যা:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরব্ধ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন- ট্রেন দর্শন ছাড়ল।
৬৩৪০

'ব্যাকরণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বি + আ + কৃ + অন
ব্যাখ্যা:
ব্যাকরণ শব্দের সন্ধিবিচ্ছেদ- বি + আ + √ কৃ + অন। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
৬৩৪১

সুষ্ঠু এ শব্দের বিশেষণ রূপটি হলো—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৌষ্ঠব
ব্যাখ্যা:
সংস্কৃত শব্দ 'সুষ্ঠু' নিজেই একটি বিশেষণ। এর বিশেষ্য পদ সৌষ্ঠব ও সুষ্ঠুতা।
৬৩৪২

মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।— এটি একটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সরল বাক্য
ব্যাখ্যা:
যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- শৈলী বই পড়ে। রাসেল ক্রিকেট খেলে।
৬৩৪৩

বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব শব্দ সমসমান পদগুলোর কোনটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোন অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলে—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা:
পঙ্কজ শব্দের অর্থ পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে কিছু জন্মে কিন্তু পঙ্কজ বলতে আমরা বুঝি পদ্মফুলকে। এরূপ আরো কয়েকটি যোগরূঢ় শব্দ- সরোজ, ডাকাত, রাজপুত্র, মহাযাত্রা, জলধি, অসুখ।
৬৩৪৪

জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জন + এক
ব্যাখ্যা:
স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ অ + এ = ঐ (জন + এক = জনৈক)।
৬৩৪৫

কোনটি স্ত্রীবাচক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৈষ্ণবী
ব্যাখ্যা:
স্ত্রীবাচক শব্দ 'বৈষ্ণবী'-এর পুরুষবাচক শব্দ 'বৈষ্ণব'। অন্যদিকে মায়াবী, যোগী ও দুঃখী পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ যথাক্রমে- মায়াবিনী, যোগিনী ও দুঃখিনী।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।