eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৪৬৬

উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫ ভাগে
ব্যাখ্যা:
উৎপত্তি বা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। যথা: তদ্ভব, তৎসম, অর্ধ-তৎসম, দেশি ও বিদেশি। গঠন অনুসারে দুই (মৌলিক ও সাধিত) ভাগে ও অর্থ অনুসারে তিন (যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ়) ভাগে ভাগ করা হয়েছে।
৬৪৬৭

'পরাগ, বইটি দিয়ে যাও' বাক্যে 'পরাগ' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্বোধন পদ
ব্যাখ্যা:
সম্বোধন শব্দের অর্থ আহ্বান। যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয়, তাকে সম্বোধন পদ বলে। যেমন- পরাগ, বইটি দিয়ে যাও। সুমন, এখানে এসো। এ দুই বাক্যে পরাগ ও সুমন সম্বোধন পদ।
৬৪৬৮

'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
৬৪৬৯

'রাই কুড়িয়ে বেল' বাগধারাটির অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষুদ্র থেকে বড়
৬৪৭০

'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দোলনা + আ
ব্যাখ্যা:
[Note: অনা প্রত্যয় যোগে গঠিত 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় \sqrt{দুল} + অনা = দুলনা > দোলনা]
৬৪৭১

কারক কয় প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬ প্রকার
ব্যাখ্যা:
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক প্রধানত ছয় প্রকার। যথা : ১. কর্তৃকারক, ২. কর্মকারক, ৩. করণ কারক ৪. সম্প্রদান কারক ৫. অপাদান কারক ও ৬. অধিকরণ কারক। উল্লেখ্য, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি) অনুযায়ী সম্প্রদান কারক এর পরিবর্তে সম্বন্ধ কারক স্থানান্তরিত হয়েছে।
৬৪৭২

'গৌড়ীয় ব্যাকরণ' কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা:
রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ 'গৌড়ীয় ব্যাকরণ'। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণ গ্রন্থ 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ'। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ কৌমুদী'। বৈয়াকরণিক পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থ 'অষ্টাধ্যায়ী'।
৬৪৭৩

কবিতার ছন্দ সাধারণগত কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩ প্রকার
ব্যাখ্যা:
ছন্দ ৩ প্রকার। যথা- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ।
৬৪৭৪

বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা:
হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই। তাই এ চিহ্নে থামার প্রয়োজন নেই। এ ছাড়া ইলোক বা লোপ চিহ্ন ও ব্রাকেট বা বন্ধনী চিহ্নেও থামার প্রয়োজন নেই। কিন্তু কোলন, সেমিকোলন ও ড্যাস চিহ্নে থামার প্রয়োজন হয়। কোলন ও ড্যাস চিহ্নে থামতে হয়- এক সেকেন্ড সময়। সেমিকোলন চিহ্নে থামতে হয়- ১ বলার দ্বিগুণ সময়।
৬৪৭৫

'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পয়ঃ
ব্যাখ্যা:
পানি শব্দের প্রতিশব্দ অপ ও পয়ঃ দুটিই সঠিক। পানি শব্দের আরও কয়েকটি প্রতিশব্দ- সলিল, বারি, নীর, অম্বু, উদক, অঙ্গ। বারিধি শব্দের সমার্থক- সাগর, জলধি, অর্ণব, পারাবার, পাথার, সিন্ধু, রত্নাকর। নলিনী শব্দের সমার্থক- পদ্ম, কমল, পঙ্কজ, উৎপল, অরবিন্দ, সরোবর, নালিন, কুমুদ।
৬৪৭৬

'ঘামাচি' বাগধারার অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কদরহীন লোক
ব্যাখ্যা:
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ- বয়েজ্যধারী। ফেন্সি পার্টি বাগধারার অর্থ- কদরহীন লোক। বক্ত ধার্মিক বাগধারার অর্থ- ভণ্ড সাধু।
৬৪৭৭

'দর্শণীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দৃশ + অনীয়
ব্যাখ্যা:
সংস্কৃত কৃৎ-প্রত্যয় 'অনীয়' যোগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি-প্রত্যয় √দৃশ + অনীয়। এরূপ √ / + অনীয় = করণীয়, বিদ্ + অনীয় = রুক্ষণীয়।
৬৪৭৮

'সাথী' শব্দটি কোন লিঙ্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উভয়লিঙ্গ
ব্যাখ্যা:
লিঙ্গ শব্দটির অর্থ- চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা- পুলিং, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ। যা দ্বারা স্ত্রী-পুরুষ উভয়জাতিকেই বোঝায়, তাই উভয়লিঙ্গ। যেমন- সাথী, পিতৃ, সন্তান, পাখি ইত্যাদি।
৬৪৭৯

'রাজায় রাজায় লড়াই করচে'— এ বাক্যে 'রাজায় রাজায়' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
ব্যাখ্যা:
কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন- রাজায়-রাজায় লড়াই, উলুঘাগড়ার প্রাণান্ত। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
৬৪৮০

'উষ্ণীষ' শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ষ + ণ
ব্যাখ্যা:
'উষ্ণিষ' শব্দের যুক্তবর্ণটি গঠিত হয়েছে ষ + ণ বর্ণের সমন্বয়ে। আরও কয়েকটি যুক্তবর্ণ হলো- জ + ঞ = জ্ঞ, ক + ষ = ক্ষ, জ + য = য, ই + ন = ঞ্জ, হ + ণ = ণ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।