eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ২৮৩৭ টি
সকল বিষয়
হিসাববিজ্ঞান ১ম পত্র
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৮২১

Beta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ হয়নি। ঐ মাসে বিটার নিট আয় বা লোকসান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৮৬ টাকা নিট আয়
২৮২২

ABC লিমিটেড প্রতিটি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির ১৬ তারিখে প্রতিটি ১১ করে ৫,০০০ একক এবং জানুয়ারির ২৫ তারিখে প্রতিটি ১২ টাকা করে ৩,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারির ২৯ তারিখে কোম্পানি প্রতিটি ২৫ করে ১২,০০০ একক পণ্য বিক্রয় করে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুদ পণ্য পদ্ধতি অনুসরণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬৯,০০০ টাকা
২৮২৩

কয়েক বছর আগে DTCL ট্রেডার্স 5,00,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত লাভ বা ক্ষতি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষতি ২৫,০০০ টাকা
২৮২৪

বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা এবং দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা। উক্ত বছরে আয় ২০,০০,০০০ টাকা, ব্যয় ১২,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর শেষে মালিকানা স্বত্বের পরিমাণ কত হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮,৫০,০০০ টাকা
২৮২৫

রাসনা কোম্পানির ১০% হারে ১,০০,০০০ টাকার ঋণপত্র, ১২% হারে ২,০০,০০০ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ার রয়েছে যদি কোম্পানির নিট মুনাফা ১,৫৯,০০০ টাকা হয়, তবে সাধারণ শেয়ারহোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২.৫০ টাকা
২৮২৬

চার বছর পূর্বে রূপম ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ এটি যদি ৩০,০০০ টাকায় বিক্রয় করা যায়, তাহলে এ বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাভ ৬,০০০ টাকা
২৮২৭

সানফ্লাওয়ার কোম্পানি ২০২২ সালে ১,৮৬,০০০ টাকা নিট আয় প্রকাশ করে এবং সাধারণ শেয়ারের উপর ২৬,০০০ টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানিটির ৬%, ১০০ টাকা অভিহিত মূল্যের আরও ১০,০০০ অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর ৬০,০০০ টাকা লভ্যাংশ প্রদান করেছে। শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির ২০২২ সনের ১ জানুয়ারিতে ১২,০০,০০০ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০২২ সনে ১৬,০০,০০০ টাকা ছিল। ২০২২ সনে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির উপর উপার্জন হার কত হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
9%
২৮২৮

২০২৩ সালের ১ জানুয়ারি দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। জানুয়ারি মাসের নগদান বহির সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে সেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে দেনাদারের জো ছিল ১০,০০০ টাকা। ঐ মাসে ৪০০০ টা কু ঋন - অবলোপন করা হয়। ঐ মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল ১৭,০০০ টাকা। জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১,০৪,০০০ টাকা
২৮২৯

একটি কোম্পানী ২০,০০০/-টাকায় একটি গাড়ী ক্রয় করে চার (৪) বছর মেয়াদে অবচয় দেখানোর পরিকল্পনা গ্রহণ করলো। কোম্পানী মনে করে চার (৪) বছর পর গাড়ীটি ১,০০০/-টাকায় বিক্রয় করা যাবে। Sum of the Years Digit (SYD) পদ্ধতিতে অবচয় হিসাব করা হলে তৃতীয় বছরের অবচয়ের পরিমান হবে------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩,৮০০/-টাকা
২৮৩০

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও: ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হোসেন এন্টারপ্রাইজ ৮০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির স্থাপন বাবদ ১২,০০০ টাকা ও বহন খরচ বাবদ ৩,০০০ টাকা নগদে পরিশোধ করে। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ৫ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা বলে অনুমান করা হয়। প্রশ্ন: মেশিনটির প্রাপ্য মূল্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৯৫,০০০ টাকা ৯৫,০০০ টাকা
২৮৩১

উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও: জনাব আরমান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, বেতন প্রদান ৫,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা। প্রশ্ন: ৩৬. ব্যবসায়ের শুরুতে মোট সম্পদ কত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০০,০০০ টাকা
২৮৩২

একটি নির্দিষ্ট সময়কালে বিক্রয় লেনদেনগুলো ছিল নিম্নরূপ-(১) করিমের নিকট ধারে বিক্রয় ৫০,০০০ টাকা (২) কালামের নিকট নগদ বিক্রয় ৩৫,০০০ টাকা (৩) রোকনের নিকট বাকিতে বিক্রয় ২৫,০০০ টাকা (৪) করিম কর্তৃক বিক্রিত মাল ফেরত ৫,০০০ টাকা। বিক্রয় বহিতে মোট কত টাকা হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৭৫,০০০ টাকা
২৮৩৩

একটি যন্ত্রপাতি যা ২,৫০,০০০ টাকায় সংগ্রহ করা হয়েছিল, তার বর্তমান হিসাব বইমূল্য হচ্ছে ১,০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজারমূল্য হচ্ছে ১,২০,০০০ টাকা। যদি যন্ত্রপাতির পুনঃস্থাপন ব্যয় ৩,৫০,০০০ টাকা হয় তবে নিচের কোন মূল্যে যন্ত্রপাতিটি উদ্বৃত্তপত্রে দেখানো উচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1,00,000
২৮৩৪

চার বছর পূর্বে বিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ষ্কাল হবে এবং আয়ুষেশের জীবনের সমান্ত থাবের অবমূল্যায়ন অবচয় মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, তবে এরপম বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষতি ৫০,০০০ টাকা।
২৮৩৫

চার বছর আগে কলাতিয়া ট্রেডার্স ১০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় পাঁচ বছর এবং ভগ্নাশেষ মূল্য ৫,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে। আজ এটি ৩২,০০০ টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লোকসান ৬,৯১২
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...