eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু

এসএসসি ২০২৬ এর রেজাল্ট সবার আগে পেতে এখনই বুকিং করো

বুক করো
MCQ: ১৩৯১ টি
সকল বিষয়
জীববিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯০১

পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্যারাইটাল কোষ
ব্যাখ্যা:
খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে HCL ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
৯০২

ক্রোমোসোমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পেলিকল
ব্যাখ্যা:
ম্যাট্রিক্সসহ ক্রোমোসোমের বাইরে কল্পিত আবরণীই হলো পেলিকল।
৯০৩

মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় এর কোন প্রজাতি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Plasmodium falciparum
ব্যাখ্যা:
ম্যালেরিয়া (ইংরেজি: Malaria) হল মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশা-বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা (এক ধরনের অণুজীব)। ম‍্যলেরিয়া শব্দটি সর্বপ্রথম ব‍্যবহার করেন টর্টি (Torti) ১৭৫১ সালে। ইতালিয় শব্দ Mal (অর্থ- দূষিত) ও aria (অর্থ- বায়ু) হতে Malaria (ম‍্যালেরিয়া) শব্দটি এসেছে।
৯০৪

মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপের অনুপাত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1 : 2:1
ব্যাখ্যা:
ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত ১:২:১ এবং মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৩:১
৯০৫

গ্লাইকোলাইসিসে নিচের কোনটি উৎপন্ন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাইরুভিক এসিড
ব্যাখ্যা:
গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে ঘটে। এই প্রক্রিয়ায়, গ্লুকোজ আংশিক জারণের মধ্য দিয়ে পাইরুভিক অ্যাসিডের দুটি অণু গঠন করে। এই প্রক্রিয়ায় NADH, ATP এবং জলও উৎপন্ন হয়।
৯০৬

নিচের কোন এনজাইম DNA খণ্ডসমূহকে জোড়া লাগাতে সাহায্য করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
DNA লাইগেজ
ব্যাখ্যা:
রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
৯০৭

লিগিউম জাতীয় উদ্ভিদ ও Rhizobium -এর মধ্যকার সম্পর্ক হলো

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিমবায়োটিক
ব্যাখ্যা:
লিগিউম জাতীয় উদ্ভিদ ও Rhizobium -এর মধ্যকার সম্পর্ক হলো সিমবায়োটিক | যে পুষ্টির জন্য এক জীব, অন্য কোন জীবের সাহচর্যে জীবন ধারণ করে পরস্পর উপকৃত হয়, তাকে মিথোজীবী বা অন্যান্যজীবী বা সিমবায়োটিক বলে।
৯০৮

কোনটি সালফার যুক্ত অ্যামিনো এসিড?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Cystine
ব্যাখ্যা:
সিস্টাইন হল একটি সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড যা পাচক এনজাইমে, ইমিউন সিস্টেমের কোষে, কঙ্কাল এবং সংযোগকারী টিস্যু, ত্বক এবং চুলে পাওয়া যায় । চুল এবং ত্বক 10% থেকে 14% সিস্টাইন। অ্যামিনো অ্যাসিড (AAs) একক AA হিসাবে বা AA সংমিশ্রণে পাওয়া যায়।
৯০৯

সয়াবিন তেলের উৎস -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Glycine max
ব্যাখ্যা:
সয়াবিন তেল হল উদ্ভিজ্জ তেল, যা সয়াবিনের (Scientific name: Glycine max) বীজ থেকে পাওয়া যায়। এটি সর্বাধিক ব্যবহৃত রান্নার তেলগুলির মধ্যে একটি এবং দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল। শুকানোর তেল হিসাবে, প্রক্রিয়াকৃত সয়াবিন তেলকে ছাপানোর কালি ( সয়া কালি ) এবং তেল রঙের জন্য ভিত্তি হিসাবেও ব্যবহার করা হয়।
৯১০

কোন এনজাইম লিপিড পরিপাকে অংশ নেয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লেসিথিনেজ
ব্যাখ্যা:
লিপিড জাতীয় খাদ্যের পরিপাকে যেসব এনজাইম অংশ নেয়, তা নিম্নরূপ।লাইপেজফসফোলাইপেজকোলেস্টেরলেজলেসিথিনেজমনোগ্লিসারিডেজএসব এনজাইমের ক্রিয়ায় লিপিড ভেঙে সরল ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
৯১১

রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হরমোন
ব্যাখ্যা:
দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
৯১২

ফল ও বীজধারণকারী উদ্ভিদকে বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবৃতবীজী উদ্ভিদ
ব্যাখ্যা:
যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে ।যেসব উদ্ভিদের ফল হয় এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে সে সব উদ্ভিদই আবৃতবীজী উদ্ভিদ ।
৯১৩

নিচের কোন অংশ জননকাজে ব্যবহৃত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পরাগথলি
ব্যাখ্যা:
পুংকেশরের দণ্ডের মাথায় থলের মতো অংশই পরাগথলি। এই অংশ জননকাজে ব্যবহৃত হয় না |
৯১৪

কোনটি সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Heritiera fomes
ব্যাখ্যা:
সুন্দরী ( বৈজ্ঞানিক নাম : Heritiera fomes) হচ্ছে মালভেসি পরিবারভুক্ত একপ্রকার বৃক্ষ।
৯১৫

নিম্নের কোনটি এন্টিবায়োটিক শিল্পে ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Penicillium
ব্যাখ্যা:
Penicillium এন্টিবায়োটিক শিল্পে ব্যবহৃত হয় | পেনিসিলিয়াম (Penicillium) মৃতজীবী ছত্রাক, যা বিভিন্ন শাক সবজি ও পচনশীল জৈব পদার্থের উপর জন্মায়। সাধারণভাবে এই ছত্রাকের প্রজাতিরা নীল বা সবুজ মোল্ড (Blue or green mold) নামে পরিচিত। পেনিসিলিয়াম দ্বারা নিসৃত পদার্থের নাম পেনিসিলিন (Penicillin)।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।