উল্লিখিত লাইনটি কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ 'বিষের বাঁশী' থেকে নেওয়া হয়েছে। ১৯২৮ সালে এটি নিষিদ্ধ করা হয়। অন্যদিকে 'সাম্যবাদী' ও 'অগ্নিবীণা' তার বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ এবং 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।
'মুজিব-লেনিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ— প্রেমগাথার রক্ত চাই, চাষাভূষার কাব্য, ইসক্রা, দূর হ দুশাসন, না প্রেমিক না বিপ্লবী, টেবিলের ভালোবাসা।
'চিত্রা' (১৮৯৬) রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত 'দুই বিঘা জমি' কবিতাটি এ কাব্যের অন্তর্ভুক্ত। তার বিখ্যাত আরও কিছু কাব্যগ্রন্থ— গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী, সৃজনীয়া, চৈতালি, পুনশ্চ। তার নাটক— ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। প্রবন্ধ— আত্মপরিচয়, সভ্যতার সংকট, পঞ্চভূত।
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩)। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে ২২ জন লেখকের রচনা রয়েছে।
'চন্দ্রবতী' একটি কাব্যগ্রন্থ। রচয়িতা— কোরেশী মাগন ঠাকুর। এর একটি খণ্ডিত পুঁথি পাওয়া গেছে। কাব্যের রচনাকাল নিয়ে সংশয় আছে। তবে মাগন ঠাকুর আরাকান রাজের মন্ত্রী ও আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন। তাই কাব্যটি সতেরো শতকের মনে করা হয়।
'চিত্রা' (১৮৯৬) রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত 'দুই বিঘা জমি' কবিতাটি এ কাব্যের অন্তর্ভুক্ত। তার বিখ্যাত আরও কিছু কাব্যগ্রন্থ- গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী, সৃশ্যরিতা, চৈতালি, পুনশ্চ। তার নাটক- ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। প্রবন্ধ- আত্মপরিচয়, সভ্যতার সংকট, পঞ্চভূত।
হাসান হাফিজুর রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ 'যখন উদাত্ত সঙ্গীত'। আর ও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ— বন্দী শিবির থেকে (শামসুর রাহমান), আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান'। সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের ডায়েরী'। 'চৌচির' উপন্যাসের রচয়িতা আবূল ফজল। এ উপন্যাসে নরনারীর অন্তর্জীবন ও বহির্জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ 'বনলতা সেন'। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো- ঝরাপল্লক, ধূসর পান্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
আস্সান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ 'রাত্রিশেষ'। অন্যান্য কাব্য, রূপ বদল ঠেলে যাওয়া, দূরে হাত দূরে আমিম পাথর। তাছাড়া সৌনিয়া- তার রচিত উপন্যাস। সচ্ছন্দের আহ্বান রচিত সিট্যেস ভুঁই- পবিত্র বাণা।
'সবকিছু নস্টের অধিকারে যাবে' কাব্যগ্রন্থটির রচয়ীতা হুমায়ুন আজাদ। এছাড়া অলৌকিক ইস্তিমার, জলো চিতাবাঘ, যতোই গভীরে যাই মধু যতোই উপরে যাই নীল, কাফনে মোড়া অশ্রু বিন্দু তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 'নীল দীপাবলি' ও 'কতো নদী সরোবর' বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে লেখা তার দুটি কিশোর সাহিত্য। 'নব বসন্ত' ও 'রাত্রিশেষ' কাব্যগ্রন্থ দুটির রচয়ীতা যথাক্রমে আবুল হোসেন ও আহসান হাবীব।
MCQ পরীক্ষা সেটিংস
কাব্যগ্রন্থ
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।