eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু

এসএসসি ২০২৬ এর রেজাল্ট সবার আগে পেতে এখনই বুকিং করো

বুক করো
MCQ: ১১৪ টি
সকল বিষয়
কবিতা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৬

'বিদ্রোহী' কবিতাটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা:
কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)। এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' ১৯২২ সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। এছাড়া আগমনী, রক্তাম্বরধারিণী মা, কামালপাশা, খেয়াপারের তরণী, মহররম এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা।
১০৭

'সিরাজুম মুনীরা' কাব্যগ্রন্থের কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফররুখ আহমদ
ব্যাখ্যা:
মুসলিম পুনর্জাগরণের কবি ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ 'সিরাজুম মুনীরা'। তার রচিত আরো কয়েকটি কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, হাতেমতায়ী। তার সনেট সংকলন 'মুহূর্তের কবিতা'।
১০৮

ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
ব্যাখ্যা:
মাহবুব-উল-আলম রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
১০৯

'আঁশিতা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন তা' বলে বন্ধ করানি প্রভু, – চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মানুষ
ব্যাখ্যা:
প্রসঙ্গে উল্লিখিত কবিতার চরণখানি কবি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের 'মানুষ' কবিতা থেকে চয়ন করা হয়েছে।
১১০

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও রূপকার মাইকেল মধুসূদন দত্ত। তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান 'পদ্মাবতী' নাটকে। অন্যদিকে বাংলা সাহিত্যে সতেন্দ্রনাথ দত্তকে বলা হয় 'ছন্দের যাদুকর'।
১১১

'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা:
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'- দেশাত্মবোধক গানটির রচয়িতা নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তার উল্লেখযোগ্য আরো দুটি গান- 'বঙ্গ আমার জননী আমার' ও 'যে দিন সুনীল জলধি হতে'। তার উল্লেখযোগ্য নাটক- তারাবাই, প্রতাপসিংহ, নূরজাহান, মেবার পতন, সাজাহান, পাষাণী, বঙ্গনারী।
১১২

নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অগ্নিবীণা
ব্যাখ্যা:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থের আরো কয়েকটি কবিতা- প্রলয়োল্লাস, রক্তাম্বরধারিণী মা, খেয়াপারের তরণী, কোরবানী, মহরম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বিষের বাঁশী, চক্রবাক, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা, হায়াৎ, সিন্ধুিন্দোল, সঞ্চিতা, ভাঙার গান।
১১৩

রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1913
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০)। এ কাব্যটকে কবি 'Song Offerings' (১৯১২) নামে ইংরেজিতে অনুবাদ করেন। 'Song Offerings' কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন ইংরেজি কবি W.B. Yeats। মূলত এ কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে কবি নোবেল পুরস্কার পান। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, সেঁজুতি, শেষ লেখা, জন্মদিনে।
১১৪

'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে'—চরণটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...