eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯০১

স্বল্পদৈর্ঘ্য হাস্যরস ‘গেরিলা’ এর নির্মাতা—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাসির উদ্দিন ইউসুফ
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক হচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ। মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ। Stop Genocide এবং A State is Born চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান।
৯০২

মুক্তিযুদ্ধের ওপর ‘September on Jessore Road’ কবিতাটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এলেন গিনসবার্গ
ব্যাখ্যা:
মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ ১৯৭১ সালের ১৪-১৬ নভেম্বর September on Jessore Road কবিতাটি রচনা করেন। ১৯৭১ সালের ১ আগস্টের “Concert for Bangladesh” আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন।
৯০৩

নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের ৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের গঠন সংক্রান্ত বিধান আছে। এ ছাড়া অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন ইত্যাদি।
৯০৪

ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা:
হাজী শরীয়ত উল্লাহ ছিলেন বাংলার ফরায়েজি আন্দোলনের প্রবর্তক। নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর। ফকির মজনু শাহ ছিলেন ফকির আন্দোলনের নেতা।
৯০৫

কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯১১
ব্যাখ্যা:
১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এ সময় বাংলার লর্ড ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ১৯০৫ সালে লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়।
৯০৬

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নূরুল আমিন
ব্যাখ্যা:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমিন সরকার। মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল (১৯৪৭-১৯৪৮)। লিয়াকত আলী খান ছিলেন প্রথম প্রধানমন্ত্রী (১৯৪৭-১৯৫১)। খাজা নাজিমুদ্দিন ছিলেন দ্বিতীয় গভর্নর জেনারেল (১৯৪৮-১৯৫১)।
৯০৭

ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বাংলাদেশের সংবিধানের কোন ধারায় দেয়া হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২ ধারা
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের ১২নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিধান আছে। সংবিধানের ১১নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার, ১৩নং অনুচ্ছেদে মালিকানা নীতি ও ১৪ ধারায় কৃষক ও শ্রমিকের মুক্তির বিধান আছে।
৯০৮

বাংলাদেশ রাইফেলস-এর পরিবর্তিত নাম—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ডার গার্ড বাংলাদেশ
ব্যাখ্যা:
বাংলাদেশ রাইফেলস এর পরিবর্তিত নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ জানুয়ারি ২০১১ সালে বর্ডার গার্ড বাংলাদেশ যাত্রা করে।
৯০৯

অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুন্সিগঞ্জ
ব্যাখ্যা:
অতীশ দীপঙ্কর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে ৯৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
৯১০

প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা:
প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম বরিশাল। চন্দ্রদ্বীপ ছাড়াও বরিশালের পূর্বনাম ছিল ইসমাইলপুর ও বাকলা।
৯১১

ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি ছিল—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যা:
ঐতিহাসিক ২১-দফার প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল ৬ দফার প্রধান দাবি।
৯১২

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা:
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়াও তিনি লিখেছেন ‘আমার কিছু কথা’।
৯১৩

স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা:
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
৯১৪

আমাদের দেশে সংবিধানের যে সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা:
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়। ৩০ জুন ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়।
৯১৫

জাতীয় বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৯২
ব্যাখ্যা:
জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে ২১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।