eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৭৫১

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পূর্বাশা
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা।
হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ।
১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
৯৭৫২

"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1943
ব্যাখ্যা:
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে।
১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান।
১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এই করুণ পরিণতির জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করা হয়েছে একটি নতুন বইয়ে।
চার্চিলস সিক্রেট ওয়ার শীর্ষক বইটি লিখেছেন ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জি। বইটিতে লেখিকা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন। চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন, এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্যও তাকে কিছুটা উসকে দিয়েছে।
৯৭৫৩

বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে হতে হবে ৩৫ বছর।
বাংলাদেশ সংবিধানের ৪৮(৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি -
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
৯৭৫৪

রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা:
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র পাবনায় অবস্থিত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ইংরেজি: Rooppur Nuclear Power Plant) হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে।
এটিহতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
৯৭৫৫

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? (২০০৯)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শওকত আলী
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী (২০০৯)।
কর্নেল (অব.) শওকত আলী এমপি (২৭ জানুয়ারি, ১৯৩৭– ১৬ নভেম্বর ২০২০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য ও মুক্তিযোদ্ধা।
২০০৯ সালের ২৫ জানুয়ারী তিনি সর্বসস্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি ২২ মার্চ ২০১৩ হতে ৩০ এপ্রিল ২০১৩ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। [
৯৭৫৬

বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নুরুল ইসলাম নাহিদ
ব্যাখ্যা:
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম নুরুল ইসলাম নাহিদ (২০১৭)।
নুরুল ইসলাম নাহিদ (জন্ম ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী।
৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
৯৭৫৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।
৯৭৫৮

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা:
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত।
বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।
৯৭৫৯

ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিসমোমিটার
ব্যাখ্যা:
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম - সিসমোমিটার।
ভূকম্পমাপক (ইংরেজি: Seismometer ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুত্পাত বা অন্য যে কোনও কারণে সংঘটিত ভূত্বকীয় বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়। এই কম্পন - তীব্রতার তথ্য - উপাত্ত ভূতত্ত্ববিদদেরকে ভূগর্ভের মানচিত্র বানাতে, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে।
পুরনো যুগে ব্যবহৃত ভূকম্পমাপক যন্ত্রকে সাধারণত ইংরেজিতে "সিজমোগ্রাফ" নামে ডাকা হত। অপরদিকে "সিজমোমিটার" দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ - সুবিধা সম্বলিত ভূকম্পমাপককে বুঝায়। আর "সিজমোস্কোপ" বা ভূকম্পবীক্ষণ যন্ত্রের শুধুমাত্র ভূমিকম্পের উপস্থিতিরর প্রমাণ পাওয়া যায়।
৯৭৬০

বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
থানচি
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা - থানচি।
থানচি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা।
বান্দরবান জেলার দক্ষিণ - পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।
৯৭৬১

বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা:
বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠনটি Soft - Loan - Window নামে পরিচিত International Development Association.
The International Development Association (IDA) (French: Association internationale de développement) is an international financial institution which offers concessional loans and grants to the world's poorest developing countries. The IDA is a member of the World Bank Group and is headquartered in Washington, D.C. in the United States.
It was established in 1960 to complement the existing International Bank for Reconstruction and Development by lending to developing countries which suffer from the lowest gross national income, from troubled creditworthiness, or from the lowest per capita income. Together, the International Development Association and International Bank for Reconstruction and Development are collectively generally known as the World Bank, as they follow the same executive leadership and operate with the same staff.
৯৭৬২

বাংলাদেশ ক্রিকেটে কত সালে টেস্ট মর্যাদা লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা:
২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য। ২০০০ সালের ১০ - ১৪ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের সাথে প্রথম টেস্ট খেলে।
৯৭৬৩

বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন? (২০০৯)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
122
ব্যাখ্যা:
বিগত তত্ত্বাবধায়ক সরকার ১২২টি Ordinance জারি করেছিলেন (২০০৯)।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনকালের কথা উল্লেখ করে তিনি বলেছেন ওই সময় রাষ্ট্রপতি একের পর এক অধ্যাদেশ জারি এবং জরুরি অবস্থা ঘোষণা করে দেশকে একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছিল।
বিগত তত্ত্বাবধায়ক সরকার মোট ১২২ টি Ordinance জারি করেছিলেন।
৯৭৬৪

এলিসি প্রাসাদ অবস্থিত-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা:
‘এলিসি প্রাসাদ’ হলো ফ্রান্সের প্রেসিডেন্টর সরকারি বাসভবন। ১৮০৭ সালে ফ্রান্সের প্যারিসে এটি নিমার্ণ করা হয়।
৯৭৬৫

বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৫০জন।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।