ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান।
নাইমুর রহমান দুর্জয় (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭৪) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক স্পিনার। বর্তমানে তিনি জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য।
বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ডাক নাম দুর্জয়। তিনি ৮ টি টেস্ট ও ২৯ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়।
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
১০৪৭৩
কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়।
মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাকে রাজধানী করে অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর)শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক।
রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া রিয়াজুল হক কয়েক বছর ধরে মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জাতিসংঘের Secretary General Antonio Guterres।
আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, (জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব ।
এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। অক্টোবর, ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে।
বিশ্বব্যাংকের সদর দপ্তর Washington।
বিশ্বব্যাংক (ইংরেজি: World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।
১০৪৭৭
International Atomic Energy Agency- এর সদর দপ্তর কোথায়?
International Atomic Energy Agency - এর সদর দপ্তর ভিয়েনা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) (ইংরেজি: International Atomic Energy Agency (IAEA)) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে অবস্থিত।
আল - আজহার বিশ্ববিদ্যালয় বা জামিয়াতুল আজহার (ইংরেজি: Al - Azhar University) হল মিশরের, কায়রো নগরীতে অবস্থিত একটি বিখ্যাত জামিয়া বা বিশ্ববিদ্যালয়।
ইসলামী শিক্ষার উদ্দেশ্য নিয়ে একটি কেন্দ্র হিসেবে ফাতেমীয় বংশ দ্বারা ৯৭০ বা ৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
এটির ছাত্ররা কুরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা গ্রহণ করেন, বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, এবং কিভাবে চাঁদের চান্দ্র পর্যায়ক্রমে নিরূপণ সম্পর্কে।
পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন।
এটি পৃথিবীর প্রশস্ততম নদীও বটে। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ২০৯০০০ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়।
বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮১২৯ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। মেঘনা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম নদী।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩২০০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়।
১০৪৮০
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President- এর নাম কি?
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President - এর নাম Ahamed Mohammad Ali Al - Madani।
আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি।
আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ১৯৩৪ সালে সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বি.এ. বাণিজ্য বিভাগে ডিগ্রি এবং কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে একটি ডিগ্রি, ১৯৬২ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রশাসনে এম.এ. এবং ১৯৬৭ সালে আলবানির স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে পাবলিক প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।
প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।
এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা।
তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময়
জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন।
তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব।
শহীদ আসাদ হচ্ছেন ১৯৬৯ সালের গণ - আন্দোলনে পথিকৃৎ তৎকালীন পূর্ব - পাকিস্তানের তিন শহীদদের একজন; অন্য দু'জন হচ্ছেন - শহীদ রুস্তম ও শহীদ মতিউর।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামার ইস্থমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার। মেহেরপুরে অবস্থিত।
যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত।
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়।
১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
১০৪৮৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
স্যার উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল, (30 নভেম্বর 1874 - 24 জানুয়ারী 1965) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং লেখক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 থেকে 1945 সাল পর্যন্ত এবং আবার 1951 থেকে 1955 পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।