বাংলার প্রথম জনক সামসউদ্দিন ইলিয়াস শাহ।
শামসুদ্দীন ইলিয়াস শাহ (১৩৪২ - ১৩৫৮) ছিলেন বাংলার একজন স্বাধীন শাসনকর্তা। তিনি ১৩৪২ সালে সোনারগাঁও বিজয়ের পর লখনৈতির সুলতান হন। শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথন মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন, যা ১৫২ বছর ক্ষ্মতায় ছিলো।
ইলিয়াস শাহী বংশ ১৩৪২ সাল থেকে ১৪১৫ সাল পর্যন্ত একটানা ৭৩ বছর ধরে অবিভক্ত বাংলা শাসন করে এবং এরপর মাঝখানে প্রায় ২০ বছর বাদ দিয়ে আরো ৫২ বছর তাদের শাসন কায়েম থাকে।
পৃথিবীর সবচেয়ে বড় ব - দ্বীপ বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব - দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক ব - দ্বীপ।
এটি গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর মিলিত জলরাশি হিসেবে বঙ্গোপসাগরে পতিত হয়। এ কারণে একে অনেক সময় গঙ্গা - ব্রক্ষ্মপুত্র ব - দ্বীপ নামেও অভিহিত করা হয়।
এম আর আখতার মুকুল ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরম পত্রের পরিচালক, লেখক ও কথক।
মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের সাহস এবং অনুপ্রেরণা যুগিয়েছে।
পূর্ব পাকিস্তানে স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফা ভিত্তিক ঘোষণা পেশ করেন।
এটাই ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত।
১০৫৫১
বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন --
জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুতকারী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক 'লুই আইকান'।
১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আইকান পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন।
তার শ্রেষ্ঠ নির্দশন হল জাতীয় সংসদ ভবন।
২১ নভেম্বর ১৯৭১ বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি।
বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন।
এর সদর দপ্তর অবস্থিত ঢাকা সেনানিবাস।
৭ নভেম্বর ১৯৮২ থেকে কার্যকর স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়।
পরে ১৯৮৩ সালে থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ।
এর দৈর্ঘ্য ৬, ৮২৫ কিলোমিটার।
এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
নীলনদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে ভূ - মধ্যসাগরে।
ঢাকার চকবাজারে অবস্থিত এক ঐতিহাসিক অট্টালিকার নাম বড় কাটরা।
১৬৬৪ সালে বাংলার সুবাদার মুহাম্মদ সুজা এ অট্টালিকা নির্মাণ করেন।
সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর বসবাসের জন্য এ বাড়ি নির্মাণের আদেশ দেন।
১০৫৫৭
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ?
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স।
স্ট্যাচু অফ লিবার্টি, একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।
এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে।
ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
১০৫৫৮
বাংলাদশেরে ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।