eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৮৭৬

'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা:
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। এটি বিশ্বব্যাপী পালিত হয়। এর অন্য নাম ইকো দিবস। এটি শুরু হয় ৫ জুন, ১৯৭৪ সালে। এই দিবসটি ধরিত্রী দিবসের অনুগামী।
১০৮৭৭

অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লুইপাস্তুর
ব্যাখ্যা:
এনথ্রাক্স একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়। ১৮৮৫ সসালে ফরাসী বিজ্ঞানী ললুই পাস্তুর এই টিকা আবিষ্কার ককরেন।
১০৮৭৮

কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্যার রোনাল্ড রস
ব্যাখ্যা:
স্যার রোনাল্ড রস একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।
১০৮৭৯

ভবদহ বিল অবস্থিত--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যশোরে
ব্যাখ্যা:
যশাের জেলার উল্লেখযােগ্য বিলগুলাে হল - ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।
১০৮৮০

লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা:
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
১০৮৮১

নাসা কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহাকাশ গবেষণা কেন্দ্র
১০৮৮২

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৩ তম
ব্যাখ্যা:
প্রধান নির্বাচন কমিশনার বা সংক্ষেপে সিইসি হলেন সাংবিধানিক সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন কে এম নুরুল হুদা। তিনি ১২ তম প্রধান নির্বাচন কমিশনার।
১০৮৮৩

নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা:
তাইওয়ান এমন একটি দেশ যার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে তাইওয়ানে রপ্তানিকৃত পণ্য সামগ্রী হলো - বাগদা চিংড়ি, কাঁকড়া, তামা, জুতা এবং কাপড়।
১০৮৮৪

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা:
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচচ সংস্থা হচ্ছে - IPCC.
IPCC - Intergovernmental Panel on Climate Change. এটি গঠিত হয় ১৯৮৮ সালে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড এর জেনেভা তে।
১০৮৮৫

'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা:
ওয়াল স্ট্রিট নিউইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎ জোড়া। ফেডারেল রিজার্ভ ব্যাংক এই সড়কে অবস্থিত।
১০৮৮৬

স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত এর সংখ্যা কতজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা:
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জন। দুজন বীরপ্রতীক প্রাপ্ত মহিলা হলেন তারামন বিবি ও ডা. সেতারা বেগম।
১০৮৮৭

থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাইউথ শান ওশা
ব্যাখ্যা:
থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম প্রাইউথ শান ওশা।
জেনারেল প্রযুত চান - ও - চা (জন্ম: ২১ মার্চ, ১৯৫৪) নাখোন রাচাসিমা এলাকায় জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত রাজকীয় থাই সেনা কর্মকর্তা।
বর্তমানে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দেশ পরিচালনায় নিযুক্ত সামরিক একনায়কতন্ত্রবাদী ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডারের (এনসিপিও) প্রধান। রয়্যাল থাই আর্মির কমান্ডার ইন চিফ (সর্বাধিনায়ক) ছিলেন তিনি।
১০৮৮৮

২০১০ বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট' পাওয়া খেলোয়াড় কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
থমাস মুলার
ব্যাখ্যা:
২০১০ বিশ্বকাপ ফুটবল 'গোল্ডেন বুট ' পাওয়া খেলোয়াড় থমাস মুলার, জার্মানি। উল্লেখ্য, ফোরলান পান 'গোল্ডেন বল'। ২০১৪ সালের ২০ তম বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট ' পাওয়া খেলোয়াড় হামেস রড্রিগুয়েজ (কলম্বিয়া)।
১০৮৮৯

বিশ্ব বানিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা:
বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO এর সদস্য পদ লাভ করে। এ দিনেই WTO প্রতিষ্ঠিত হয়।
১০৮৯০

কোন মুসলিম দেশ 'ন্যাটোর' সদস্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা:
মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ সালে NATO - র সদস্য হয়। উল্লেখ্য, আলবেনিয়া NATO - এর দ্বিতীয় মুসলিম সদস্য রাষ্ট্র।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।