সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____গ্লিসারিন ।
সাবান (ইংরেজি: Soap) হচ্ছে ফ্যাটি এসিডের লবণ। সাবান মুলত কোন কিছু ধোয়া, গোসল করা এবং পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও সাবান টেক্সটাইল শিল্পে পিচ্ছিলকারক (লুব্রিকেন্ট) হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেসব সাবান পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো মূলত উদ্ভিজ্জ অথবা প্রাণীজ তেল এর গাঢ় ক্ষারীয় দ্রবণ থেকে নিষ্কাশন করা হয় (তেল বা চর্বিতে তিন মোল ফ্যাটি অ্যাসিড এক মোল গ্লিসারল এর সাথে সংযুক্ত থাকে)। এই ক্ষারীয় দ্রবণকে কখনও কখনও লেই সাবান (lye soap) বলা হয়ে থাকে, যেটি সাবানায়ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। উল্লেখ্য যে, লেই সাবান বলতে একরকমের ক্ষারজাতীয় বস্তু সাবান বোঝানো হয়, যেটি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি করা হয়। সাবানায়ন বিক্রিয়ায় ট্রাইগ্লিসারাইড চর্বি বা ট্রাইগ্লিসারাইড ফ্যাট প্রথমে ফ্যাটি অ্যাসিড দিয়ে পানির সাথে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজন (হাইড্রোলাইসিস) করা হয় এবং এটি পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে অশোধিত সাবান তৈরি করে।
যেখানে বিভিন্ন ধরনের সাবানের লবণ, ফ্যাট, ক্ষার, পানি এবং উৎপাদিত গ্লিসারল (গ্লিসারিন) থাকে। এই গ্লিসারিন একটি উপকারি উপজাত, যেটি সাবানে উপস্থিত থেকে সাবানের মোলায়েম কারক হিসেবে কাজ করতে পারে অথবা আলাদা করে অন্য কাজেও ব্যবহার করা যায়।
বেশীরভাগ তৈলাক্ত বা তেল জাতীয় পিচ্ছিলকারক পদার্থের প্রধান উপাদান হচ্ছে সাবান। যেগুলো সাধারনত ক্যালসিয়াম সাবান অথবা লিথিয়াম সাবান এর দুগ্ধ জাতীয় নির্যাসবিশেষ এবং খনিজ তেল হয়ে থাকে। এই ক্যালসিয়াম এবং লিথিয়াম এর পিচ্ছিলকারক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও অনেক ধাতব সাবান যেমন অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং এদের মিশ্রিত সাবান। এছাড়াও এই ধরনের সাবান তেলের সান্দ্রতা বাড়ানোর জন্য ঘনকারক হিসেবেও ব্যবহার করা হয়। ফরাসী সময়ে, চুনের সাথে জলপাইয়ের তেল মিশিয়ে পিচ্ছিলকারক গ্রিজ তৈরি করা হত।
হাত ধোঁয়া এবং স্বাস্থ্যের জন্য সাবান বেশ কার্যকর। কিন্তু বিভিন্ন সময়ে সাবান সহজলভ্য থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সেসব সময়ে হাত ধোয়ার জন্য ছাই, বালি অথবা মাটি ব্যবহার করা যেতে পারে ।
কীট - পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___এনপোমলিজি ।
পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ (ইংরেজি: Insect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খন্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে। এরা হল পৃথিবীর প্রাণীদের মধ্যে সবচাইতে বৈচিত্রময় যাদের দশ লাখেরও বেশি বর্ণনাকৃত প্রজাতি রয়েছে এবং এখন পর্যন্ত জানা জীবন্ত জীবকূলের অর্ধেকেরও বেশির প্রতিনিধিত্ব এরাই করে। এখন পর্যন্ত বিদ্যমান প্রজাতির সংখ্যা ৬০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে। এরা সম্ভবত পৃথিবীর ৯০ শতাংশেরও বেশি বিসদৃশ প্রাণীর প্রতিনিধিত্ব করে। প্রায় সব ধরনের পরিবেশেই এদেরকে পাওয়া যায়।
হ্যালির ধূমকেতু আবর্তিত হয় প্রতি ৭৫ বছর পর পর।
ধুমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বা ধূলিকণা ময় গুচ্ছ থাকে। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে ধুমকেতু পর্যবেক্ষণ করেন। তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু।
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম - - লুব্ধক।
লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিস" নামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা।
লুব্ধক বলতে মূলত "সিরিয়াস এ" তারাটিকে বোঝায়। এর একটি প্রতিবেশী শ্বেত বামন তারা আছে যার নাম "সিরিয়াস বি"। লুব্ধকের আপাত প্রভা - ১.৪৭ যা আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে দু’গুণ বেশি উজ্জ্বল।
১১১৮১
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের - - - ৬ ভাগের ১ ভাগ।
চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ।
পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪, ৩৯৯ কিলোমিটার (প্রায় ২৩৮, ৮৫৫ মাইল) যা পৃথিবীর ব্যাসের প্রায় ৩০ গুণ। চাঁদের ব্যাস ৩, ৪৭৪.২০৬ কিলোমিটার (২, ১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক - চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি।
এর অর্থ দাড়াচ্ছে, চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের এক - ষষ্ঠাংশ।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয়। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে বাংলাদেশ সংবিধান কার্যকরী করে।
সুমাত্রা দ্বীপটি অবস্থিত - - - ভারত মহাসাগরে।
সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে বোর্নিও আর নিউগিনি সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
সুমাত্রার আয়তন ৪, ৭৩, ৪৮১ বর্গ কিলোমিটার এবং পৃথিবীর দ্বীপগুলোর মধ্যে এটি আয়তনের দিক থেকে ৬ষ্ঠ। সংশ্লিষ্ট ছোটখাটো দ্বীপের অধিবাসীসহ সুমাত্রার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি।
ভারত মহাসাগর সুমাত্রার উত্তর - পশ্চিম, দক্ষিণ - পশ্চিম ও সমগ্র পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে।
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে - - - রবিবার দুপুর ১২টা।
গ্রিনিচ থেকে পূর্ব দিকে গেলে ১° = ৪ মিনিট সময় যোগ হয় সেক্ষেত্রে গ্রিনিচ থেকে ৯০° পূর্বদিকে অবস্থিত স্থানের সময়।
অতএব গ্রিনিচ এ যখন সময় রবিবার সকাল ৬টা তখন ৯০° পূর্বদিকে সময় হবে দুপুর ১২টা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - - - - ১ সেপ্টেম্বর, ১৯৩৯।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় তিনটি অনুষদ কলা বিজ্ঞান আইন ও বারটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ডানডাস।
সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর।
সুবেদার ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবেদার নিযুক্ত হন। তিনি ফতেপুর সিক্রির শেখ সেলিম চিশতির দৌহিত্র ছিলেন। তিনি ঢাকায় প্রবেশ করেন ১৬১০ সালে। এ সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।