eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১১২৩৬

মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাজাকিস্তান
ব্যাখ্যা:
কাজাখিস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র।
এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া।
কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত। তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে।
দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা (পূর্বের নাম) বা নুর - সুলতান (বর্তমান নাম) শহর দেশটির রাজধানী।
১১২৩৭

মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেপজা
ব্যাখ্যা:
আদমজী জুট মিল্‌স ছিল একটি পাটকল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল হওয়ায় বিখ্যাত ছিল।
১৯৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আদমজী জুট মিল্‌স তদানীন্তন পূর্ব পাকিস্তানের ২য় পাটকল (প্রথমটি হল বাওয়া পাট কল)। পূর্ব পাকিস্তান (বর্তমানের বাংলাদেশ) এর উন্নতমানের পাট ব্যবহার করে আদমজী পাটকলে বিভিন্ন পাটজাত দ্রব্য প্রস্তুত করা হতো। এটিকে একসময় বলা হত প্রাচ্যের ডান্ডি (স্কটল্যান্ডের ডান্ডির নামানুসারে)।
১৯৭০ এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প রূপে আত্মপ্রকাশ করলে আদমজী পাটকলের স্বর্ণযুগের অবসান হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটিকে জাতীয়করণ করা হয়। তখন থেকে ১৯৮০ এর দশকের কয়েকটি বছর ব্যতীত অন্য সব বছর এটি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়।
শ্রমিক ও মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাধা সত্ত্বেও ২০০২ খ্রিস্টাব্দের ৩০শে জুন এই কলটি বন্ধ করে দেয়া হয় বর্তমানে মিলটির ১নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিণত করা হয়েছে। ২নং ইউনিটটি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।
১১২৩৮

বাংলাদেশের শীতলতম স্থান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রীমঙ্গল
ব্যাখ্যা:
শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি অঞ্চল,
এটি সিলেট বিভাগে অবস্থিত। পুরো শ্রীমঙ্গল জুড়ে রয়েছে চা বাগান, প্রায় ৪০টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে।

বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি তাপমাত্রা)।
এটি আমাদের দেশের বৃষ্টিপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত একটি অঞ্চল।
শ্রীমঙ্গল এমন একটি অঞ্চল যেখানে শীত ছাড়া সারাবছরই নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে।
১১২৩৯

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৮০ সালে
ব্যাখ্যা:
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।
বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর।
এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে।
পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়।
১১২৪০

প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বান্দরবানে
১১২৪১

বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেতবুনিয়া
ব্যাখ্যা:
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র।
৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ জুন ১৯৭৫ খ্রি: বেতবুনিয়া ভূ - উপগ্রহ উদ্বোধন করেন।
১১২৪২

বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২০১২ সালে
ব্যাখ্যা:
বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে।
এ গ্রন্থটি ১৯৬৬ - ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ থাকা অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলী তুলে ধরেছে। ।
১১২৪৩

বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১ আগস্ট
ব্যাখ্যা:
২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়।
কিন্তু ভারত তা না করায় বাস্তবায়িত হয়নি।
১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।
১১২৪৪

সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স হতে হবে ২৫ বছর।
তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর হতে তার মেয়াদ ৫ বছর।
তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন।
১১২৪৫

বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫০ টি
ব্যাখ্যা:
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
বাংলাদেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট।
আইনসভার মোট সদস্য সংখ্যা হলো ৩৫০ জন।
তার মধ্যে নারী সংরক্ষিত আসন হলো ৫০ টি।
১১২৪৬

সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৩৭ নং
ব্যাখ্যা:
১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়।
প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে।
একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
১১২৪৭

মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬৮ জন
ব্যাখ্যা:
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
বীরশ্রেষ্ঠ - ৭ জন
বীর উত্তম - ৬৮ জন
বীর বিক্রম - ১৭৫ জন
বীর প্রতীক - ৪২৬ জন
১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়।
১১২৪৮

For the first time 'Islamic Index' has been introduced in the share market of:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Bahrain
ব্যাখ্যা:
পাহাড়ি দ্বীপ - মহেশখালী।
১১২৪৯

কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৭৬ সনে
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি।
তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
তাকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
১১২৫০

Backward integration

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
a vertical integration in which a consumer of raw materials acquires its supplies .
ব্যাখ্যা:
Backward integration is a form of vertical integration in which a company expands its role to fulfill tasks formerly completed by businesses up the supply chain.
In other words, backward integration is when a company buys another company that supplies the products or services needed for production.
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।