eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১১৫৬৬

ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলায় দূরত্ব কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪৪৩ কিমি
ব্যাখ্যা:
[Note: বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল পকেট বুক ২০১১ - এর তথ্য মতে, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৩ কিমি।]
১১৫৬৭

’গম্ভীরা’ কোন অঞ্চলের লোকসঙ্গীত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা:
‘গম্ভীরা’ চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। ভাওয়াইয়া ও চটকা রংপুর, ভাটিয়ালী ময়মনসিংহ অঞ্চলের গান।
১১৫৬৮

প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
ব্যাখ্যা:
সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। আবার কেউ কেউ মনে করেন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। আবার অনেকের মতে সমতট এর প্রাণকেন্দ্র ছিল 'লালমাই - ময়নামতি' এবং প্রাচীন কুমিল্লা অঞ্চলের নাম ছিল সমতট।
১১৫৬৯

বাংলাদেশ বেতার-এর সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আগারগাঁ
ব্যাখ্যা:
১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
১১৫৭০

দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
টেক্সাস
ব্যাখ্যা:
[Note: দেশবার্তা’ বাংলা সাপ্তাহিক পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে প্রকাশিত হয়।]
১১৫৭১

মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শাল
ব্যাখ্যা:
টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চল গঠিত।
১১৫৭২

সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার
ব্যাখ্যা:
সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু হলো রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
১১৫৭৩

মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কৃষি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয় - ৭১’ - এর স্থপতি খন্দকার বদরুল ইসলাম নান্নু। অবস্থান কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
১১৫৭৪

বাংলায় কার্টুন সিরিজ ’মীনা’ কোন শিল্পীর সৃষ্টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মোস্তফা মনোয়ার
ব্যাখ্যা:
মুস্তাফা মনোয়ার  বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী।
চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুকের নির্মাতা।
১১৫৭৫

বাংলাদেশের সরকারি সিমেন্ট কারখানা নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হুন্দাই
ব্যাখ্যা:
হুন্দাই দক্ষিণ কোরিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানি, যারা মেঘনা ও গোমতী ব্রিজ নির্মাণ করে। মেঘনা ব্রিজ তৈরির পর তারা ব্রিজ সংলগ্ন একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করে। পরবর্তীতে ফ্যাক্টরিটি হোলসিম কোম্পানি কিনে নেয়। কারখানাটির বর্তমান নাম হোলসিম।
১১৫৭৬

’বিজয়ের আলো’ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বার্জমাউন্টেন
ব্যাখ্যা:
সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত বেসরকারি খাতের দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র এটি। এটি আনা হয় মালয়েশিয়ার নাবুয়ান দ্বীপ হতে। উদ্বোধন করা হয় ৩ আগস্ট ১৯৯৯।
১১৫৭৭

’বাঙালি মুসলমানদের মন’ গ্রন্থটির লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আহমদ ছফা
ব্যাখ্যা:
চিন্তাবিদ ও কথা সাহিত্যিক মহাত্মা আহমদ ছফার অমর প্রবন্ধ গ্রন্থ ‘বাঙালি মুসলমানদের মন’। তাঁর অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - ‘জাগ্রত বাংলাদেশ’ বুদ্ধিবৃত্তির নতুনবিন্যাস’, ‘সিপাহী যুদ্ধের ইতিহাস’, এবং আরো ইত্যাদি’ প্রভৃতি।
১১৫৭৮

সম্প্রতি (মে, ২০০৬) কোথায় ‘গণতন্ত্র সনদ’ স্বাক্ষরিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লন্ডন
১১৫৭৯

নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2001
ব্যাখ্যা:
নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদের ১ জুন ২০০১ সপরিবারে নিহত হওয়ার পর জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব ৪ জুন ২০০১ রাজা হন। উল্লেখ্য, বর্তমানে নেপাল গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক নেপালের বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ (কে পি) অলি (১২ অক্টোবর ২০১৫ থেকে বর্তমান)।
১১৫৮০

যুক্তরাজ্য হাউজ অব কমন্‌ (House of Commons) এর সদস্য সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬৫০ জন
ব্যাখ্যা:
[Note: নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য সংখ্যা ৬৫০ এবং উচ্চকক্ষ House of Lords - এর সদস্য সংখ্যা ৭৪০।]
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।