eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১১৮৩৬

২০০৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা:
২০০৮ সালে বেইজিং অলিম্পিক অনুষ্ঠিত হয় ৩৭ টি ভেন্যুতে। এ অলিম্পিকের স্লোগান ছিল বেইজিং অলিম্পিকের মাসকটের নাম ছিল ফুয়া। মোট ২৮ টি ক্রীড়ার ৩০২ টি ইভেন্ট ছিল। এর মধ্যে ১৬৫টি পুরুষ, ১২৭টি মহিলা ও ১০ টি মিশ্র ইভেন্ট। উল্লেখ্য, ২৭ জুলাই - ১২ আগস্ট ২০১২ ইংল্যান্ডের লন্ডনে ৩০ তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ৩১তম অলিম্পিক ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনরিও শহরে অনুষ্ঠিত হবে।
১১৮৩৭

মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল (MDG) অর্জন করার কথা কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2015
ব্যাখ্যা:
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক ‘সহস্রাব্দ উন্নয়ন ঘোষনা’। যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধার নির্মূলকরণ। ২। সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, ৬. এইচাইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল, ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
১১৮৩৮

বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় কত টাকা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2,50,000
ব্যাখ্যা:
২০১৫ - ১৬ অর্থবছরে সাধারণ ব্যাক্তি শ্রেণির জন্য করমুক্ত আয়সীমা ২,৫০,০০০। মহিলা ও ৬৫ বছর উপরে নাগরিকদের জন্য ৩, ০০.০০০ এবং প্রতিবন্ধী ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
১১৮৩৯

UNESCO-এর সদর দপ্তর অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্যারিসে
ব্যাখ্যা:
১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনের প্রস্তাব মোতাবেক লন্ডনে ১ থেকে ১৬ নভেম্বর ১৯৪৫ সালে অনুষ্ঠিত CAME সম্মেলনে ইউনেস্কো (United Nations Educational, Scientific and Cultural Organization) ১৬ নভেম্বর ১৯৪৫ সালে এক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬ সালে এর সদর সপ্তর প্যারিস। বর্তমানে সদস্য সংখ্যা ১৯৫।
১১৮৪০

বলধা গার্ডেন কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা:
বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত। ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় ১৯০৯ সালে এ বাগানের সূচনা করেন। ১৯৪০ সালে বাগানের নির্মাণ কাজ সমাপ্ত হয়। এ বাগানে অনেক দুর্লভ বৃক্ষ রয়েছে। ১৯৫১ সালে এ বাগানটিকে ট্রাষ্টি বোর্ডের হাতে দেয়া হয়। ১৯৬২ সালের জুলাই মাসে এটি সরকারের বনবিভাগের অধীন করা হয়।
১১৮৪১

বুড়িমারি স্থল বন্দর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা:
বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত বুড়িমারি স্থলবন্দর। এ স্থলবন্দরের আয়তন ১১.১৫ একর। এর অপরদিকে ভারতের পশ্চিম্বঙ্গের চন্দ্রাবান্ধা অবস্থিত।
১১৮৪২

কয়জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা:
আপিল বিভাগের ফুল বেঞ্চ গঠিত হয় প্রধান বিচারপতের নেতৃত্বে ১১ জন বিচারপতির সমন্বয়ে। আগে ছিল ৭ জন বিচারপতির সমন্বিত বেঞ্চ। অতএব প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
১১৮৪৩

কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা:
ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ জেলার দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। রংপুর ও বাগেরহাট দুটি জেলার কোনোটিই ভারতের সীমান্তের পাশে নয়। রংপুর জেলার উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম ও পশ্চিমে দিনাজপুর জেলা। বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর ও বরগুনা এবং পশ্চিমে খুলনা জেলা। সুতরাং ‘খ’ ও ‘ঘ’ দুটি উত্তরই সঠিক।
১১৮৪৪

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদন
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে দেশের ১৯ টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদিত হয়। দেশের বিভিন্ন খাতে জ্বালানির প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ১২.৫৬ ট্রিলিয়ন বা ৪২৯.৭ বিলিয়ন ঘুনফুট গ্যাস উৎপাদিত হয়। এর মধ্যে ১৪৩.২ বিলিয়ন ঘনফুট বিদ্যুৎ উৎপাদনে, ক্যাপটিভ ক্ষেত্রে ৬২.৫ বিলিয়ন ঘনফুট, সার কারখানায় ২১.৬ বিলিয়ন ঘনফুট, শিল্পে ৬০.৮ বিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হয়েছে। কাজেই প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।
১১৮৪৫

বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ মাহমুদ হোসেন
ব্যাখ্যা:
বর্তমান ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের সনাতন ধরমালম্বী এ বিচারপতি দায়িত্ব গ্রহণ করে ১ জানুয়ারি ২০১৫। এম এম রুহুল আমিন ছিলেন ১৫তম প্রধান বিচারপতি। তার মেয়াদকাল ছিল ১ জুলাই ২০০৮ - ২২ ডিসেম্বর ২০০৯। এবিএম খায়রুল হক ছিলেন ১৯তম প্রধান বিচারপতি (৩০ সেপ্টেম্বর ২০১০ - ১৮ মে ২০১১)। মাহবুবে আলম (১৫তম) এটর্নি জেনারেল। দায়িত্ব গ্রহণ ১৩ জানুয়ারি ২০০৯। ফজলুল করিম ছিলেন দেশের ১৮ তম প্রধান বিচারপতি (৮ ফেব্রুয়ারি ২০১০ - ৩০ সেপ্টেম্বর ২০১০)
১১৮৪৬

কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা:
তুরস্কের ইস্তাম্বুল শহর ইউরোপ ও এশিয়া মহাদেশে অবস্থিত। তুরস্কের উত্তর - পশ্চিমে ইস্তাম্বুলের অবস্থান। এখানে রয়েছে বসফরাস প্রণালী, যা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে এবং মর্মর সাগর ও কৃষ্ণাসাগরকে সংযুক্ত করেছে।
১১৮৪৭

সম্প্রতি ইন্দোনেশিয়াতে কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Mount Merapi
ব্যাখ্যা:
Merapi পর্বতটি ইন্দোনেশিয়ার জাভা থেকে ৩০ কিমি উত্তরে Yogyakarta শহরে অবস্থিত। ২৬ অক্টোবর ২০১০ থেকে এ পর্বত হতে লাভা নির্গমন শুরু এবং তা ধীরে ধীরে চরম আকার ধারণ করে। এক পর্যায়ে এ অগ্ন্যৎপাত ৪০০০ মিটার উচ্চতাকে ছাড়িয়ে যায়; ফলে Yogyakarta, ম্যাগেলান, পুরওয়ারিজো, সলো ও ক্লেটেন শহর পর্যন্ত ছাই, বালু, উষ্ণতা ছড়িয়ে পড়ে। সরকার ২০ কিমি এলাকাকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে এবং জনসাধারণকে অগ্ন্যুৎপাতস্থলে থেকে ৩০ কিমি দূরে মাগুওয়ারজো স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যায়।
১১৮৪৮

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা:
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭২ সালে মানব পরিবেশের উপর অনুষ্ঠিত স্টকহোম সম্মেলনে প্রথম বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে, যা ১৯৭৩ সাল থেকে পালন করা শুরু হয়।
১১৮৪৯

ঐতিহাসিক বাবরী মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উত্তর প্রদেশ
ব্যাখ্যা:
বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরে অবস্থিত ছিল, যা ১৫২৮ সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের নির্দেশে নির্মাণ করা হয়। ১৯৯২ সালে উগ্রসাম্প্রদায়িক হিন্দুরা মসজিদটির স্থলে রামের জন্মভূমি অভিযোগ এনে মসজিদটি ভেঙে ফেলে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষনৌ বেঞ্চ ২০ সেপ্টেম্বর ২০১০ বাবরি মসজিদ ও রামমন্দির বিরোধ নিয়ে আলোচিত মামলায় রায় ঘোষণা করে। রায়ে আদালত বিরোধপূর্ণ জমিটি ভাগাভাগি করার নির্দেশ দেন।
১১৮৫০

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Luiz Inacio Lula Da Silva
ব্যাখ্যা:
দিলমা রউসেফ (Dilma Rousseff) ব্রাজিলের প্রথম নারী ও বর্তমান প্রেসিডেন্ট। জন্ম ১৪ ডিসেম্বর ১৯৪৭, পেশায় অর্থনীতিবিদ। ধর্ম রোমান ক্যাথলিক। তার উপাধি আয়রন লেডি। রাজনৈতিক দল ওয়াকারস পার্টি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১ জানুয়ারি ২০১১।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।