eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5131
বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?
সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি 'সবুজপত্র' (১৯১৮) পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত রীতির প্রচলন করেন। তার 'বীরবলের হালখাতা' (প্রবন্ধগ্রন্থ) চলিত রীতিতে রচিত প্রথম গ্রন্থ। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা যতি বা বিরাম চিহ্নের স্রষ্টা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5132
দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সেমি ও ৬২.৮৩০২ সেমি হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত?
সঠিক উত্তর
১ : ২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, দুইটি চাকার ব্যাসার্ধ যথাক্রমে r₁ ও r₂। অতএব, ২πr₁ : ২πr₂ = ৩১.৪১৬ : ৬২.৮৩০২ ⇒ r₁ : r₂ = ১ : ২
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5133
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
সঠিক উত্তর
5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এখানে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি হচ্ছে ১০ মিটার এবং ৬ মিটার এবং এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ৮ এর অর্ধেক অর্থাৎ ৪।
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5134
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর
হুমায়ুন কবির
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ- স্বপ্নসাধ, সাথী (কাব্য); বাংলার কাব্য (প্রবন্ধগ্রন্থ)। তার সম্পাদিত বিখ্যাত পত্রিকা 'চতুরঙ্গ'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5135
শুদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর
আনুষঙ্গিক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান আনুষঙ্গিক। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান— পিপীলিকা, আকাঙ্ক্ষা, মুমূর্ষু, বিভীষিকা, বিনিমেয, অনুকূল, দূরবস্থা, ধূলিসাৎ, সান্ত্বনা, স্বায়ত্তশাসন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5136
'লুঙ্গি' শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
সঠিক উত্তর
বর্মি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্মি শব্দ— লুঙ্গি, ফুঙ্গি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5137
নিচের কোন বানান শুদ্ধ সঠিক?
সঠিক উত্তর
মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্তীর্ণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান শুদ্ধ মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্তীর্ণ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5138
'মুজিব-লেনিন-ইন্দিরা'— কাব্যগ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মুজিব-লেনিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ— প্রেমগাথার রক্ত চাই, চাষাভূষার কাব্য, ইসক্রা, দূর হ দুশাসন, না প্রেমিক না বিপ্লবী, টেবিলের ভালোবাসা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5139
মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন?
সঠিক উত্তর
৪ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। আর ১৭ এপ্রিল ১৯৭১ এই সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন ৪ জন। এরা হলেন তাজউদ্দীন আহমদ, এম. মনসুর আলী, এ. এইচ. এম. কামরুজ্জামান এবং খন্দকার মোশতাক আহমেদ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5140
নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
সঠিক উত্তর
জেলেনী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পুরুষবাচক শব্দের সঙ্গে নী-প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন: জেলে— জেলেনী, ধোপা— ধোপানি, কুমার— কুমারানি, কামার— কামারনী ইত্যাদি। কিন্তু শব্দের লিঙ্গান্তরের ক্ষেত্রে পুরুষ ও নারীবাচক শব্দ আলাদা ব্যবহৃত হয়। যেমন : ধৃতু— পেত্রী, গোলাম— বাপী, চাকর— ঝি। কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন: সভাপতি— সভানেত্রী, শিক্ষক— শিক্ষয়িত্রী।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5141
'শোন একটি মুজিবুরের কণ্ঠস্বর থেকে'- গানটির রচিয়তা কে?
সঠিক উত্তর
গৌরীপ্রসন্ন মজুমদার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আলোচ্য গানটির রচিয়তা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার অংশুমান রায়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5142
Did you have any difficulty ___ a visa?
সঠিক উত্তর
in getting
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Difficulty-এর পরে in + doing something বসে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5143
x³ - 0.001 = 0 হলে x² এর মান কত?
সঠিক উত্তর
100
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x³ - 0.001 = 0 => x³ = 0.001 => x³ = 1/1000 => x³ = 10⁻³ => x = 10। সুতরাং x²-এর মান = 100।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5144
কোনটি খাঁটি বাংলা শব্দ?
সঠিক উত্তর
টেঁকি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোনো কোনো ব্যাকরণবিদ দেশি শব্দকে খাঁটি বাংলা শব্দ বলেছেন। বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যেমন— টেঁকি, টোপড়, পেট, কুলা, ডাব ইত্যাদি। অন্যদিকে চামার-তদ্ভব, চাকু- তুর্কি ও জোছনা- অর্ধ-তৎসম। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ' পুরোনো গ্রন্থে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হলেও নতুন গ্রন্থে (শিক্ষাবর্ষ ২০২১) তা বলা হয়নি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5145
বিটকিন কী?
সঠিক উত্তর
ডিজিটাল মুদ্রা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিটকিন এক প্রকার ডিজিটাল মুদ্রাব্যবস্থা। ধারণা করা হয় ২০০৯ সালে সাতোশি নাকামাতো ছদ্মনামে কোনো এক ব্যক্তি বা গোষ্ঠী এই ভার্চুয়াল মুদ্রার প্রচলন করেন, যা পিয়ার টু-পিয়ার মুদ্রা বা ক্রিপ্টাকারেন্সি বলে ব্যাপক পরিচিতি লাভ করে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।