eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু

এসএসসি ২০২৬ এর রেজাল্ট সবার আগে পেতে এখনই বুকিং করো

বুক করো
MCQ: ৬৫৮২ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬২১১

'উপসর্গ' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কিন্তু শব্দের আগে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এগুলোকে উপসর্গ বলে। যেমন : উপ + হার = উপহার, উপ + বন = উপবন, উপ + গ্রহ = উপগ্রহ।
৬২১২

'আপণ' শব্দের অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দোকান
ব্যাখ্যা:
'আপণ' শব্দের অর্থ— দোকান, বিপণি। আর 'আপন' অর্থ— নিজ, স্বীয়, স্বকীয়, নিজের।
৬২১৩

হাত গুটিয়ে বসে আছো কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কার্যে বিরতি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এ শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। যেমন— 'হাত' শব্দের বিশিষ্ট প্রয়োগ— হাত গুটিয়ে বসে আছো কেন? (কার্যে বিরতি অর্থে), হাতে আসা (আয়তে আসা), হাত ছাড়া (হস্তচ্যুত), হাত আসা (দক্ষতা)।
৬২১৪

ভাষার মৌলিক অংশে–

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনি, শব্দ, বাক্য
ব্যাখ্যা:
ভাষার মৌলিক অংশ–ধ্বনি, শব্দ ও বাক্য। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে– ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনির প্রতীক বর্ণ, ধ্বনির সঙ্গে ধ্বনি মিলে গঠিত হয় শব্দ। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় পদ আর কতগুলো পদ মিলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তবে তা হয় বাক্য।
৬২১৫

'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অভিধানতত্ত্ব
ব্যাখ্যা:
লেক্সিকোগ্রাফি (lexicography) অভিধানতত্ত্ব নিয়ে আলোচনা করে। প্রত্যেক ভাষার ব্যাকরণই প্রধানত ৪টি বিষয় নিয়ে আলোচনা করে। যথা : ধ্বনিতত্ত্ব (phonology), শব্দতত্ত্ব (morphology), অর্থতত্ত্ব (semantics) ও বাক্যতত্ত্ব (syntax)।
৬২১৬

'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।' এ 'ইট'কে ভালো ভাষায় কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ণ
ব্যাখ্যা:
ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।' এ 'ইট'কে বাংলা ভাষায় বর্ণ বলে। ব্যাকরণ হলো একটি ভাষা আমরা কীভাবে বলি তার নিয়মের সমষ্টি। অন্যদিকে একাধিক পদ মিলিত হয়ে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে।
৬২১৭

অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা:
অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি-ঋ। তাছাড়া স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৮টি- এ, ঐ, ও, ঔ এবং পূর্ণমাত্রার বর্ণ ৬টি- অ, আ, ই, ঈ, উ, ঊ। অন্যদিকে ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ ৭টি এবং মাত্রাহীন বর্ণ ৬টি।
৬২১৮

'ক্ষুধার্থ' শব্দের সন্ধিবিচ্ছেদ–

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা:
তৎসম স্বরসন্ধির নিয়মে অ-কার কিংবা আ-কারের পর 'ঋত' শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন– ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। এরূপ– শীতார்த்த, ব্যর্ত।
৬২১৯

'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'– বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন– 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' 'লোকটা জাতিতে বৈষ্ণব'। 'চেষ্টায় সব হয়'।
৬২২০

কোন বানানটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুজ্জটিকা
ব্যাখ্যা:
শুদ্ধ বানান কুজ্জটিকা; যার অর্থ কুয়াশা, কুহেলিকা।
৬২২১

কাজটা ভালো দেখায় না-এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন- কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগনে।
৬২২২

নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ছাপা + খানা
ব্যাখ্যা:
'খানা' প্রত্যয় যোগে গঠিত বিদেশি তদ্ধিত প্রত্যয়- ছাপা + খানা = ছাপাখানা, চিড়িয়া + খানা = চিড়িয়াখানা। √জন + অক = জনক, √কাঁদ + না = কাঁদনা > কান্না, √রাঁধ + উনি = রাঁধনি > রাঁধুনি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
৬২২৩

মৌলিক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোলাপ
ব্যাখ্যা:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি।
৬২২৪

"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা" এ বাক্যে 'ঔষধ' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকারকে শূন্য
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। যেমন- সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। এ বাক্যে 'ঔষধ' শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি।
৬২২৫

খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অবেলা
ব্যাখ্যা:
'অবেলা' শব্দটি বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত। অন্যদিকে 'অপমান' ও 'অতিশয়' শব্দটি সংস্কৃত 'অপ' ও 'অতি' উপসর্গযোগে গঠিত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।