eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৪৬৭ টি
সকল বিষয়
বাংলা ভাষা ও সাহিত্য
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৩৭৬

”সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা:
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
*খাতক = = মহাজন
*প্রাচী = = প্রতিচী
*প্রাচ্য = = পাশ্চাত্য
*সন্ধি = = বিগ্রহ.
৩৭৭

”কূপমন্ডুক” বাগধারাটি দ্বারা কি বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সীমিত জ্ঞানের মানুষ
৩৭৮

কোনটি ভিন্ন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চালাক চতুর দেখে একটি ছেলে পাঠাও
ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
সমাসের উদ্দেশ্য অল্পকথায় অধিক ভাব প্রকাশ করা । একটা বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপণ করা যায়। তবে সাহিত্যিক প্রয়োজনেই সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে হয়। কারণ সাহিত্যমূলক কর্মে সমাসের ব্যবহার একে আরও আকর্ষণীয় করে তোলে।
৩৭৯

' ভাইয়ে ভাইয়ে ' বেশ মিল -- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্তায় ৭মী
ব্যাখ্যা:
'ভাইয়ে ভাইয়ে' বেশ মিল। - বাক্যটিতে ব্যতিহার কর্তার প্রয়োগ ঘটেছে। যেমন "রাজায় রাজায় লড়াই"। আর এখানে ৭মী বিভক্তি ব্যবহৃত হয়েছে
৩৮০

কোন ধাতু গুলো মূলত এক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
ব্যাখ্যা:
সাধিত ধাতু: মৌলিক ধাতু বা নাম শব্দের পরে ‘আ’ প্রত্যয়যোগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে। সাধিত ধাতু তিন প্রকার। যথা:১. প্রযোজক ধাতু ২. নাম ধাতু ৩. কর্মবাচ্যের ধাতু১. প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর পরে (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু বলে। যেমন: পড়্ + আ = শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। কর্ + আ = করা। সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়। ২. নাম ধাতু: বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয়যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন: ঘুম্ + আ = ঘুমা। বাবা ঘুমাচ্ছেন। হাত্ + আ = হাতা। অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। ৩. কর্মবাচ্যের ধাতু: বাক্যে কর্তার চেয়ে কর্মের সঙ্গে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন: কর্ + আ = করা। আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। হার্ + আ = হারা। বইটি হারিয়ে ফেলেছি।
৩৮১

”বনফুল” কার ছদ্ম নাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বলাইচন্দ্র মুখোপাধ্যায়
ব্যাখ্যা:
”বনফুল” ছদ্ম নাম বলাইচন্দ্র মুখোপাধ্যায়ের।
বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি।
তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷
৩৮২

চৈতন্য দেব ছিলেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৈষ্ণব ধর্মের প্রচারক
ব্যাখ্যা:
শ্রীচৈতন্যদেব ১৪৮৬ সালে জন্মগ্রহন করেন। তার ভক্ত - শিষ্যরা তার জীবনবস্থায় তার জীবন কাহিনী নিয়ে কাব্য রচনা করেন। এ জীবনি কাব্য বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব বিস্তার করে। তিনি ছিলেন বৈঞ্চব ধর্মের প্রচারক। তিনি কোন সাহিত্যে রচনা না করে ও বাংলা সাহিত্যে একটি যুগের প্রতিনিধিত্ব করেছেন।
৩৮৩

বিশ্বের কোন শহর ”নিষিদ্ধ শহর” নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাসা
ব্যাখ্যা:
কিছু সন্ধি আছে যাদেরকে কোনো নিয়মে ফেলা যায় না। সেসব সন্ধিকে বলা হয় নিপাতনে সিন্ধ সন্ধি। ‘মনীষা’ নিপাতনে সিন্ধ সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ ‘মনস + ঈষা’। এরূপ আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি হলো: কুলটা + কুল + অটা, গবাক্ষ = গো + অক্ষ, সীমান্ত = সীমা + - অন্ত।
৩৮৪

নিচের কোন শব্দটি ”কপাল”এর সমার্থক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ললাট
ব্যাখ্যা:
" কপোল" এর সামর্থক হলো গাল । কপাল শব্দটীর সমার্থক হলো - ললাট, ভাল, ভাগ্য, অলিক, অদৃষ্ট, নিয়তি। মস্তক মানে মাথা
৩৮৫

”ধুম্র” শব্দটি নিচের কোন শ্রেনিভুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা:
" ধুম্র" শব্দটির শুদ্ধ বানান হবে ধূম্র। এটি তুৎসম শব্দ। সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, মনুষ্য ইত্যাদি
৩৮৬

”নেমেসিস” নাট্যগ্রন্থের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নুরুল মোমেন
ব্যাখ্যা:
"নেমেসিস" নাটকটি নরুল মোমেন এর। এই নাটকে তিনি পঞ্চাশের মন্বন্তরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
৩৮৭

কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুবের হাওয়া
ব্যাখ্যা:
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
বর্ণনা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 24 শে মে 1899 ( 11 জ্যৈষ্ঠ1306 ) পশ্চিমবাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । অন্যায় - অত্যাচার - শোষণ ও দারিদ্র্যের বিরুদ্ধে আজীবন সংগ্রামী বিদ্রোহী কবি ঝড়ের মত বাংলা সাহিত্য অঙ্গনে আবির্ভূত হয়ে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো অগ্নিবীণা (1922 )দোলনচাঁপা হাজার (1923 )বিষের বাঁশি (1924)পুবেৱ হাওয়া (1925 )সাম্যবাদী (1925) ইত্যাদি। অল্পকালের সাহিত্য সাধনায় এত ব্যাপক প্রভাব বিস্তার করার ক্ষমতা পৃথিবীর খুব কম কবি অর্জন করেছিলেন।
৩৮৮

”তন্বী” কাব্যের কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা:
বর্ণনা: প্রেমেন্দ্র মিত্র রচিত কাব্যগ্রন্থ গুলো হলো - প্রথমা(1932)সম্রাট (1940) ফেরারী ফৌজ (1948) সাগর থেকে ফেরা(1956) হরিণ চিতা চিল(1969 )। বুদ্ধদেব বসুর ৱচিত কাব্যগ্রন্থ হলো - বন্দীর বন্দনা (1930 ) পৃথিবীর পথে (1933 )দময়ন্তী (1943 ) ইত্যাদি। সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ গুলো হলো - তন্নী(1930) অর্কেস্ট্রা (1935 ) উত্তরফাল্গুনী (1940 )প্রতিদিন (1954 )দশমী (1956 )। বিষ্ণু দে প্রকাশিত কাব্যগ্রন্থ গুলো হলো - উর্বশী, আর্টেমিস (1933) চোরাবালি (1937 )দিবানিশি (1976 )ইত্যাদি।
৩৮৯

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঘরে বাইরে
ব্যাখ্যা:
প্রশ্ন: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উত্তর: ঘরে বাইরে।
বর্ণনা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস এর মধ্যে রয়েছে বৌ - ঠাকুরানীর হাট (1883) রাজর্ষি (1883) চোখের বালি (1903)নৌকাডুবি (1906) গোৱা(1910)চতুরঙ্গ (1916 )ঘরে - বাইরে (1916)যোগাযোগ (1929) শেষের কবিতা(1929 )ইত্যাদি । তাৱ ৱচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থেৱ মধ্যে রয়েছে সন্ধ্যাসংগীত (1882) প্রভাত সঙ্গীত (1883 ) কড়ি ও কোমল(1886), মানসী (1890) সোনার তরী (1894 ), ক্ষণিকা (1900) গীতাঞ্জলি (1910) , বলাকার (1915 ) পুনশ্চ(1932 )শেষ লেখা (1941) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বিসর্জন (1891), অচলায়তন(1910 ), ডাকঘর (1912 )রক্ত কবরী (1924) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে - স্বদেশ(1908), সভ্যতার সংকট (1941)ইত্যাদি।
৩৯০

”নবীবংশ” কোন কবির রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ সুলতান
ব্যাখ্যা:
প্রশ্ন :নবীবংশ কোন কবিৱ রচনা?
উত্তর :সৈয়দ সুলতান।
বর্ণনা :শাহ মুহাম্মদ সগীর রচিত কাব্য হলো ইউসুফ জুলেখা। সৈয়দ সুলতান রচিত কাব্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে নবীবংশ , শব - ই - মেরাজ, রসুল বিজয়, ওয়াত - ই - রাসুল , জয়কুম রাজার লড়াই , ইবলিশনামা। তার শ্রেষ্ঠ গ্রন্থ নবী বংশের জন্যই তিনি বেশি সুপরিচিত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।