eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৪৬৭ টি
সকল বিষয়
বাংলা ভাষা ও সাহিত্য
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৩৯১

'বড়ায়ি' কোন কাব্যের চারিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীতর্ন
ব্যাখ্যা:
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
৩৯২

”রাজপুত্র” কোন সমাসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা:
প্রশ্ন: রাজপুত কোন সমাসের উদাহরণ?
উত্তর: তৎপুরুষ।
বর্ণনা: যে সমাসে পূর্বপদ এর বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন - রাজার পুত্র = রাজপুত্র । বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল। রাতেকানা = রাতকানা । পথের রাজা = রাজপথ
৩৯৩

কোনটি'যোগরূঢ়' শব্দের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জলদ
ব্যাখ্যা:
যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে। রাজপুত বলতে রাজার পুত্র না বুঝিয়ে 'জাতি বিশেষ'(ভারতের সুশান্ত সি রাজপুত) বোঝায়।
রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।
মনে রাখার সহজ টেকনিক:রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যেজলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল। তাই দেখে সুহৃদ মন্দিরের বলদের অন্ন দিল।
৩৯৪

সন্ধি বিচ্ছেদ করুন: “তদবধি”

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎ+অবধি
৩৯৫

নিচের কোন উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপকূল
৩৯৬

প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমদের প্রথম উপন্যাস-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নন্দিত নরকে
ব্যাখ্যা:
প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদ (১৯৪৮ - ২০১২) এর প্রথম উপন্যাস হচ্ছে 'নন্দিত নরকে'। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালে।
৩৯৭

”হেমাঙ্গিনী” ও ”কাদম্বিনী” কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেজদিদি
ব্যাখ্যা:
মেজদিদি” গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মায়ের মৃত্যুর পর কেষ্টর ঠাঁই হয় বৈমাত্র দিদি কাদম্বিনীর কাছে। কাদম্বিনীর কাছে পেয়েছে অপমান আর গঞ্জনা। কাদম্বিনীর মেজজা হেমাঙ্গিনী, কেষ্টর মেজদিদি। তার কাছে পেয়েছে ভালবাসা আর মাতৃস্নেহ।
৩৯৮

”ওরে, বাছা মাতৃকোষে রতনের রাজি” “বাছা” শব্দটি -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তদ্ভব
ব্যাখ্যা:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান নিয়েছে সেসব শব্দকে বলা হয়েছে তদ্বব শব্দ। যেমন: সংস্কৃত - বৎস, প্রাকৃত - বচ্ছ, তদ্বব - বাছা, সুতরাং সঠিক উত্তর বাছা
৩৯৯

অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাষান্তরের
ব্যাখ্যা:
অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ - প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।
৪০০

চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সহজিয়া বোদ্ধ
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য।
৪০১

”সুধীন্দ্র” এর সন্ধি বিচ্ছেদ হল

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুধী+ইন্দ্র
ব্যাখ্যা:
ব্যখ্যাঃ
ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - সুধী + ইন্দ্র = সুধীন্দ্র। এরূপ আরো কয়েকটি উদাহরণ হল - শচী + ইন্দ্র = শচীন্দ্র, যোগী + ইন্দ্র = যোগীন্দ্র, ফণী + ইন্দ্র = ফণীন্দ্র
৪০২

”আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সন্ধি দ্বারা
ব্যাখ্যা:
শব্দটিতে কোন প্রত্যয়, উপস্বর্গ, বিভক্তি নেই

এটা একটি মূল শব্দ যার স্বন্ধি বিচ্ছেদ হলো
আবিঃ + ভাব
৪০৩

”জনতা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যয় যোগে
ব্যাখ্যা:
জন + তা

জনগন বোঝাতে জন এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে জনতা।

উপস্বর্গ হয়ে এই ক্ষুদ্রান্ত শব্ধটি আগে বসত।
৪০৪

”বীচি” শব্দের সমার্থক শব্দ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা:
উর্মি, বীচি, কল্লল, হিল্লোল, লহড়ী, তরঙ্গ
এই শব্দ গুলো ঢেউ এর সমার্থক শব্দ
৪০৫

”মৃগশিশু” শব্দটির ব্যাস বাক্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃগীর শিশু
ব্যাখ্যা:
মৃগীর শিশু = মৃগশিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।