eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫১৫৬

মুনীর চৌধুরী রচিত নাটকের নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা:
রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
২৫১৫৭

"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহুয়া
ব্যাখ্যা:
মহুয়ার পালার রচয়িতা দ্বিজ কানাই। । রসের দিক থেকে রোমান্টিক ট্র‍্যাজেডি ঘরানার কাব্য মহুয়া পালার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এর চরিত্রগুলো হলো - নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে। এর রচনাকাল ধরা হয় ১৬৫০ সাল। এই পালায় মোট ৭৮৯টি ছত্র আছে। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।
২৫১৫৮

"বাবুর্চি" কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা:
তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ. *** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা ।
২৫১৫৯

"বিশ্বনবী" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা:
গোলাম মোস্তফার জীবনীগ্রন্থ:বিশ্বনবীমরুদুলাল
২৫১৬০

বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাক্ষুষ
ব্যাখ্যা:
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
২৫১৬১

সন্ধি বিচ্ছেদ করুন- "পনির"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পনি + এর
ব্যাখ্যা:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
২৫১৬২

"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রূপাই
ব্যাখ্যা:
নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
২৫১৬৩

“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল
ব্যাখ্যা:
আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে’ চরণটি ভারতচন্দ্র রায়গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল’ - এর অন্তর্গত। এ মঙ্গলকাব্যের চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় উক্তিটি করেছেন।
২৫১৬৪

মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বড়ু চন্ডীদাস
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ সালে গ্রন্থটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
২৫১৬৫

“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে খ্যাত প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত। ঠকচাচা চরিত্রটি এ উপন্যাসে তার এক অনন্য সৃষ্টি।
২৫১৬৬

“মৃণালিনী” কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত ‘মৃণালিনী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে। দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত তৃতীয় উপন্যাস এটি। বঙ্কিমের হিন্দু - পুনর্জাগরণবাদী ধ্যান - ধারণা ও স্বজাত্যবোধ এ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়।
২৫১৬৭

“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা:
বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ - নদী, প্লাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেন (১৯২০ সালে) ড. দীনেশচন্দ্র সেন।
২৫১৬৮

রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চিত্রা
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘উর্বশী’ (২৩ অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ) কবিতাটি কবির ‘চিত্রা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কাব্যগ্রন্থের অন্তর্গত আরো কয়েকটি কবিতার মধ্যে - সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিনশেষে, চিত্রা, সিন্ধুপারে প্রভৃতি প্রধান।
২৫১৬৯

“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1955
ব্যাখ্যা:
বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
২৫১৭০

রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1919
ব্যাখ্যা:
১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় ‘নাইটহুড’ বা স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে বর্জন করেন। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ঘৃণায় কবি ব্রিটিশদের প্রদেয় এ উপাধি বর্জন করেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।