eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫১৭১

কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেহুলা
ব্যাখ্যা:
বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
২৫১৭২

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
ব্যাখ্যা:
শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য। এ কাব্যের রচয়িতা বডু চন্ডীদাস। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি। ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চন্ডীদাস পঞ্চদাশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার/আবিষ্কার করেন।
২৫১৭৩

'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা:
হরপ্রসাদ শাস্ত্রী ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নৌহাটিতে জন্মগ্রহন করেন। তার উল্লাখযোগ্য গ্রন্থগুলোর মাধ্যে রয়েছে বাল্মীকের জয় (১৮৮১), মেঘদূত (১৯০২), কাঞ্চনমালা (উপন্যাস, ১৯১৬), হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা (১৯১৬), বেনের মেয়ে (উপন্যাস, ১৯২০), প্রাচীন বাংলার গৌরব (১৯৪৬), বৌদ্ধধর্ম (১৯৪৮) ।
২৫১৭৪

' জলে-স্থলে' কী সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যা:
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে , দেশে - বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার = হাট - বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন - আয় ও ব্যয় = আয় - ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন - জায়া ও পতি = দম্পতি।
২৫১৭৫

কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৃতীয় পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা:
মুসলিম মহাকবি কায়কোবাদের (১৮৪৮ - ১৯৫২) শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪) । কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)। তৃতীয় পানিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয় বর্ণনা কাব্যটির বিষয়বস্তু। কাব্যটি তিনটি খণ্ডে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম খণ্ডে ২৯ সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪ সর্গ এবং তৃতীয় খণ্ডে ৭ সর্গ রয়েছে।
২৫১৭৬

রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1910
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
২৫১৭৭

' আসাদের শার্ট' কবিতার লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা:
'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
২৫১৭৮

'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আওভায়ক্
ব্যাখ্যা:
উচ্চারণরীতি : শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন : উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া। অর্থাৎ ঠিক উচ্চারণস্থান থেকেই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ - সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
২৫১৭৯

তুণ্ডল শব্দের অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাল
ব্যাখ্যা:
চাল বা চাউল হলো ধানের শস্যল অংশ। ধান থেকে চাল উৎপাদন করা হয়। পানিতে/জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয় যা ভারত , বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্যশস্য।
২৫১৮০

'বাবা' শব্দের উৎস ভাষা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার রচিত ‘রত্নবতী (১৮৬৯) উপন্যাসটি বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস।
২৫১৮১

ঊনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চিলে কোঠার সেপাই
ব্যাখ্যা:
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত ঊনসত্তরের গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। উপন্যাসের নায়ক ওসমান। দেশ বিভাগে উদ্বাস্তু ওসমান ঢাকায় কোনো বাড়ির চিলেকোঠায় আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নিজে অংশগ্রহন করে। লেখকের অপর একটি বিখ্যাত উপন্যাস হলো ‘খোয়াবনামা’।
২৫১৮২

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জলাঙ্গী
ব্যাখ্যা:
কথাসাহিত্যিক শওকত ফোসমান রচিত ‘জলাঙ্গী’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭০), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), রাজসাক্ষী (১৯৮৫), পুরাতন খঞ্জর (১৯৮৭) অন্যতম।
২৫১৮৩

' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বন্‌+ধন্‌
ব্যাখ্যা:
সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) - কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি - নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর । উদাহরণস্বরুপ , ইংরেজি 'Incident' শব্দে 'In - ci - dent' - এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable - ই হলো অক্ষর। কিন্তু , আলাদাভাবে ' I - n - c - i - d - e - n - t' - এগুলাে অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ , বাংলা 'বন্ধন' শব্দেও বন্ + ধন্ - - এ দুটো অক্ষর। কিন্তু ব + ন্ + ধ্ + ন্ - - এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
২৫১৮৪

‘সচেষ্ট’ - এ সঠিক বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
ব্যাখ্যা:
সংকীর্ণপ্রশস্তসদৃশবিসদৃশসাহসিকতাভীরুতাসংকোচনপ্রসারণসধবাবিধবাসিক্তশুষ্কসংকুচিতপ্রসারিতসন্ধিবিগ্রহসুকৃতিদুষ্কৃতিসংক্ষিপ্তবিস্তৃতসন্নিধানব্যবধানসুগমদুর্গম
২৫১৮৫

নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রবণ
ব্যাখ্যা:
'কল্যাণ' 'নিক্কণ' ও 'বিপণি' - শব্দগুলো 'ণ' - এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির - এ তিনটি উপসর্গের পর 'প' - বর্গের ৫ টি (প, ফ,ব,ভ,ম) বর্ণ থাকলে তারপরে 'ন' ধ্বনি থাকলে তা মূর্ধন্য 'ণ' হয়। যেমন: প্রবণ , প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।