না - সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না - বাচক ক্রিয়া ও না - বাচক শব্দ বা না - বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ - সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
যেসব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন ; 'হেডমৌলভী' (ইংরেজি + ফারসি ) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আর ও কিছু শব্দ হলো : হাটবাজার (বাংলা + ফারসি ) ; চৌহদ্দি (ফারসি + আরবি) ; রাজ - বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ - নিয়ম পালন; পালনীয় নিয়ম আচার। চর্যাচর্য অর্থ - আচরণীয় ও অনাচরণীয় ; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ - কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
২৫১৯১
' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রুপায়িত হয়েছে। শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয়; সত্যপীর, রাগনামা , জয়নালের চৌতিশা। উল্লেখ্য , বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক । তার পদগুলো - শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ' কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।
ই - কার কিংবা ঈ - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ 'ঈ' - কার হয়। দীর্ঘ 'ঈ' - কার পূর্ববর্তী ব্যঞ্জনে সাথে যুক্ত হয় । যেমন : রবি + ইন্দ্র = রবীন্দ্র , অতি + ইত = অতীত , পরি + ঈক্ষা = পরীক্ষা ইত্যাদি।
কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭ - ২০০৪) প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩) । এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা : স্নানের জন্যে জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলি, জ্যোৎস্নার অত্যাচার। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে । আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তবক দেওয়া পান, বিত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখাজোখা , নদী বিবস্ত্র হয় । রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, এক জীবনে , প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি।
যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ, অবস্থা, সংখ্যা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে 'চেনা ' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষদ পদ।
বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law - এর পরিভাষা আইন; Duty - এর পরিভাষা শুল্ক; Revenue policy - এর পরিভাষা রাজস্বনীতি।
বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত ব্যাকরণটি একজন বিদেশির লেখা। ১৭৭৮ সালে A Grammar of the Bengali Language নামে এ - ব্যাকরণটি লিখেছিলেন প্রাচ্যবিদ ও ভাষাতাত্ত্বিক নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। ব্যাকরণটি লিখিত হয়েছিল ফিরিঙ্গিদের জন্য। মূল ব্যাকরণ অংশ রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। অনুসৃত হয়েছিল ইংরেজি ব্যাকরণ রচনার রীতি আর কাঠামো তৈরি হয়েছিল সংস্কৃত ব্যাকরণের ধাঁচে। এ ব্যাকরণে উদ্ধৃতিগুলো নেওয়া হয়েছিল রামায়ণ, মহাভারত, অন্নদামঙ্গল ইত্যাদি কাব্য থেকে। সেগুলি মুদ্রিত হয়েছিল বাংলা হরফে। বাংলা ভাষা শেখা ও শেখানোর ক্ষেত্রে এ - ব্যাকরণটি ছিল প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা। এর পরের উল্লেখযোগ্য ব্যাকরণটিও বিদেশির কাছ থেকে পাওয়া। সেটি হলো বহুভাষাবিদ ধর্মযাজক উইলিয়াম কেরি - রচিত A Grammar of the Bengali Language (১৮০১)। এটিও রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। আর এতে অনুসৃত হয়েছিল হ্যালহেডের ব্যাকরণের আদর্শ। ইংরেজ রাজকর্মচারীদের বাংলা ভাষা শেখায় সহায়তা করাই ছিল এটি রচনার মুখ্য উদ্দেশ্য। এই দুই ব্যাকরণের মাধ্যমে হ্যালহেড ও কেরির হাতে বাংলা ভাষা পেয়েছিল স্বতন্ত্র মর্যাদা ও স্বীকৃতি। তবে এতে বাংলা ভাষার ওপর সংস্কৃত ভাষার আধিপত্য স্বীকৃত হয়েছিল এবং যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল সংস্কৃতের প্রভাবকে। ফলে বাংলা ব্যাকরণ গোড়া থেকেই হয়ে উঠেছিল সংস্কৃত ব্যাকরণঘেঁষা। বাঙালির হাতে বাংলা ব্যাকরণ রচনার সূচনা হয় উনিশ শতকের গোড়ায়। ১৮০৭ সালে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বাঙ্গালা ভাষার ব্যাকরণ হলো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ।
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
'সুবচন নির্বাসনে' আবদুল্লাহ আল মামুন রচিত একটি বিখ্যাত নাটক। | 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরী রচিত একটি ঐতিহাসিক
নাটক। 'নূরলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হকের একটি ঐতিহাসিক নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কাব্যনাট্য।
MCQ পরীক্ষা সেটিংস
বাংলা
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।