eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৩৫১

একুশের কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাহাবুবুল আলম
ব্যাখ্যা:
একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' - এর রচয়িতা মাহবুব - উল - আলম চৌধুরী (৭ নভেষকর ১৯২৭ - ২৩ ডিসেম্বর ২০০৭)। চট্টগ্রাম সর্বলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কামিটির আহবায়ক ছিলেন তিনি। ৫২‘র ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর শোনার পর ভিনি এ কবিতাটি রচনা করেন। এর কয়েকদিন পরই সেনানায়ক মুসলিম লীগ সরকার কবিতাটি বাজেয়াপ্ত করেন।
২৫৩৫২

‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অহিনকুল
ব্যাখ্যা:
'দহরম মহরম - এর বিপরীত বাগধারা 'অহিনকুল'। দহরম মহরম অর্থ মাখামাখি 'বন্ধুত্ব'। দুধের মাছির অর্থ সুসময়ের বন্ধু। বসন্তের কোকিল অর্থ ও সুসময়ের বন্ধু।
২৫৩৫৩

‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য বিভক্তি
ব্যাখ্যা:
'ডাক্তার ডাক' - কর্ম কারকে শুণ্য বিভক্তি। এরুপ - আমাকে একখানা বই দাও। রবীন্দ্রনাথ পড়লাম । কর্তৃকারকে শূন্য বিভক্তি - ছাত্ররা বল খেলে। কর্তৃকারকে শূন্য বিভক্তি - হামিদ বই পড়ে ।
২৫৩৫৪

’অপয়া’ শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা:
নঞ্ তৎপুরুষ সমাস:
না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।
খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল = অকাল বা আকাল। এরূপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি।
না - বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: ন বিশ্বাস = অবিশ্বাস (বিশ্বাসের অভাব), ন লৌকিক = অলৌকিক (ভিন্নতা), ন কেশা = অকেশা (অল্পতা), ন সুর = অসুর (বিরোধ), ন কাল = অকাল (অপ্রশস্ত), ন ঘাট = অঘাট (মন্দ)। এরূপ - অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
২৫৩৫৫

”দ্বিপ” অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা:
দীপ্তি অর্থ আলো; দ্বিপ অর্থ হাতি; দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থান এবং দীপ অর্থ বাতি।
২৫৩৫৬

”চন্দ্র” কোন শব্দের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা:
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
২৫৩৫৭

”মরমী কবি” বলা হয় কাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাচন রাজা
ব্যাখ্যা:
মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় - সম্পত্তি বিলি বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। তিনি বহু আধ্যাত্নিক গানে রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসান উদাস’ গ্রন্থে মুদ্রিত আছে।
২৫৩৫৮

”নেমেসিস” নাটকটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নুরুল মোমেন
ব্যাখ্যা:
নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’। ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নূরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবার চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়। নূরুল মোমেন যশোর জেলার বুড়োইচ গ্রামে ২৫ নভেম্বর ১৯০৬ জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাট্যকার ছিলেন।
২৫৩৫৯

”কবর” কোন শ্রেণীর গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে নাট্যকার মুনীর চৌধুরী রচনা করেন ‘কবর’ নাটক। এতে নাট্যকার ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করেছেন অত্যাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বসে একদিনে তিনি নাটকটি রচনা করেন।
২৫৩৬০

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বনফুল
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী (১৮৭৮) এবং দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বনফুল’ (১৮৮০)। তবে ‘বনফুল’ কাব্যগ্রন্থের কবিতা ১৮৭৬ সালে দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় অনেকে ‘বনফুল’ কে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বলে থাকেন।
২৫৩৬১

বিশুদ্ধ বানান কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কৃষিজীবী
ব্যাখ্যা:
কৃষিজীবী - [বিশেষণ পদ] কৃষিকর্ম দ্বারা জীবিকানির্বাহকারী, কৃষক।
২৫৩৬২

মুনীর চৌধুরীর “মীর মানস” কোন জাতীয় গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রবন্ধ
ব্যাখ্যা:
বাংলা নাট্য - সাহিত্যের অন্যতম দিকপাল মুনীর চৌধুরী রচিত ‘মীর মানস’ একটি প্রবন্ধ গ্রন্থ। ১৯৬৫ সালে ‘মীর মানস’ গ্রন্থের জন্য তিনি দাউদ পুরস্কার লাভ করেন।
২৫৩৬৩

”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপসর্গের
ব্যাখ্যা:
অর্থহীন অথচ অর্থ - দ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের আগে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলে। যেমনঃ ‘মান’ একটি শব্দ। এর আগে ‘অপ’ অব্যয়টি যুক্ত হলে হয় ‘অপমান’। যদি ‘পরি’ যুক্ত হয় তাহলে ‘পরিমাণ’ হবে ইত্যাদি। মূল ‘মান’ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ সৃষ্টি হয়েছে।
২৫৩৬৪

”দোলনা” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দুল+অনা
২৫৩৬৫

”ছাপান্ন হাজার বর্গমাইল” গ্রন্থের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হুমায়ন আজাদ
ব্যাখ্যা:
হুমায়ুন আজাদ মূলত লেখক ও অধ্যাপক হিসেবে পরিচিত। তিনি প্রথাবিরোধী, ধর্মীয় মৌলবাদীদের মুখোশ উন্মোচনকারী, লৈঙ্গিক বৈষ্যম্য বিশ্বাসহীন লেখক। তার রচিত অন্যান্য গ্রন্থ - কবিতাঃ অলৌকিক ইষ্টিমার। উপন্যাসঃ রাজনীতিবিদ্গণ, পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।