eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৩৬৬

”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে চব্বিশ পরগণার মুরারিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক। ‘পথের পাঁচালী’ (১৯২৯) তার প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়।
২৫৩৬৭

”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা:
ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’।
২৫৩৬৮

”তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পরোক্ষ উক্তির
ব্যাখ্যা:
পরোক্ষ উক্তি : যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রধম উদ্ধরণ চিহ্নে জায়গায় ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়। বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।
২৫৩৬৯

চর্যাপদ একপ্রকার-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গান
ব্যাখ্যা:
চর্যাপদের শব্দগুলো অপরিচিত, শব্দ ব্যবহারের রীতি বর্তমানের রীতি থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয়। এজন্য চর্যাপদের ভাষাকে ‘আলো - আধারি ভাষা’ বা ‘সন্ধ্যা ভাষা’ বলে। চর্যাপদের কবিতাগুলো গানের মতো গাওয়া হতো। তাই এগুলো একই সাথে গান ও কবিতা।
২৫৩৭০

”চঞ্চল” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অবিচল
ব্যাখ্যা:
চঞ্চল শব্দের বিপরীত শব্দ হলো স্থির, অবিচল ইত্যাদি।
২৫৩৭১

”স্বাক্ষীগোপাল” বাকধারার অর্থ নির্ণয় করুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিসক্রিয় দর্শক
ব্যাখ্যা:
‘সাক্ষীগোপাল’ অর্থ ব্যক্তিত্বহীন নিস্ক্রিয় দর্শক। ‘গোঁফ খেজুরে’ অর্থ অলস ব্যাক্তি।
২৫৩৭২

”শোনা যায় এমন” এক কথায় প্রকাশ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রুতিগ্রাহ্য
ব্যাখ্যা:
শোনামাত্র স্মরণ রাখা - শ্রুতিধর। শুনতে মধুর এমন - শ্রুতিমধুর।
২৫৩৭৩

শত্রুকে দমন করে যে” এক কথায় প্রকাশ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অরিন্দম
ব্যাখ্যা:
শত্রুকে দমন করে যে = অরিন্দম; শত্রুকে হত্যা করেন যিনি = শ্ত্রুহস্তা। উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন; শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন।
২৫৩৭৪

”যার আকার কুৎসিত” এক কথায় প্রকাশ করুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কদাকার
ব্যাখ্যা:
‘যার আকার কুৎসিত’ এককথায় প্রকাশ করলে হয় ‘কদাকার’। প্রশ্নে প্রদত্ত অন্য অপশনগুলো কদাকার শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
২৫৩৭৫

”অত্যাধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অতি+অধিক
ব্যাখ্যা:
ই বা ঈ ধ্বনির পরে ই বা ঈ ও ঋ ব্যতীত অন্য স্বরধ্বনি (অর্থাৎ অ, আ, উ, ঊ, এ, ঐ) থাকলে ই - স্থানে য ধ্বনি উৎপন্ন হয় এবং বানানে এই ধ্বনি য - ফলা রুপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে মিলিত হয়। যেমন - ই + অ = য(য - ফলা); অতি + অধিক = অত্যাধিক।
২৫৩৭৬

”নীরস” - এর সন্ধি বিচ্ছেদ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিঃ+রস
ব্যাখ্যা:
নিঃ + রস = নীরস। ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
২৫৩৭৭

”বাতুল” এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উন্মাদ
ব্যাখ্যা:
বাতুল অর্থ উন্মাদ বা পাগল। পক্ষান্তরে, নির্বোধ অর্থ বোকা, বেকুব অর্থ জ্ঞানহীন এবং বাতিল অর্থ বাদ দেয়া।
২৫৩৭৮

”উচাটন” এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রশান্ত
ব্যাখ্যা:
‘উচাটন’ শব্দের অর্থ ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকণ্ঠিত ইত্যাদি। অন্যদিকে ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত, স্থির, অব্যাকুল, অতিশয় শান্ত ইত্যাদি।
২৫৩৭৯

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন - চর্যাপদ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার হতে এটি উদ্ধার করেন৷
২৫৩৮০

”ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপটু
ব্যাখ্যা:
চতুর, পটু এবং চালাক হলো ‘ঝানু’ এর সমার্থক শব্দ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।