eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৮৬১

কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাঁধনহারা
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস - - - বাঁধনহারা।
বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন।
মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা - র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৫৮৬২

'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনস্ + ঈষা
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি:
আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, মনস + ঈষা = মনীষা, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।
২৫৮৬৩

'সূর্য' এর প্রতিশব্দ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা:
'সূর্য' এর প্রতিশব্দ: রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
২৫৮৬৪

বাংলা ভাষার মধ্যযুগ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা:
বাংলা ভাষার ভাষাবিদ গত বাংলা ভাষাকে তিনটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন যুগ ৬৫০ - ১২০০, মধ্যযুগ ১২০১ - ১৮০০ ও আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
২৫৮৬৫

”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাবাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
২৫৮৬৬

'দিন ও রাতের সন্ধিক্ষণ' এক কথায় কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোধূলী
ব্যাখ্যা:
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
অহনের মধ্য অংশ — মধ্যাহ্ন
দিন ও রাতের সন্ধিক্ষণ - গোধূলী
২৫৮৬৭

'ক্রীতদাসের হাসি ' -এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা:
'ক্রীতদাসের হাসি ' - এর লেখক শওকত ওসমান।
ক্রীতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি উপন্যাস। ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন।
১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। এ সময় সব ধরনের - বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়।
২৫৮৬৮

'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৈয়াকরণ
ব্যাখ্যা:
বৈয়াকরণ ১. /বিশেষ্য পদ/ ব্যাকরণবিৎ, ব্যাকরনের পন্ডিত ব্যক্তি। ২. /বিশেষণ পদ/ ব্যাকরণ - সম্বন্ধীয়।
২৫৮৬৯

'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা:
সমুদ্র ➟ সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী।
তরঙ্গ - ➟ ঢেউ, লহরী, ঊর্মি, হিল্লোল, আন্দোলন
২৫৮৭০

'Pleadings' - এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আরজী ও লিখিত জবাব
ব্যাখ্যা:
pleadings শব্দের অর্থ - মকদ্দমার জবাব বা আরজী ও লিখিত জবাব। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বিভিন্ন আইন বিষয়ক কাজে প্রদত্ত শব্দটি ব্যবহার হয়।
২৫৮৭১

'সোজন বাদিয়ার ঘাট'-- এর রচয়িতা কে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা:
সোজন বাদিয়ার ঘাট পল্লীকবি জসীম উদ্‌দীন রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রাম বাংলার অপুর্ব অনবদ্য রুপকল্প এই কাব্যগ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সোজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র সোজন ও দুলী।
২৫৮৭২

'হাটতান' এর অর্থ হচ্ছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চুরির অভ্যাস
ব্যাখ্যা:
হাতটান একটি বাগধারা যার অর্থ - চুরির অভ্যাস। বাগধারা শব্দের আভিধানিক অর্থ - বচন ভঙ্গি বা ভাব। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এখানেও হাতটান বাগধারাটিতে তাই ঘটেছে।
২৫৮৭৩

'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ততঃ + অধিক
ব্যাখ্যা:
'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - - ততঃ + অধিক।
যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটি যদি বিসর্গ হয়, তবে তাকে বিসর্গ সন্ধি বলে।
বিসর্গ + স্বরধ্বনি:
‘অ’ স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে আবার ‘অ’ থাকলে অ + ঃ + অ = ‘ও’ হয়। যেমন - ততঃ + অধিক = ততোধিক।
২৫৮৭৪

'মানুষের মাঝে স্বর্গ- নরক, মানুষেতে সূরাসূর' - কোন কবির রচিত কবিতার অংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
ব্যাখ্যা:
মানুষের মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সূরাসূর' - শেখ ফজলল করিমের রচিত কবিতার অংশ।
শেখ ফজলুল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন,
কোথায় স্বর্গ?
কোথায় নরক?
কে বলে তা বহুদূর?
মানুষের মাঝেই স্বর্গ - নরক
মানুষেতে সুরাসুর।
২৫৮৭৫

সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা:
সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা।
"সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।