আনন্দময়ীর আগমন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল।
১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়।
'জমিদার দর্পণ' উপন্যাসটির লেখক - - মীর মশাররফ হোসেন।
সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
‘জমিদার দর্পন’ নাটকের কাহিনী সরল ও আড়ম্বহীন। নারীলোভী এব জমিদার এবং সুন্দরী পত্নীর অসহায় কৃষক স্বামীর প্রসঙ্গ এ নাটকের কাহিনীর মূল অংশ। জমিদার শ্রেণীর চরিত্র, তোষামোদের ছলচাতুারি, চাষা আবু মোল্লা এবং তার পত্নী নুরন্নেহারের নির্যাতন প্রভৃতি নিয়ে ‘ জমিদার দর্পন’ অতি বাস্তব ধর্মী নাট্যকর্ম। এ নাটকেও নটনটী আছে, গান আছে। বিচারালয়ে ইংরেজ ম্যাজিস্ট্রেট , ডাক্তার, দেশি দারোগা, পেশকার ইত্যাদি সমন্বয়ে যে নৈরাজ্য চিত্র অঙ্কিত হয়েছে , তা বাস্তবতার দিক থেকে অতুলনীয়।
'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র' - - এটি সরল শ্রেণীর বাক্য।
সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -
পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে)
মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে)
সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
যা আঘাত পায় নি - অনাহত।
অনাহয় শব্দটি একটি বিশেষণ পদ। প্রদত্ত শব্দটির প্রকৃত অর্থ - অক্ষত, অক্ষত দেহ। অনাহত শব্দটি দ্বারা মূলত আঘাত প্রাপ্ত বা আঘাত লাগে নাই এমন বোঝায়।
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
ভবিতব্য শব্দটি একটি বিশেষণ পদ। প্রদত্ত শব্দটির অর্থ - অনিবার্য, অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্যঘটনীয়, নিশ্চিত। প্রদত্ত শব্দটি দ্বারা যা ভবিষ্যতে অবশ্যই ঘটবে সেটাকে বোঝায়।
' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
'নদী ও নারী' এর রচয়িতা হুমায়ুন কবির।
হুমায়ুন কবির (২২ ফেব্রুয়ারি, ১৯০৬ - ১৮ আগস্ট, ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।
তার উল্লেখযোগ্য রচনাবলী:
নদী ও নারী (উপন্যাস)
ইমানুয়েল কান্ট (১৯৩৬)
শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)
বাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ)।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।