eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৯০৬

কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বচনভেদে
ব্যাখ্যা:
ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে। আর ক্রিয়াপদ বা ধাতুর সঙ্গে কাল, সময় ও পুরুষ জ্ঞাপক বিভক্তিযোগ এ ক্রিয়াপদ গঠিত হয়। বচনভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না। যেমন:
আমি (বা আমরা) যাই, তুমি(বা তোমরা) যাও, সে( বা তারা) যায় ইত্যাদি।
তাই সঠিক উত্তর: বচনভেদে
২৫৯০৭

'জ্বর' - এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জ্বর
ব্যাখ্যা:
জ্বর এর সাথে জ্বর শব্দ যোগ করলে সামান্য ভাব প্রকাশ পায়। যেমন:
আমি আজ জ্বর জ্বর বোধ করছি। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব।
একই শব্দ দুইবার ব্যবহার করার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থপ্রকাশ পায়। একেই বলে দ্বিরুক্ত শব্দ।
২৫৯০৮

'অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উ ল্লেখ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চোখ গেল
ব্যাখ্যা:
রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের অন্যতম যতীন্দ্রমোহন বাগচী পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ - দুঃখের কথা অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন, যা সাধারণ পাঠকের হৃদয়ে স্থায়ী দাগ কাটে। তাঁর ‘কাজলা দিদি’ ও ‘অন্ধবধূ’ কবিতা দুটি সর্বাধিক জননন্দিত।
২৫৯০৯

'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " এটি কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রবাদ
ব্যাখ্যা:
"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" - এটি একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবার প্রবচনের মুল ভাব হচ্ছে যে ব্যাক্তি বা বস্তুকে যে কাজে বা পরিবেশে মানায়, তাকে সেটাই করা উচিত, অন্যথা করলে কারো জন্য সেটা ভালো হয় না।
২৫৯১০

প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মলয় খান
ব্যাখ্যা:
প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা মলয় খান।
মলয় রায়চৌধুরী (জন্ম: অক্টোবর ২৯, ১৯৩৯) বাঙালি কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, এবং সর্বোপরি ১৯৬০ - এর দশকের হাংরি আন্দোলন—হাংরিয়ালিজম—তথা বাংলা
সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধিতার জনক এবং এ কারণে ১৯৬০ - এর দশক থেকেই ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন।
২৫৯১১

”অর্ঘ্য” শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পূজার উপকরণ
ব্যাখ্যা:
অর্ঘ্য [ arghya ] বি. পূজার উপকরণ ('রচেনি পূজার অর্ঘ্য': রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার।
২৫৯১২

'ভানু সিংহ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
'ভানু সিংহ ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের।
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা)
২৫৯১৩

অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মধ্যযুগ
ব্যাখ্যা:
অন্নদামঙ্গল কাব্য মধ্যে যুগের কাব্য।
অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন।
ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন। তিনিই ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করে দেবীর মাহাত্ম্যব্যঞ্জক একটি কাব্য রচনার অনুরোধ করেন।
সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত: (ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য্য, (খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল ও (গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।
মঙ্গলকাব্য ধারায় অন্নদামঙ্গল কাব্যকে একটি পৃথক শাখা রূপে গণ্য করা হয় না; কারণ ভারতচন্দ্র ভিন্ন অপর কোনো কবি এই বিষয়বস্তু অবলম্বন করে কাব্যরচনা করেননি।
২৫৯১৪

”জীবনতরী” কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাসমান হাসপাতাল
ব্যাখ্যা:
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘জীবন খেয়া’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
২৫৯১৫

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন
ব্যাখ্যা:
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন।
যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল।
কবি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে প্রথম যে কাব্যটি রচনা করেন তা হলো তিলোত্তমাসম্ভব কাব্য; এটি ১৮৬০ সালে প্রথম প্রকাশিত হয়। অতঃপর তিনি অমিত্রাক্ষর ছন্দে মেঘনাদবধ কাব্য রচনা করেন যা ১৮৬১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৫৯১৬

”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মন্দ্র
ব্যাখ্যা:
”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন হলো মন্দ্র।
অন্যদিকে 'মন্ত্র' শব্দের অর্থ - হিন্দুদের দেব পূজা প্রভৃতি তে ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ (বিবাহের মন্ত্র, সাপের মন্ত্র ইত্যাদি)।
২৫৯১৭

'যদ্যপি ' এর সন্ধিবিচ্ছেদ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যদি+অপি
ব্যাখ্যা:
'যদ্যপি ' এর সন্ধিবিচ্ছেদ যদি + অপি।
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
যেমন, সিংহাসন = সিংহ + আসন, কুল + অটা = কুলটা, গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊঢ় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য, মার্ত + অণ্ড = মার্তণ্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
২৫৯১৮

”বাগধারা” কোথায় আলোচিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
ব্যাখ্যা:
”বাগধারা” বাক্যতত্ত্বে আলোচিত হয়।
ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বাগধারা, বিরাম বা যতি চিহ্ন, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি। রুপ তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় সমাস, কারক, ধাতু, লিঙ্গ, বচন, উপসর্গ, অনুসর্গ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান, ধ্বনির স্বরূপ বিশ্লেষণ।
২৫৯১৯

”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা:
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা।
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
২৫৯২০

”প্রকৃতি” বলতে কি বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শব্দ ও ধাতুর মূল
ব্যাখ্যা:
”প্রকৃতি” বলতে শব্দ ও ধাতুর মূল বুঝায় ।
প্রকৃতি মূলত দুই প্রকার। যথা : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।