ভাষার বিচারে বাক্যের তিনটি গুণ থাকে। যোগ্যতা বাক্যের একটি গুন। যোগ্যতা হলো বাক্যের পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন ।প্রদত্ত বাক্যটি যোগ্যতা হারিয়েছে। কারণ গরু মাংস খায় না ।
পত্র লেখার শুরুতে পত্রের বামদিকে প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সম্বোধন বা সম্ভাষণ লিথতে হয় ।পত্রদাতার সঙ্গে প্রাপকের সম্পর্ক অনূসারে এবং পত্র - প্রাপকের মান,মর্যাদা, এবং সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী সম্বোধনসূচক শব্দ নির্বাচন করতে হয়।ধর্ম–সম্প্রদায় অনুসারে এই সম্বোধন বা সম্ভাষণসূচক শব্দের পার্থ্যক্য হতে পারে । যেমন :
ব্যক্তিগত পত্রের সম্ভাষণ রীতি :
শ্রদ্ধাভাজন(পুরুষ): শ্রদ্ধাস্পদেষু,পরম শ্রদ্ধাভাজন,মাননীয়,মান্যবরেষু,মান্যবর,শ্রদ্ধাভাজনেষু ইত্যাদি।
শ্রদ্ধাভাজন (মহিলা): মাননীয়া,মাননীয়াসু,শ্রদ্ধেয়া,শ্রদ্ধাস্পদাসু ইত্যাদি ।
সম্ভ্রান্ত ব্যক্তি : সুধী,মান্যবর,সৌম্য ইত্যাদি ।
সমবয়স্ক প্রিয়জন /বন্ধু (মহিলা) : সুচরিতাসু , সুজনীয়াসু, প্রীতিভাজনীয়াসু ,প্রীতিনিলয়াসু ,সুহৃদয়াসু ইত্যাদি ।
বয়:কনিষ্ঠ (ছেলে): কল্যাণীয়া,কল্যাণীয়াসু, স্নেহাস্পদেষু ,স্নেহভাজনেষু স্নেহের প্রিয়, প্রীতিভাজনেষু ,প্রীতিনিলয়েষু
বয়:কনিষ্ঠ (মেয়ে) : কল্যাণীয়া ,কল্যাণীয়াসু স্নেহের,স্নেহভাজনীয়া,স্নেহভজনীয়াসু ইত্যাদি ।
'সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান' বাক্যটি সঠিক।
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান,
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান,
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাসে ভাষাবিদ সুকুমার সেনের নাম পাওয়া যায়।
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
লেখা ও প্রকাশের দিক থেকে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের দশম উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে। শেষের কবিতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী’তে, ধারাবাহিকভাবে ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত। অনেকে একে কবিতার বই ভেবে ভুল করে। আদতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস ।
মুসলিম মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস।
মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া - জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭ - ১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে - সময়ের লেখকদের ভাবনা এতে উদ্ঘাটিত হয়েছে। সে - সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ - বই পড়ে দাও বোঝা যায়।
২৬৩২২
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
ভাষা ও সাহিত্য,
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
দীওয়ানে হাফিজ,
রুবাইয়াত - ই - ওমর খৈয়াম,
নবী করিম মুহাম্মাদ,
বাংলা ভাষার ব্যাকরণ,
ব্যাকরণ পরিচয়,
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,
মহররম শরীফ।
২৬৩২৩
কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।