যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন ধান, গম, কলা, ভুট্টা প্রভৃতি। আর যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি।
‘অভিনিবেশ’ শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ : মনোযোগ। অভিরুচি শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ: অষিনাষ; বাসনা। ‘নিস্পৃহ’ শব্দটি বিশেষণ পদ, যার অর্থ: কামন্যাশূন্য; স্পৃহাহীন, বাসনাহিবীন।
ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - রায় নন্দিনী।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন।
তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা:
রায়নন্দিনী (১৯১৫),
তারাবাঈ (১৯১৬),
ফিরোজা বেগম (১৯১৮),
নূরউদ্দীন (১৯১৯),
জাহানারা (১৯৩১)।
২৬২৭১
"কর্মভোগ এড়ানো যায় না" - এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করছে?
'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' - এর রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়।
কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন - - কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার - অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন।
এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে। এই কবিতার উপর ভিত্তি করে হিন্দি দো বিঘা জমিন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।
২৬২৭৪
'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র?
প্রশ্নে উল্লিখিত (‘শশী’ ও ‘কুমু’) ‘কুমুদ’ নামটির হবে ‘কুসুম’। এ দুটি চরিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের । মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসে পুতুল বলতে চরিত্রগুলোকে বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যোর অল্প ধাক্কাতে চালিত হয়। ‘নিতাই’ ও ‘ঠাকুরঝি’ তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের চরিত্র। ‘শাকের ‘ চরিত্রটি রশীদ রচিত ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসের উল্লেখযোগ্য রচিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণয়াল ও আনন্দময়ী।
কোথায় যাওয়া হচ্ছে? - - এটি ভাববাচ্যের উদাহরণ।
ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
যেমন -
আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)
তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)
এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
অভিধান এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, ব্যূৎপত্তি, ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে, প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে।
২৬২৭৮
'আগে প্রতি বছর এখানে খেলা হত' -- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়?
'আগে প্রতি বছর এখানে খেলা হত' - - এ বাক্যে নিত্যবৃত্ত অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়।
নিত্যবৃত্ত অতীত:
যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়।
যেমন:
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
২৬২৭৯
'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে?
বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এসব শব্দকে বরা হয় বিদেশি শব্দ। যেমন -
পর্তুগিজ : আনারস, চাবি, আলপিন, বালতি ইত্যাদি
আরবি : আর্লাহ, ইসলাম, কলম, রায় ইত্যাদি
ওলন্দাজ : ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।
বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল, মুন্ড প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব
শব্দকে দেশি শব্দ বলে। যেমন - কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।