eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৩৪১

সমাস শব্দের অর্থ নির্দেশ করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সংক্ষেপ
ব্যাখ্যা:
সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যথা - দেশের সেবা = দেশসেবা।
২৬৩৪২

মাইকেল মুধূসূদন দত্তের প্রহসন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একেই কি বলে সভ্যতা
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৫৯) ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ (১৮৫৯)। ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসন তৎকালীন নব্যবঙ্গীয় সম্প্রদায়ের সুরা পান এবং ইংরেজ অনুকরণের প্রতি ব্যঙ্গ করা হয়েছে।
২৬৩৪৩

বাংলা ভাষায ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দুই
ব্যাখ্যা:
‘ঞ’ এর উচ্চারণ ‘য়ঁ’ বা ইঁঅঁ - এর মতো। এ কারণে এ বর্ণের নামও হয়েছে ‘ইঁঅঁ। ঞ সাধারণত চ - বর্গের চারটি বর্ণের (চ, ছ, জ, ঝ) পূর্বে কিংবা চ - এর পরে যুক্ত হলে তার উচ্চারণ দন্ত - ন এর মতো হয়।[যথা : মঞ্চ (মন্ চো), বাঞ্ছিত (বান্ ছিতো), অঞ্জলি (অন্ জোলি), ঝঞ্ঝা (ঝন্ ঝা) এবং চ এর পরে যাচঞা (জাচ্ না) ইত্যাদি। সুতরাং এসব ক্ষেত্রে ঞ - এর উচ্চারণ নির্দেশিত হয়েছে ‘ন’ দিয়ে।
২৬৩৪৪

হুতোমী বাংলা কার রচনাকে বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা:
এতে অত্যন্ত বেদনার সাথে সে যুগের সমাজ জীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
২৬৩৪৫

বর্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৃজ + অন
ব্যাখ্যা:
বর্জন এর সন্ধি বিচ্ছেদ বৃজ + অন।
ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।

অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
২৬৩৪৬

”মিতালি” কোন প্রকৃতির শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। গায়ক (গৈ + নক (অক), কতব্য ( কৃ + তব্য) প্রভৃতি যৌগিক শব্দ।
২৬৩৪৭

'Response of the living and non-living' কার রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জগদীশচন্দ্র বসু
ব্যাখ্যা:
'Response of the living and non - living' জগদীশচন্দ্র বসুর রচিত।
স্যার জগদীশ চন্দ্র বসু (৩০ নভেম্বর ১৮৫৮ – ২৩ নভেম্বর ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে হয় বলে মনে করা হয়।
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করে।
তার ইংরেজি ভাষায় রচিত গ্রন্থ:
Responses in the Living and Non - living (১৯০২)
Plant Responses as a Means of Physiological Investigations (১৯০৬)
Comparative Electrophysiology (১৯০৭)
Physiology of the Asent of Sap (১৯২৩)
Physiology of Photosynthesis (১৯২৪)
২৬৩৪৮

'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
ব্যাখ্যা:
কপাল গুতো গোপাল ঠাকুর একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এইসব প্রবাদ প্রবচন।বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই প্রবাদ প্রবচন।
২৬৩৪৯

শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সমীচীন, হরীতকী, বাল্মীকি
ব্যাখ্যা:
গ ছড়া অন্যান্য অপশনগুলোতে বিদ্যামান বানানগুলো শুদ্ধ নয়।
২৬৩৫০

”বীরবলের হালখাতা” কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা:
বালা গদ্যে চলিতরীতির পবতক প্রমর্থ চৌধুরীল চলিতরীতির প্রথম গদ্য রচনা এটি। ভারতীয় পত্রিকায় ১৯০২ সালে প্রকাশিত হয়।
২৬৩৫১

বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা:
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন - - - চর্যাপদ।
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন।
বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল।
২৬৩৫২

”ক্ষীয়মান” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা:
ক্ষীয়মান(শব্দ) - বর্ধমান(বিপরীত শব্দ)
সূত্রঃ ভাষাজ্যোতি (যতীন সরকার)
২৬৩৫৩

’অনল প্রবাহ’ কাব্যটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা:
এটি মুসলিম জাগরণমূলক কাব্য। প্রকাশিত হয় ১৯০০ খ্রিষ্টাব্দে। এটিতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতভিক্ষা’, ‘ভারত বিলাপ’ ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব রয়েছে।
২৬৩৫৪

যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
ব্যাখ্যা:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগমা বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
২৬৩৫৫

’তাপসমালা’ কার রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা:
বাঙালি মুসলমানদের জন্য বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ এবং মহাপুরুষদের জীবনী রচনায় ভাই গিরিশচন্দ্র সেন অমর হয়ে আছেন। ‘তাপসমালা’ ৯৬ জন মুসলিম সাধকের জীবন - চরিত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।