eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৫৫১

”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিঃস্ব
ব্যাখ্যা:
‘কপর্দকহীন’ শব্দের অর্থ শিবের জটা, কড়ি (সামুদ্রিক) প্রাণী বিশেষের খোল), কড়া, সামান্য পরিমাণ ধন প্রভৃতি। কপর্দকহীন বা কপর্দক শূন্য অর্থ নিঃস্ব।
২৬৫৫২

”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিদ্রিত
ব্যাখ্যা:
‘সুপ্ত’ অর্থ নিদ্রিত, অব্যাক্ত, স্বকর্মে বিরত। এর স্ত্রীবাচক শব্দ ‘সুপ্তা’। আর ‘সুপ্তি’ অর্থ নিদ্রা। ‘সুপ্তোথিত’ অর্থ নিদ্রা হতে জাগরিত।
২৬৫৫৩

”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাল রং
ব্যাখ্যা:
‘লোহিত’ শব্দটি বিশেষণ হলে অর্থ লাল, রক্ত বর্ণ। আর বিশেষ্য হলে অর্থ লাল রং।
২৬৫৫৪

”যামিনী” শব্দের সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাত্রি
ব্যাখ্যা:
‘যামিনী’ অর্থ রাত্রি, রাত, রাতি, নিশি, রজনী, শর্বরী প্রভৃতি।
২৬৫৫৫

”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হতবুদ্ধি
ব্যাখ্যা:
‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হতবুদ্ধি, বিপদের মধ্যে ভয়ে - ভাবনায় আকুল হওয়া, বিপদে সমাধানের উপায় না দেখা, ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া।
২৬৫৫৬

”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হঠাৎ বিপদ হওয়া
ব্যাখ্যা:
‘আকাশ’ ভেঙে পড়া’ বাগধারাটির অর্থ মহাবিপদে পড়া, আকস্মিক বা হঠাৎ বিপদ হওয়া। অন্যদিকে, ‘আকাশ ভাঙ্গা’ বাগধারাটির অর্থ সারা আকাশ জুড়ে নামে এমন, ‘আকাশ ফাটানো’ বাগধারাটির অর্থ প্রচন্ড চিৎকার করা।
২৬৫৫৭

”এই ব্যাপারে তোমার কোনো হাত নাই” এখানে ”হাত” কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্তৃত্ব
ব্যাখ্যা:
বাক্যে ‘হাত’ শব্দটি বিশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়েছে। এখানে ‘হাত’ বলতে কর্তৃত্ব, ক্ষমতা, অধিকারকে বোঝানো হয়েছে।
২৬৫৫৮

সনন্দ করা ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নারায়ণ গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা:
‘সুনন্দ’ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। প্রম্থ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। ‘পরশুরাম’ হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম এবং বঙ্কিমচন্দ্রের উপাধি ‘সাহিত্য সম্রাট’।
২৬৫৫৯

লাভ করার ইচ্ছাকে এক কথায় কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লিপ্সা
ব্যাখ্যা:
লাভ করার ইচ্ছা - লিপ্সা
হনন করার ইচ্ছা - জিঘাংসা
জানার ইচ্ছা - জিজ্ঞাসা
গোপন করার ইচ্ছা - জুগুপ্সা।
২৬৫৬০

”বিধি” এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিষেধ
ব্যাখ্যা:
‘বিধি’ শব্দটির বিপরীত শব্দ হলো নিষেধ। এটি সম্পূর্ণ ভিন্ন শব্দযোগে গঠিত বিপরীত শব্দ। এরুপ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ও এর বিপরীত শব্দ হলো বিদ্বান - মূর্খ, বিপথ - সুপথ, বিপন্ন - নিরাপদ, বিবাদ - সুবাদ, বিষ - অমৃত প্রভৃতি।
২৬৫৬১

সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্গোসাগরের একটি খাদের নাম
ব্যাখ্যা:
সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। এটে গঙ্গাখাত নামেও পরিচিত। এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার এবং মহীসোপানের কিনারায় এ খাদের গভীরতা প্রায় ১২০০ মিটার।
২৬৫৬২

প্রসূন-এর প্রতিশব্দ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুষ্প
ব্যাখ্যা:
প্রসূন - এর অর্থ - ১. ফুল, পুষ্প ২. মুকুল, ৩. ফল। অপসনের (ঘ) ‘পুস্প’ বানান ভুল থাকায় উত্তর হবে (গ) ফল।
২৬৫৬৩

জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নদী
ব্যাখ্যা:
যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন - মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত নদী, ইংরেজি ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
২৬৫৬৪

প্রভাতে-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কালীপ্রসন্ন ঘোষ
ব্যাখ্যা:
কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগরী রীতেতে গুরুগম্ভীর ভাষায় চিন্তামূলক প্রবন্ধ রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গদ্যগ্রন্থগুলো হলো - প্রভাতে - চিন্তা (১৮৭৭), নিভৃত - চিন্তা (১৮৮৩), নিশীথ - চিন্তা (১৮৯৬), ভক্তির জয় (১৮৯৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়া দর্শন (১৯১০) প্রভৃতি।
২৬৫৬৫

”ইচ্ছা” বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইচ্ছুক
ব্যাখ্যা:
‘ইচ্ছা শব্দটি বিশেষ্য। এর অর্থ - অভিলাষ, স্পৃহা, বাসনা ইত্যাদি। ইচ্ছা এর বিশেষন হচ্ছে ‘ইচ্ছুক’। এর অর্থ - অভিলাষী, বাসনাযুক্ত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।