eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৫৮১

”ড়” এবং ”ঢ়” ধ্বনিগুলোকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাড়নজাত
ব্যাখ্যা:
ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টোপিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
২৬৫৮২

”চোখের বালি” অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শত্রু
ব্যাখ্যা:
‘চোখের বালি’ অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হল চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে ক্রোধ জন্মে।
২৬৫৮৩

”সবুজপত্র” সম্পাদনা করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা:
১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত ‘সবুজপত্র’ বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র।
২৬৫৮৪

আনন্দ মঠ উপন্যাস কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
ঔপন্যাসিক ও বাঙালি নবজাগরণের অন্যতম অগ্রদূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছিয়াত্তরের মন্বন্তর নিয়ে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস ‘আনন্দ মঠ’। ‘আনন্দ মঠ’ ‘দেবী চৌধুরাণী’ ও ‘সীতারাম’ এই তিনটি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস হিসেবে অভিহিত করা হয়। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন।
২৬৫৮৫

”জমীদার দর্পণ” এর রচয়িতার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মীর মোশাররফ হোসেন
ব্যাখ্যা:
‘জমীদার দর্পণ’ মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। ‘বিষাদসিন্ধু’ তার বিখ্যাত একটি উপন্যাস। ‘বসন্ত কুমারী’ তার অপর একটি বিখ্যাত নাটক।
২৬৫৮৬

”ঘোড়া” এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গর্দভ
ব্যাখ্যা:
‘ঘোড়া’ - এর সমার্থক শব্দগুলো - হলো অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ প্রভৃতি। কাজেই গর্দভ ঘোড়ার সমার্থক শব্দ নয়। গর্দভ - এর সমার্থক শব্দগুলো হলো গাধা, রাসভ প্রভৃতি।
২৬৫৮৭

”আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক” কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অধিকরণে ৬ষ্ঠী
ব্যাখ্যা:
অধিকরণ কারক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনের কাল (সময়) ও আধারকে। বাংলাদেশ একটি স্থান, এর সাথে বিভক্তি চিহ্ন ‘এর’ যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারক এবং ৬ষ্ঠী বিভক্তি।
২৬৫৮৮

কৃতঘ্ন অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যে উপকারীর উপকার স্বীকার করে না
ব্যাখ্যা:
‘কৃতঘ্ন’ শব্দটি বিশেষণ। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী যার অর্থ - যে উপকারীর উপকার স্বীকার করে না, অথবা উপকারীর অপকার করে এমন। একে নিমকহারাম বা অকৃতজ্ঞও বলা যায়। প্রশ্নপত্রে উল্লিখিত অর্থে (ক) ও (গ) উভয়ই সঠিক উত্তর।
২৬৫৮৯

”যাচ্ছেতাই” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যা+ইচ্ছে+তাই
ব্যাখ্যা:
যাচ্ছেতাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো যা + ইচ্ছা + তাই।
২৬৫৯০

কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পরাগলী মহাভারত
ব্যাখ্যা:
কাশীরাম দাসের আগে চট্টগ্রামের তৎকালীন সেনানী - শাসক পরাগল খানের আদেশে তার কর্মচারী কবিন্দ্রপরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন খুব সংক্ষেপে এবং এর নাম দেন পরাগলী মহাভারত।
২৬৫৯১

শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইউসুফ জোলেখা
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান করি শাহ মুহম্মদ সহীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী ও সুফীকবি জামীর মূল কাহিনী নিয়ে ‘ইউসুফ জোলেখা’ কাব্য অনুবাদ করেন।
২৬৫৯২

”অবরোধবাসিনী” কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেগম রোকেয়া
ব্যাখ্যা:
সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের কুসংস্কার চিহ্নিত করে লেখেন অন্যতম খ্যাতনামা গদ্যগ্রন্থ ‘অবরোধবাসিনী’। তার অপর একটি গদ্যগ্রন্থ হলো মতিচুর।
২৬৫৯৩

আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সপ্তদশ শতক
ব্যাখ্যা:
আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন সতীময়না ও লোরচন্দ্রানী; মরদন রচনা করেন নসীরানামা; কোরেশী মাগনঠাকুর রচনা করেন চন্দ্রাবতী ; আলাওল রচনা করেন পদ্মাবর্তী সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর, তোহˎফা প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ।
২৬৫৯৪

”কবর” নাটকের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা:
নাট্যকার মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫৩ সালে ঢাকা জেলে রচিত ও রাজবন্দীদের দ্বারা অভিনীত নাটক ‘কবর’। এটি একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
২৬৫৯৫

বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লালন ফকির
ব্যাখ্যা:
বাংলার পল্লীগীতির একটি বিশেষধারার নাম বাউলগান। পন্ডিতদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়েছে। তবে বাউল মত সতেরো শতকে জন্ম নিলেও উনিশ শতকে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকির শিক্ষিত মহলে একে জনপ্রিয় করে তোলেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।