eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৫৯৬

মুসলামান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্গীরা
ব্যাখ্যা:
নবাব আলীবর্দীর খার শাসনামলে বর্গীরা বাংলায় এসে অত্যাচার ও লুটতরাজ শুরু করে, যা প্রায় এক দশককাল স্থায়ী ছিল। বর্গীর আক্রমণে মেদিনীপুর ও বর্ধমান ধ্বংস হয়, ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
২৬৫৯৭

”বেদের মেয়ে” গীতিনাট্য কে লিখেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা:
পল্লীকবি জসীমউদ্দীন রচিত দুটি গীতিনাট্য হলো ‘বেদের মেয়ে’ ও ‘মধুমালা’। এছাড়াও তার অন্য দুটি নাটক ‘পল্লীবধু’, ‘গ্রামের মায়া’।
২৬৫৯৮

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৮০১ সালে
ব্যাখ্যা:
১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ প্রবরি্তত হয়। অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
২৬৫৯৯

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯১৩ সালে
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশনের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুগভীর, সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন, অভিনব এবং অপূর্ব ছন্দের ব্যবহার, তার নিজস্ব ইংরেজি রচনা শৈলীর মাধ্যমে অতিনিপুণ দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন, যা পরবর্তীকালে পাশ্চাত্য সাহিত্যের একটি অংশে পরিণত হয়।
২৬৬০০

বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশীর অবদান সর্বাধিক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উইলিয়াম কেরি
ব্যাখ্যা:
বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান অনস্বীকার‌্য । তিনি সুশৃঙ্খল গদ্যের পথিকৃৎরূপে বিদেশীদের ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে ‘কথোপকথন’ নামে একটি গ্রন্থ শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।
২৬৬০১

”তেইশ নম্বর তৈলচিত্র” উপন্যাস কে লিখেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা:
অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাসসমূহ হলো তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, কর্ণফুলি, ক্ষুধা ও আশা, বিশৃঙ্খলা ইত্যাদি।
২৬৬০২

বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনসা বিজয়
ব্যাখ্যা:
বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপিলাই । তিনি বিজয় গুপ্তের মনসামঙ্গল রচনার এক বছর পর তার ‘মনসা বিজয়’ কাব্য রচনা করেন। এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য এর গল্প বৈচিত্র্য।
২৬৬০৩

”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা:
আধুনিক কবি শামসুর রাহমান - এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি।
২৬৬০৪

কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জয়চন্দ্র চন্দ্রাবতী
ব্যাখ্যা:
‘মৈমনসিংহ গীতিকা’ অভিহিত করা হয় ময়মনসিংহ অঞ্চলের পালাগানগুলো হল মহুয়া, মলুয়া, জয়চন্দ্র, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীল, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। ‘জয়চন্দ্র চন্দ্রাবতী’ পালাটি নয়ানচাঁদ ঘোষের রচিত।
২৬৬০৫

”মহাভারত” এর রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেদব্যাস
ব্যাখ্যা:
সংস্কৃত ভাষায় রচিত ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত - এর রচয়িতা বেদব্যাস। মহাভারতের মূল ঘটনা কুরু - পান্ডুবের যুদ্ধ। মহাকবি বেদব্যাস হিমালয়ের বদরিকা আশ্রমে বসে ৩ বছরে ‘মহাভারত’ রচনা করেন।
২৬৬০৬

”মা তোর বদন খানি মলিন হলে, আমি ------ ভাসি” শূন্যস্থান পূরণ করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নয়ন জলে
ব্যাখ্যা:
মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি’ উল্লেখিত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বর বিতান ৪৬ - এর স্বদেশ শীর্ষক প্রথম গীত । চরণটি ১০ চরণবিশিষ্ট আমাদের জাতীয় সংগীতের দশম চরণ।
২৬৬০৭

”মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ”-কার উক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এরূপ বিখ্যাত আরো কয়েকটি উক্তি হলো ‘মরণ রে/তুঁহু মম শ্যামসমান’, ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ’, ‘সত্য যে কঠিন /কঠিনেরে ভালোবাসিলাম’ প্রভৃতি।
২৬৬০৮

”সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- কে লিখেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চন্ডীদাস
ব্যাখ্যা:
বৈষ্ণব পদাবলীর খ্যাতিমান কবি চন্ডীদাসের বিখ্যাত উক্তি হলো শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য/তাহার উপর নাই।
২৬৬০৯

”জাগো বাহে কুন্ঠে সবাই”-এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন
ব্যাখ্যা:
লেখক সৈয়দ শামসুল হকের এছাড়াও কতিপয় বিখ্যাত নাটক রয়েছে - ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’। ‘নুরুল দীনের সারাজীবন’, নাটকটি ১৯৮২ সালে প্রকাশিত হয়।
২৬৬১০

পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হরে তাকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক স্বরধ্বনি
ব্যাখ্যা:
পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়। এরূপ এক সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।