জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি প্রকাশ করে 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
৯৫৫৭
স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ের স্তরের নাম কী?
২০০৮ সালের যে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। গ্রাম পর্যায়ে স্তরগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে-পৌরসভা ও সিটি করপোরেশন।
৯৫৫৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয় এবং ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
৯৫৫৯
ঐতিহাসিক 'ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে ৫ ফেব্রুয়ারি বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষণা করা হয়।
Note: অর্থনৈতিক সমীক্ষা ২০২২-এর তথ্য মতে, পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট গ্যাস মজুদের (GIIP) পরিমাণ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য প্রমাণিত এবং সম্ভাব্য (2P) মজুদের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট। জানুয়ারি ২০২২ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট নিট মজুদের পরিমাণ ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট।
৯৫৬৩
স্বাধীনতা যুদ্ধে সমগ্র রণাঙ্গনকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার লক্ষ্যে সমগ্র রণাঙ্গনকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। আবার, যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ (পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ) প্রতিষ্ঠিত হয়। রোজ গার্ডেনে কর্মী সম্মেলনে এ দল গঠিত হয়। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্মা সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট উক্ত দলের কমিটি (প্রস্তুতি কমিটির পর) গঠন করা হয়।
৯৫৬৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোট ৪১টি মন্ত্রণালয় রয়েছে। তন্মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিন বাহিনী ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেয়। এর আগে সেনাবাহিনী ২৫ মার্চ, নৌবাহিনী ১০ ডিসেম্বর ও বিমান বাহিনী ২৮ সেপ্টেম্বর আলাদাভাবে দিবসটি পালন করত।
বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় ১ ডিসেম্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয় ৭ মার্চ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে। ১৯৮০ সালের অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লসএঞ্জেলেস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।
৯৫৭০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যরত বিভাগের সংখ্যা কতটি?
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।