eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৭৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৫৭১

ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫৪ টি
ব্যাখ্যা:
Note: যৌথ নদী কমিশনের তথ্যমতে ৫৪টি। আর বাংলাপিডিয়া অনুযায়ী ৫৫টি।
৯৫৭২

বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৫ ট্রিলিয়ন ঘন ফুট
ব্যাখ্যা:
Note: অর্থনৈতিক সমীক্ষা ২০২২-এর তথ্য মতে, পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট গ্যাস মজুদের (GIIP) পরিমাণ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য প্রমাণিত এবং সম্ভাব্য (2P) মজুদের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট। জানুয়ারি ২০২২ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট নিট মজুদের পরিমাণ ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট।
৯৫৭৩

স্বাধীনতা যুদ্ধে সমগ্র রণাঙ্গনকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা:
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার লক্ষ্যে সমগ্র রণাঙ্গনকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। আবার, যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
৯৫৭৪

বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
350
ব্যাখ্যা:
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০। তন্মধ্যে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ এবং নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০।
৯৫৭৫

বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1949
ব্যাখ্যা:
১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ (পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ) প্রতিষ্ঠিত হয়। রোজ গার্ডেনে কর্মী সম্মেলনে এ দল গঠিত হয়। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্মা সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট উক্ত দলের কমিটি (প্রস্তুতি কমিটির পর) গঠন করা হয়।
৯৫৭৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন :

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাননীয় প্রধানমন্ত্রী
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোট ৪১টি মন্ত্রণালয় রয়েছে। তন্মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
৯৫৭৭

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় :

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২১ নভেম্বর
ব্যাখ্যা:
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিন বাহিনী ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেয়। এর আগে সেনাবাহিনী ২৫ মার্চ, নৌবাহিনী ১০ ডিসেম্বর ও বিমান বাহিনী ২৮ সেপ্টেম্বর আলাদাভাবে দিবসটি পালন করত।
৯৫৭৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় :

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১ ডিসেম্বর
ব্যাখ্যা:
বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় ১ ডিসেম্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয় ৭ মার্চ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।
৯৫৭৯

বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লস এঞ্জেলেস
ব্যাখ্যা:
বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে। ১৯৮০ সালের অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ থাকলেও মার্কিন প্রভাবিত দেশগুলো মস্কো অলিম্পিক বর্জন করায় বাংলাদেশ ১৯৮৪ সালে লসএঞ্জেলেস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।
৯৫৮০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যরত বিভাগের সংখ্যা কতটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা:
[Note: বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।]
৯৫৮১

মুক্তিযুদ্ধে বীরঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯০ জন
ব্যাখ্যা:
[Note: ১৬ সেপ্টেম্বর ২০১৫ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৪১ জন বীরাঙ্গনাকে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ আগস্ট ২০২১ নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়। নভেম্বর ২০২২ পর্যন্ত দেশে গেজেটভুক্ত বীরঙ্গনা মুক্তিযোদ্ধা নারীর সংখ্যা হয় ৪৪৪ জন।]
৯৫৮২

চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নবযাত্রা ও জয়যাত্রা
ব্যাখ্যা:
১২ মার্চ ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' নামে সাবমেরিন দুটি চীন থেকে ক্রয় করা হয়। উল্লেখ্য, এ দুটি সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৪১তম সাবমেরিন অধিকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
৯৫৮৩

দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জকিগঞ্জ গ্যাসক্ষেত্র
ব্যাখ্যা:
দেশের সর্বশেষ তথা ২৮তম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র সিলেটের 'জকিগঞ্জ'।
৯৫৮৪

ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা:
ঢাকা শহর ছিল ২নং সেক্টর ও ঢাকা জেলার অংশবিশেষ ছিল ৩নং সেক্টরের অন্তর্ভুক্ত।
৯৫৮৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা:
কলকাতার ৮নং মীর লেনের ঐতিহাসিক বেকার হোস্টেলের তিন তলার ২৩ ও ২৪নং কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ২৪নং কক্ষে রয়েছে তার পড়ার চেয়ার-টেবিল, কাঠের আলমারি, খাট প্রভৃতি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।