eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৬৪৬

বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1973
ব্যাখ্যা:
ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ১৭টি সংশোধনী আনা হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ১৫ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর মূল বিষয়বস্তু যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণ-বিরোধীদের বিচার নিশ্চিত করা। ১৯৭৪ সালে সংবিধানের তৃতীয় এবং ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনী পাস হয়।
৯৬৪৭

বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা:
প্রস্তাবনা দিয়ে শুরু এবং ৭টি তফছিল দ্বারা সমাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ, ১৩টি পরিচ্ছেদ এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র। আর একাদশ ভাগ হচ্ছে বিবিধ।
৯৬৪৮

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চলাফেরার স্বাধীনতা
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ৩৬নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশ সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।'
৯৬৪৯

Bangladesh Italian Marble works Limited Vs Government of the People's Republic of Bangladesh is popularly known as the—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Fifth Amendment Case
ব্যাখ্যা:
পুরান ঢাকার পাটুয়াটুলীতে অবস্থিত এক সময়ের মুন সিনেমা বর্তমানে মুন শপিং কমপ্লেক্সের মালিকানা ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. কোম্পানির। মুক্তিযুদ্ধের পর এ সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সেনাসশাসক জিয়াউর রহমানের এক সামরিক ফরমানে বলা হয় সরকার কোনো সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। ৬ এপ্রিল ১৯৭৯ জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৭ সালের ১৭ আগস্ট থেকে ৫ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনকালের সব আদেশ, ঘোষণা ও দন্ডাদেশ বৈধ বলে অনুমোদন করা হয়। এ প্রেক্ষাপটে ২০০০ সালে এসে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. পঞ্চম সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করে। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট ২০০৭ সালের আগস্টে পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে। পরে ২০১০ সালে সুপ্রিম কোর্টো এ রায় বহাল রাখে ও মুন সিনেমা হল ইতালিয়ান মার্বেল কোম্পানিকে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
৯৬৫০

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের অন্তর্ভুক্ত ৪৮(৩) নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫(১) ধারা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।'
৯৬৫১

কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অ্যাটর্নি-জেনারেল
ব্যাখ্যা:
বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারে।
৯৬৫২

বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশ দিতে পারেন—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আপিল বিভাগ
ব্যাখ্যা:
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, 'কোন ব্যক্তির হাজিরা কিংবা কোন দলিলপত্র উদঘাটন বা দাখিল করিবার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোন মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রীট জারী করিতে পারিবেন।'
৯৬৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনের লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কারাগারের রোজনামচা
৯৬৫৪

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
5
৯৬৫৫

ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফকির মজনু শাহ
৯৬৫৬

কোন অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তানী শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম করেছিল? স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা অর্জনে বাংলাদেশ কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন?

৯৬৫৭

বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে গণতন্ত্র চর্চার স্বরূপ কিরূপ হওয়া সমীচীন বলে আপনি মনে করেন? এক্ষেত্রে প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ কী ভূমিকা রাখতে পারে?

৯৬৫৮

'হলি আর্টিজান হামলা' বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থানের বিরুদ্ধে এক অতন্দ্র চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ কীভাবে এবং কতটুকু সক্ষম হয়েছে? ব্যাখ্যা করুন।

৯৬৫৯

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা:
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বয়স ২৫ বছর।
৯৬৬০

সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ নাগরিক হওয়া এবং তাহার বিধান-সংক্রান্ত বিধান প্রণয়নের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬ অনুচ্ছেদ
ব্যাখ্যা:
ব্যাখ্যা: সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে বিধান করা হয়েছে ৬(২) অনুচ্ছেদে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।