eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৬১৬

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ কোথায় দেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সোহরাওয়ার্দী উদ্যানে
ব্যাখ্যা:
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন 'এবারকার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
৯৬১৭

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১০ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১২তম প্রধানমন্ত্রী।
৯৬১৮

বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ঐ একই দিনে ভুটানের স্বীকৃতির কয়েক ঘণ্টা পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। জাপান ১০ ফেব্রুয়ারি ১৯৭২, যুক্তরাজ্য ৪ ফেব্রুয়ারি ১৯৭২ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
৯৬১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1921
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ৩টি অনুষদ ৮৭৭ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তখন আবাসিক হল ছিল ৩টি। প্রথম উপাচার্য ছিলেন সার পি. জে. হার্টজ। প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ড্যানডাস (জেসিআই)।
৯৬২০

বাংলাদেশ রাইফেলস-এর বর্তমান নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ডার গার্ড বাংলাদেশ
ব্যাখ্যা:
বাংলাদেশ রাইফেলস ২৩ জানুয়ারি ২০১১ ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ নামে যাত্রা শুরু করে। ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর প্রথম নাম ছিল- রামগড় লোকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠা ২৯ জুন ১৭৯৫)। এর সদর দপ্তর পিলখানা, ঢাকা। ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সংঘটিত বিডিআরের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এর নাম পরিবর্তন করা হয়।
৯৬২১

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুদরাত-এ-খুদা কমিশন
ব্যাখ্যা:
২৬ জুলাই ১৯৭২ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন’ গঠিত হয়। এ কমিশন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্র নায়ক শেখ মুজিবুর রহমান। ‘শামসুল হক শিক্ষা কমিশন’ ড. এম শামসুল হকের নেতৃত্বে ১৯৯৭ সালে গঠিত হয়। শরীফ কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়।
৯৬২২

বর্তমানে বাংলাদেশে চালুকৃত পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা:
Note: বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সর্বশেষ ৫৩তম সরকারি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।
৯৬২৩

বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণতঃ কোথায় হয়ে থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কিশোরগঞ্জের শোলাকিয়া
ব্যাখ্যা:
শোলাকিয়া ঈদ জামাত' বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ ঈদের জামাত ছিল। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই জামাত অনুষ্ঠিত হয়। ঈশা খান মসনদ-ই-আলার জনৈক বংশধর দেওয়ান হায়রত খান কর্তৃক শোলাকিয়া ঈদগাহ স্থাপিত হয়েছিল বলে অনেকে মনে করেন। কথিত আছে যে, এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে। উল্লেখ্য, বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের 'গোর-এ শহীদ' ময়দানে।
৯৬২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০ এপ্রিল, ১৯৭১
৯৬২৫

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এগার
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারটি (১১) সেক্টরে ভাগ করা হয়। ১০ নং সেক্টর ব্যতীত প্রতিটি সেক্টরের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী।
৯৬২৬

বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জেমস রেনেল
ব্যাখ্যা:
১ জানুয়ারি ১৭৬৭ ‘Bengal Survey’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৮৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।
৯৬২৭

কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা:
মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করেন। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
৯৬২৮

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভোলা
ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪১ ভোলার আলীনগরের মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ শহীদ হন।
৯৬২৯

ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাহোরে
ব্যাখ্যা:
বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ ছয়-দফা দাবি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম তুলে ধরা হয়।
৯৬৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পি.জে. হার্টজ
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।