eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ১৩৭০ টি
সকল বিষয়
জীববিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৯১

সীভ প্লেট থাকে কোন কোষে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সীভ কোষে
ব্যাখ্যা:
ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এ কোষ গুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিভপ্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা থাকে।
৯৯২

F2 এর কোন অনুপাতটি মেন্ডেলের ১ম সূত্রের পরিচায়ক

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
3 : 1
ব্যাখ্যা:
মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
৯৯৩

নিচের কোনটি ফাইটোহেরমোন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অক্সিন
ব্যাখ্যা:
উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হল উদ্ভিদ দেহে অবস্থিত শারীরবৃত্তীয় রাসায়নিক যৌগ, যা উদ্ভিদদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় ও উদ্ভিদের শারীরবৃত্তীয় নানা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো উদ্ভিদদেহে অত্যন্ত কম মাত্রায় উপস্থিত থাকে। ফাইটোহরমোনের উদাহরণ: অক্সিন, জিবেরেলিন, সাইটোকিনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড।
৯৯৪

সালোক-সশ্লেষণে নির্গত O2 এর উৎস হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
H2O
ব্যাখ্যা:
সালোকসংশ্লেষণ বা Photosynthesis একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ায় পানি বা h2o জারিত হয়ে অক্সিজেন বা o2 উৎপন্ন করে এবং কার্বনডাই-অক্সাইড বা co2 বিজারিত হয়ে গ্লুকোজ বা c6h12o6 উৎপন্ন করে। এ কারণে সালোকসংশ্লেষণকে জারণ-বিজারণ বলে। সালোকসংশ্লেষণ একটি খাদ্য উৎপাদনকারী জারণ বিজারণ বিক্রিয়া।
৯৯৫

বায়োগ্যাসের শতকরা ৬০-৭০ ভাগই হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা:
গোবর ও অন্যান্য পচনশীল পর্দাথ পচানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এতে ৬০/৭০ ভাগ জ্বালানি গ্যাস (মিথেন) তৈরি হয়ে অবশিষ্ট অংশ উন্নতমানের জৈবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। জ্বালানি গবেষকরা বলছেন, মানব বিষ্ঠা, মোরগ - মুরগীর বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব।
৯৯৬

তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা:
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে গিজার্ড (৬ টি করে দাঁত, অনুলম্ব ভাঁজ, প্যাড ইত্যাদি) থাকে | গিজার্ডের শেষ প্রান্ত ও মেসেন্টেরনের সংযোগস্থলে ৭-৮ টি বদ্ধ সরু হেপাটিক সিকা থাকে।
৯৯৭

নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কলেরা
ব্যাখ্যা:
ব্যাকটেরিয়া বিশেষ করে অন্ত্রের গুলো মানুষের জন্যে উপকারী, তথাপি কিছু ব্যাকটেরিয়ার প্রজাতি রোগজনক এবং সংক্রামক ব্যাধির কারণ। যেমন, কলেরা, আমাশয়, টাইফয়েড, নিউমোনিয়া, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
৯৯৮

ম্যালেরিয়া পরজীবি কোন বর্গের অন্তর্ভূক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Haemosporidia
ব্যাখ্যা:
ম্যালেরিয়ার পরজীবীর:পর্ব = Protozoa (প্রোটোজোয়া)শ্রেণী = Sporozoa (চলনাঙ্গহীন অন্তঃপরজীবী)বর্গ = Haemosporidia (সন্ধিপদ প্রাণিদেহে নিষেক ঘটে)
৯৯৯

প্রোটিনের গঠন কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা:
প্রোটিনের মৌলিক উপাদান হচ্ছে কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N) ১৬% থাকে। এই মৌলগুলি দিয়ে প্রথমে অ্যামাইনো এসিড তৈরি হয়। প্রোটিনের রাসায়নিক ভাঙনের ফলে বিভিন্ন প্রকার অ্যামাইনো এসিড পাওয়া যায়।
১০০০

বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা:
সব ধরনের টিস্যুকে, টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দু'টি ভাগে ভাগ করা যায় ; যথা - (1) ভাজক টিস্যু এবং (2) স্থায়ী টিস্যু
১০০১

হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা:
নিডারিয়া পর্বে মোট ২৩ ধরনের নেমাটোসিস্ট রয়েছে। তবে হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়।
১০০২

মানুষের করোটিক স্লায়ু কয় জোড়া?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২ জোড়া
ব্যাখ্যা:
যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করােটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করােটিক স্নায়ু বলে। মানুষের করােটিক স্নায়ু ১২ জোড়া। এদেরকে রােমান সংখ্যা (i-xii) দিয়ে চিহ্নিত করা হয়। করােটিক স্নায়ুসমূহ সেনসরি বা সংবেদী, মটর বা আজ্ঞাবাহী/চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে |
১০০৩

জীবনের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Lethal gene
ব্যাখ্যা:
মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
১০০৪

মানুষের RBC এর গড় আয়ুঙ্কাল হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২০ দিন
ব্যাখ্যা:
RBC এর গড় আয়ু 120 দিন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিমি3 রক্তে গড়ে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন RBC থাকে।
১০০৫

রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা:
রাইবোজোম , যাকে 'প্যালাডে দানা'ও বলা হয় ( আবিষ্কারক জর্জ প্যালাডের নামানুসারে এবং দানাদার গঠনের কারণে) এক ধরনের ম্যাক্রোমোলার অঙ্গাণু যা দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের (মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া) কাজ করে থাকে। রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ প্রায় 35% |
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...