eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬১৯৬

'ক্ষুধার্থ' শব্দের সন্ধিবিচ্ছেদ–

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা:
তৎসম স্বরসন্ধির নিয়মে অ-কার কিংবা আ-কারের পর 'ঋত' শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন– ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। এরূপ– শীতார்த்த, ব্যর্ত।
৬১৯৭

'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'– বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন– 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' 'লোকটা জাতিতে বৈষ্ণব'। 'চেষ্টায় সব হয়'।
৬১৯৮

কোন বানানটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুজ্জটিকা
ব্যাখ্যা:
শুদ্ধ বানান কুজ্জটিকা; যার অর্থ কুয়াশা, কুহেলিকা।
৬১৯৯

কাজটা ভালো দেখায় না-এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন- কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগনে।
৬২০০

নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ছাপা + খানা
ব্যাখ্যা:
'খানা' প্রত্যয় যোগে গঠিত বিদেশি তদ্ধিত প্রত্যয়- ছাপা + খানা = ছাপাখানা, চিড়িয়া + খানা = চিড়িয়াখানা। √জন + অক = জনক, √কাঁদ + না = কাঁদনা > কান্না, √রাঁধ + উনি = রাঁধনি > রাঁধুনি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
৬২০১

মৌলিক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোলাপ
ব্যাখ্যা:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি।
৬২০২

"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা" এ বাক্যে 'ঔষধ' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকারকে শূন্য
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। যেমন- সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। এ বাক্যে 'ঔষধ' শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি।
৬২০৩

খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অবেলা
ব্যাখ্যা:
'অবেলা' শব্দটি বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত। অন্যদিকে 'অপমান' ও 'অতিশয়' শব্দটি সংস্কৃত 'অপ' ও 'অতি' উপসর্গযোগে গঠিত।
৬২০৪

কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মা শিশুটিকে হাসান
ব্যাখ্যা:
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন- মা শিশুটিকে হাসান।
৬২০৫

'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মজুরানী
ব্যাখ্যা:
নী-প্রত্যয় যোগে গঠিত 'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ মজুরানী। এরূপ—কামার—কামারনী, জেলে—জেলেনী, কুমার—কুমারনী, ধোপা—ধোপানী ইত্যাদি।
৬২০৬

'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'-এ বাক্যে কোনটি প্রোজ্য কর্তা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাতি
ব্যাখ্যা:
যে ক্রিয়া একজনের প্রয়োজনে বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। যে ক্রিয়া পরিচালনা করে, তাকে প্রযোজক কর্তা বলে। আর যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রোজ্য কর্তা বলে। যেমন—
৬২০৭

'অর্দ্ধেক সম্পত্তি'-এখানে 'অর্দ্ধেক' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষণ
ব্যাখ্যা:
যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। আর যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন— অর্দ্ধেক সম্পত্তি। সিকি পথ। এখানে অর্দ্ধেক ও সিকি অংশবাচক বিশেষণ পদ।
৬২০৮

'হ্ত' যুক্তবর্ণে কী কী যুক্তবর্ণ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হ + থ
ব্যাখ্যা:
'হ্ত' যুক্তবর্ণে স + থ বর্ণ রয়েছে। এছাড়া আরও কয়েকটি যুক্তবর্ণ হলো— ষ্ণ = ক + ষ, জ্ঞ = জ + ঞ, ঙ্গ = ঙ + চ, ষ্ণ = ষ + ণ, হ্র = হ + ন, হ্র = হ + গ, লা = হ + ম।
৬২০৯

'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গো + এষণা
ব্যাখ্যা:
গবেষণা = গো + এষণা।
৬২১০

'নির্মল' শব্দের বিপরীত শব্দ হলো—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঙ্কিল
ব্যাখ্যা:
বিপরীত শব্দ : নির্মল—পঙ্কিল, বিমল—সমল, করাল—সৌমা, স্তাবক—নিন্দক।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।