যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তির পার্থক্য বোঝায় বাংলা ব্যাকরণে সে সর্বনাম পদকে পুরুষ বলে। বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার। যথা—উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ।
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন— গায়ক, কর্তব্য, বাবুয়ানা, দৌহিত্র, চিকা মারা ইত্যাদি। হস্তী ও গবেষণা রূঢ় শব্দ এবং পঙ্কজ ও জলধি যোগরূঢ় শব্দ।
ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা— ধ্বনিদত্ত, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয়— প্রত্যয়, শব্দ, লিঙ্গ, বচন, সমাজ, উপসর্গ, কারক, ধাতু প্রভৃতি। ধ্বনিদত্তের আলোচ্য বিষয়— তত্ত্ব বিধান ও মতুব্রিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়— বাক্যের গঠন প্রণালি, বিরাম বা যতিচিহ্ন, বাগধারা প্রভৃতি।
'আনারস' পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরও কয়েকটি শব্দ—আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি, আলকাতরা, জানালা, পেঁপে, পেয়ারা।
'পত্রপাঠ' বাগধারাটির অর্থ তক্ষণাৎ। আর ও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা : গড্ডলিকা প্রবাহ—অন্ধ অনুকরণ, কেতাদুরস্ত—পরিপাটি, নেই আঁকড়া—একগুঁয়ে, রাবণের চিতা—চির অশান্তি।
'অজহাত' আরবি শব্দ। আরও কয়েকটি আরবি শব্দ- আদালত, উকিল, মহকুমা, নগদ, বাকি, এজনাস, রায়, কলম, এলেম, হাদিস, হালাল, হারাম। আনারস, কামরা ও আচার ছাড়াও আরও কয়েকটি পর্তুগিজ শব্দ- আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি।
ড. মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ মঞ্জরী'। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ- মনীষা মঞ্জুষা, রত্ন সুফীপ্রভাব, বুলগেরিয়া ভ্রমণ, মুসলিম বাঙ্গালা সাহিত্য।
৬২১৯
'কাজটি ভালো দেখায় না' এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন- দেখ্ + আ = দেখা যথা: কাজটি ভালো দেখায় না। হার্ + হারা যথা: যা কিছু হারায় গিন্নি বলেন, কেস্টা বেটাই চোর।
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ, কর পল্লবের ন্যায় = করপল্লব।
বাকস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার। যথা- প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। করণ কারকে তৃতীয়া বিভক্তির একটি উদাহরণ- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।