eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৩৯১

‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা:
সূর্য-এর প্রতিশব্দ হলো দিবাকর, প্রভাকর, ভাস্কর, আদিত্য, কিরণমালী, বিভাকর প্রভৃতি।
৬৩৯২

‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনিগতত্ত্ব
ব্যাখ্যা:
সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হলো ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বর্ণ প্রকরণ ও উচ্চারণ, যত্ব ও ষত্ব বিধান।
৬৩৯৩

‘অর্থচন্দ্র’ এর অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গলাধাক্কা দেয়া
ব্যাখ্যা:
অর্থচন্দ্র শব্দের রূপগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা দেয়া।
৬৩৯৪

'হরতল' কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওলন্দাজ
ব্যাখ্যা:
ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ, হরতল ইত্যাদি ওলন্দাজ শব্দ।
৬৩৯৫

'যাচ্ছেতাই' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যাহা + ইচ্ছা + তাহা
ব্যাখ্যা:
'যাচ্ছেতাই' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'যা + ইচ্ছা + তাই'।
৬৩৯৬

ধাতু কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা:
ধাতু তিন প্রকার। যথা ১. মৌলিক ধাতু, ২. সাধিত এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।
৬৩৯৭

ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধাতু
ব্যাখ্যা:
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
৬৩৯৮

'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কবুতর
ব্যাখ্যা:
'কপোত' শব্দটি বিশেষ্য। যার প্রতিশব্দ কবুতর, পায়রা প্রভৃতি। এর স্ত্রীবাচক শব্দ হলো কপোতী বা কপোতিনী।
৬৩৯৯

'ড়' এবং 'ঢ়' ধ্বনিগুলোকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাড়নজাত
ব্যাখ্যা:
ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
৬৪০০

'চোখের বালি' অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শত্রু
ব্যাখ্যা:
'চোখের বালি' অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হলো চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে চোখ জ্বলে।
৬৪০১

'ঘোড়া'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গর্দভ
ব্যাখ্যা:
'ঘোড়া'-এর সমার্থক শব্দগুলো— হলো অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ প্রভৃতি। কাজেই গর্দভ ঘোড়ার সমার্থক শব্দ নয়। গর্দভ-এর সমার্থক শব্দগুলো হলো গাধা, রাসভ প্রভৃতি।
৬৪০২

'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অধিকরণে ৬ষ্ঠী
ব্যাখ্যা:
অধিকরণ কারবক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনার কাল (সময়) ও আধারকে। বাংলাদেশ একটি স্থান, এর সাথে বিভক্তি চিহ্ন 'এর' যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারবক এবং ৬ষ্ঠী বিভক্তি।
৬৪০৩

'যাচ্ছেতাই' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যা + ইচ্ছে + তাই
৬৪০৪

বাংলা গদ্যের জনক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা:
বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তিনি বাংলা গদ্যের অনুশীলন পর্যায়ে সুশৃঙ্খলা, পরিমিতিবোধ ও ধ্বনিপ্রবাহে অভিন্নতা সঞ্চারণ করেন। বাংলা গদ্যে যদি সন্নিবেশ করেন, পদবন্ধে ভাগ করেন এবং সুললিত শব্দ বিন্যাস করে বিদ্যাসাগরের তথ্যের ভাষাকে রসের ভাষায় পরিণত করেন। এ জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
৬৪০৫

'Prevention' - Find out the parts of speech.

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা:
Prevention হচ্ছে noun বা বিশেষ্য। Prevention অর্থ— প্রতিরোধ। তাই (ক)-ই correct answer.
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।