eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৪০৬

নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কদবেল
ব্যাখ্যা:
খাটি বাংলা উপসর্গ 'কদ' নিন্শিত অর্থে 'কদবেল' ও 'কদর্য' শব্দে ব্যবহৃত হয়।
৬৪০৭

ঘটনাটা শুনে রাখ — এই বাক্যে 'শুনে রাখ' কোন প্রকার ক্রিয়া?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা:
একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি একটি মাত্র বিশেষ বা পদাশ্রিত ভাব প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
৬৪০৮

তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। এ বাক্যে 'তাই' কোন প্রকার অব্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সংযোজক
ব্যাখ্যা:
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যাশ্রিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোগ ঘটায় তাকে সংযোজক অব্যয় বলে। যেমন— তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। উক্তপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এরূপ— আর অধিকন্তু, সুতরাং শব্দগুলো সংযোজক অব্যয়।
৬৪০৯

'নিমরাজি' শব্দে 'নিম' কোন ভাষার উপসর্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা:
'নিমরাজি' শব্দের 'নিম' ফারসি ভাষার উপসর্গ। আরও কিছু ফারসি উপসর্গ— কার, দর, ফি, বদ, বর, বে। শব্দে প্রয়োগ— নিমখুন, কারখানা, বদমেজাজ, বরখাস্ত। আরবি উপসর্গ— আম, খাস, লা, গর। উর্দু ও হিন্দি উপসর্গ— হর, হরেক। তৎসম উপসর্গ মোট ২০টি। কয়েকটি তৎসম উপসর্গ— প্র, পরা, অপ, সম, নি, অব, দূর, পরি, অতি ইত্যাদি।
৬৪১০

'বাঘে-মহিষে একঘাটে জল খায়'-এ বাক্যে 'বাঘে-মহিষে' কোন ধরনের কর্তা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
ব্যাখ্যা:
কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন— 'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।' 'রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।' অন্যদিকে 'শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন।' এ বাক্য 'শিক্ষক' প্রযোজক কর্তা এবং 'ছাত্র' প্রযোজ্য কর্তা। নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করলে মুখ্য কর্তা। যেমন— ছেলেরা ফুটবল খেলছে।
৬৪১১

'ছিঃ ছিঃ, তার সঙ্গে আর পারলে না।'— এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লজ্জা
ব্যাখ্যা:
'ছিঃ ছিঃ' একটি অব্যয় জাতীয় শব্দ; যা ঘৃণা, নিন্দা বা লজ্জা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন— ছিঃ ছিঃ, তার সঙ্গে আর পারলে না। এ বাক্যে 'ছিঃ ছিঃ' লজ্জা প্রকাশে ব্যবহৃত হয়েছে।
৬৪১২

'বাংলাদেশ' শব্দে কয়টি অক্ষর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা:
অক্ষর হচ্ছে বায়যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। যেমন— বাংলাদেশ শব্দটি 'বাং-লা-দেশ' তিনটি অক্ষর দ্বারা গঠিত। তবে বর্ণের হিসাব আলাদা। বাংলাদেশ শব্দে বর্ণ সংখ্যা ৫টি। আরও কিছু শব্দের অক্ষর বিন্যাস— বণু + ধন = বন্ধন, কম-পিউ-টার = কম্পিউটার।
৬৪১৩

'দু-একটা উইকেট পড়লে কী হবে, কেউ না কেউ নিশ্চয় দাঁড়িয়ে যাবে।'— এ বাক্যে 'কেউ না কেউ' কোন ধরনের সর্বনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনির্দিষ্টক
ব্যাখ্যা:
যেসব সর্বনাম পদ কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের অনির্দিষ্টক সর্বনাম বলে। যেমন— কেউ, যে কেউ, আর কেউ, কিছু, কেহ, অমুক, কোনো কিচ্ছু ইত্যাদি। বাক্যে প্রয়োগ— দু-একটা উইকেট পড়লে কী হবে, কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। যে কেউ সামনে গিয়ে দাঁড়াতে পারো।
৬৪১৪

কোন শব্দটি ফারসি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নালিশ
ব্যাখ্যা:
'নালিশ' ফারসি শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ- নামাজ, রোজা, চশমা, দফতর, দরবার, দোকান, আমদানি, রফদানি, নমুনা, হাঙ্গামা। 'এজলাস' ও 'খারিজ' আরবি শব্দ এবং 'কার্তুজ' ফরাসি শব্দ।
৬৪১৫

'কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ'। এ বাক্যে 'কেবল' হচ্ছে—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনুসর্গ
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। যেমন- কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ। সন্ধ্যা অবধি অপেক্ষা করব। এ দুই বাক্যের কেবল ও অবধি অনুসর্গ।
৬৪১৬

'epic' শব্দের পরিভাষা—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহাকাব্য
৬৪১৭

'চলনসই' শব্দের 'সই'—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা:
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা : বাংলা, বিদেশি ও সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 'চলনসই' শব্দের 'সই' বিদেশি তদ্ধিত প্রত্যয়। 'সই' যোগে গঠিত আরও কয়েকটি শব্দ- জুতসই, টেকসই, মানানসই।
৬৪১৮

‘কর্ম কর, অনুরূপ ফল পাবে।’- গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক
৬৪১৯

একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সেমিকোলন
৬৪২০

‘বাংলাদেশ যেন জয়লাভ করে।’-এটি কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রার্থনাসূচক
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।